এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। শব্দ গঠন প্রশ্ন: শব্দ কাকে বলে? উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসম্ভারকে কয় ভাগ করা যায়? উদাহরণসহ প্রতিটি আলোচনা করো।অথবা, উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ কয় প্রকার ও কী কী উদাহরণসহ লেখো।উত্তর: শব্দ: অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমষ্টির নাম শব্দ। মনে রাখতে হবে ধ্বনির সমষ্টি হলেই তা শব্দ হবে না, তাকে একটি অর্থ প্রকাশ করতে হবে। যেমন: কলম, টেবিল, হাত।উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ: উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসম্ভারকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা:১। তৎসম শব্দ, ২। অর্ধতৎসম শব্দ, ৩। তদ্ভব শব্দ, ৪। দেশি শব্দ ও ৫। বিদেশি শব্দ। ১। তৎসম শব্দ: তৎসম অর্থ হচ্ছে ‘তার সমান’ অর্থাৎ সংস্কৃতের মতো। সুতরাং যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে হুবহু বাংলা ভাষায় গৃহীত হয়েছে, তাদের তৎসম শব্দ বলে। যেমন: চন্দ্র, সূর্য, জল, পৃথিবী, নিমন্ত্রণ ইত্যাদি।২। অর্ধতৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, তাদের অর্ধতৎসম শব্দ বলে। যেমন: নিমন্ত্রণ>নেমন্তন্ন, গাত্র>গতর, জ্যোৎস্না>জোছনা ইত্যাদি।৩। তদ্ভব শব্দ: তদ্ভব অর্থ তা (সংস্কৃত) থেকে উৎপন্ন, সুতরাং যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, তাদের তদ্ভব শব্দ বলে। যেমন: হস্ত>হত্থ>হাত, চন্দ্র>চন্দ>চাঁদ, সর্প>সম্প>সাপ ইত্যাদি।৪। দেশি শব্দ: যেসব শব্দ আর্য ও অনার্য জাতির ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, তাদের দেশি শব্দ বলে। যেমন: ঢেঁকি, কুলা, টোপর, চোঙা ইত্যাদি।৫। বিদেশি শব্দ: রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও বাণিজ্যিক কারণে পৃথিবীর বিভিন্ন জাতি বাংলাদেশে এসে বসবাস করার ফলে বহু বিদেশি শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে। এসব শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন: আল্লাহ, চেয়ার, কাগজ, দারোগা ইত্যাদি। প্রশ্ন: অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ এদের বর্ণনা দাও। অথবা, অর্থের পার্থক্য বিচারে বাংলা শব্দ কয় প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো। অথবা, অর্থগত দিক থেকে বাংলা শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো। উত্তর: অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১। যৌগিক শব্দ ২। রূঢ় বা রূঢ়ি শব্দ ও ৩। যোগরূঢ় শব্দ।১। যৌগিক শব্দ: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী নির্ধারিত হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে। যেমন: পড়্+উয়া = পড়ুয়া; ঢাকা+আই=ঢাকাই, কৃ+তব্য=কর্তব্য।২। রূঢ় বা রূঢ়ি শব্দ: যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: ‘সন্দেশ’ শব্দের শব্দ ও প্রত্যয়গত অর্থ ‘সংবাদ’। কিন্তু এর প্রচলিত অর্থ ‘মিষ্টান্ন বিশেষ’। কাজেই ‘সন্দেশ’ রূঢ়ি শব্দ। হস্তী, তৈল, বাঁশি ইত্যাদি রূঢ়ি শব্দের উদাহরণ। ৩। যোগরূঢ় শব্দ: সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন: ‘পঙ্কজ’ শব্দের আপেক্ষিক অর্থ হলো যা পঙ্কে জন্মে তা, অর্থাৎ শৈবাল, পদ্মফুল, কেঁচো প্রভৃতি। কিন্তু পঙ্কজ বললে শুধু পদ্মফুলকেই বোঝায়। কাজেই ‘পঙ্কজ’ যোগরূঢ় শব্দ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল