বঙ্গভাষানিচের গদ্যাংশটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও—কানিজ তার বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় থাকে। তাই সে মাতৃভাষার চেয়ে বিদেশি ভাষায় বেশি পারদর্শী। বিদেশে থাকলে সে বাংলায় কথা বলতে পারে না। প্রতিবছর একবার বাংলাদেশে এলে সে প্রাণ খুলে মাতৃভাষায় কথা বলতে পারে। সব সময় সে বছরের এ দিনগুলোর অপেক্ষায় থাকে।১৬. উদ্দীপকে কানিজের সঙ্গে ‘বঙ্গভাষা’র কবির মিল কোথায়? (ক) মাতৃভাষার প্রতি অবহেলায় (খ) বিদেশে অবস্থানে (গ) বাবা-মায়ের মনোভাবে ঘ. মাতৃভাষার প্রতি ভালোবাসায় ১৭. উদ্দীপকের ভাবার্থের সঙ্গে নিচের কোন চরণের মিল রয়েছে? (ক) হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন(খ) পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি (গ) পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে (ঘ) কেলিনু শৈবালে ভুলি কমলকাননউদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুরায়, নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।’ ১৮. উদ্দীপকের সঙ্গে ‘বঙ্গভাষা’ কবিতার কোন পঙিক্তর ভাবার্থের মিল রয়েছে? ক. পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ খ. পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারিগ. কেলিনু শৈবালে, ভুলি কমল—কানন ঘ. পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে ১৯. উদ্দীপকের সঙ্গে ‘বঙ্গভাষা’ কবিতার মিল কোথায়?ক. ভাবে খ. বিষয়ে গ. ছন্দে ঘ. উপমায় ‘সোনার তরী’১. ‘সোনার তরী’র প্রতীকী অর্থ কী?(ক) সোনার নৌকা (খ) মহাকাল (গ) মহৎ সৃষ্টিকর্ম (ঘ) কীর্তিমান বস্তু২. ‘সোনার তরী’ কবিতার পঙিক্তসংখ্যা কত?(ক) ৪০ (খ) ৪২ (গ) ৪৬ (ঘ) ৪৮৩. ‘সোনার তরী’ কবিতার পূর্ণ পর্ব কত মাত্রার?(ক) ৫ মাত্রার (খ) ৬ মাত্রার (গ) ৭ মাত্রার (ঘ) ৮ মাত্রার৪. ‘সোনার তরী’ কবিতার লক্ষণীয় দিক কোনটি?(ক) বাংলার প্রকৃতির বর্ণনা (খ) কৃষকের জীবনযাত্রার বর্ণনা (গ) জটিল দার্শনিক চেতনার উপস্থাপন (ঘ) খরস্রোতা নদীর বর্ণনা৫. ‘সোনার তরী’ কবিতায় জলকে বাঁকা হিসেবে অভিহিত করার কারণ কী?(ক) প্রতিকূল পরিস্থিতি বোঝানো (খ) স্রোতের বক্রতা বোঝানো (গ) নদীর পরিস্থিতি বোঝানো (ঘ) জল বাঁকাভাবে চলা বোঝানো৬. ‘কূলে একা বসে আছি নাহি ভরসা’—এখানে ‘একা’ শব্দটি কবির কোন মনোভাবকে ব্যক্ত করে?(ক) মৃত্যুভয় (খ) নিঃসঙ্গতা (গ) অতৃপ্তি (ঘ) অভিমান৭. ‘বরশা’ শব্দের সঠিক অর্থ কোনটি?(ক) বর্ষাকাল (খ) ঋতুবিশেষ (গ) অস্ত্রবিশেষ (ঘ) নির্ভরশীলতা৮. ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?(ক) মৃত্যুর অনিবার্যতা (খ) কালের প্রবহমানতা (গ) কৃষকের অসহায়তা (ঘ) অপ্রাপ্তির বেদনা৯. ‘সোনার তরী’ কবিতায় কৃষকের মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে কেন?(ক) মাঝি ফসল গ্রহণ করে বলে (খ) নৌকার মাঝিকে দেখার ফলে (গ) মাঝির প্রস্থানের কারণে (ঘ) ধানের ভালো ফলনের জন্য১০. ‘এখন আমারে লহো করুণা করে’—এ উক্তির মধ্য দিয়ে মানবচরিত্রের কোন দিকটি ফুটিয়ে তোলা হয়েছে?(ক) বিনয় (খ) বিপদে ধৈর্য হারিয়ে ফেলা (গ) বেঁচে থাকার প্রবল ইচ্ছা (ঘ) মানুষের প্রতি করুণা১১. ‘গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে’—রবীন্দ্রনাথ এখানে ‘কে’ দিয়ে নির্দেশ করেন—(ক) মাঝিকে (খ) স্রোতকে (গ) কৃষককে (ঘ) মহাকালের প্রতীককে১২. ‘সোনার তরী’ কবিতায় ‘ক্ষুরধারা’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?(ক) কর্মমুখর জীবনের তীব্র গতিকে (খ) মানুষের জীবনের অক্লান্ত পরিশ্রমকে (গ) জীবকুলের তীব্র জীবনী শক্তিকে (ঘ) সোনার তরীর তীব্র গতিকে# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: বঙ্গভাষা: ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক, ১৯. ক।সোনাতরী: ১। গ ২। খ ৩। ঘ ৪। গ ৫। ক ৬। খ ৭। গ ৮। ক ৯। খ ১০। গ ১১। ঘ ১২। ক