শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।সমাসপ্রশ্ন: সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।উত্তর: সমাস: ‘সমাস’ শব্দের অর্থ সংক্ষেপণ। অতএব, পরস্পর অন্বয়বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন—পণ হতে মুক্ত=পণমুক্ত। ব্যাসবাক্য: সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহূত হয়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন—বিলাত হতে ফেরত= বিলাত ফেরত। এখানে ‘বিলাত হতে ফেরত’ হলো ব্যাসবাক্য। সমস্যমান পদ: যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে। যেমন—বিলাত হতে ফেরত= বিলাতফেরত। এখানে ‘বিলাত’ ও ‘ফেরত’ পদ দুটো সমস্যমান পদ। সমস্ত পদ: সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন—বিলাত হতে ফেরত=বিলাতফেরত। এখানে ‘বিলাত ফেরত’ পদটি সমস্ত পদ। সমাস সাধারণত ছয় প্রকার। যথা: ১। দ্বন্দ্ব সমাস ২। কর্মধারয় সমাস ৩। তৎপুরুষ সমাস ৪। দ্বিগু সমাস ৫। অব্যয়ীভাব সমাস ও ৬। বহুব্রীহি সমাস। ১. দ্বন্দ্ব সমাস: যে সমাসে কয়েক পদে সমাস হয় এবং এদের প্রত্যেকটির অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে।যেমন—গুরু ও শিষ্য=গুরুশিষ্য। দ্বন্দ্ব সমাসে ও, আর, এবং ইত্যাদি অব্যয় ব্যবহূত হয়; কিন্তু সমস্ত পদে এগুলোর বিলুপ্তি ঘটে। ২. কর্মধারয় সমাস: বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় এবং যাতে বিশেষণ একই ব্যক্তি বা বস্তুকে বোঝালেও কর্মধারয় সমাস হয়। যেমন: যিনি রাজা তিনি ঋষি=রাজর্ষি, যা কাঁচা তাই মিঠা=কাঁচামিঠা ইত্যাদি। ৩. তৎপুরুষ সমাস: পূর্ব পদে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় এবং যাতে পর পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন— দুঃখকে প্রাপ্ত+ দুঃখপ্রাপ্ত, গাছে পাকা- গাছপাকা ইত্যাদি। ৪. দ্বিগু সমাস: পূর্বপদে সংখ্যাবাচক শব্দের সঙ্গে সমাহার বা সমষ্টি অর্থে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। যেমন—তিন কালের সমাহার=ত্রিকাল, নব রত্নের সমাহার-নবরত্ন ইত্যাদি। ৫. অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয় যোগে যে সমাস হয় এবং যাতে অব্যয়ের অর্থটিই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন—জলের অভাব=নির্জল, কূলের সমীপে= উপকূল ইত্যাদি। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সমিপ্য, বীপ্সা, অভাব, যোগ্যতা, অতিক্রম, পশ্চাৎ, পর্যন্ত ইত্যাদি অর্থে ব্যবহূত হয়ে থাকে। ৬. বহুব্রীহি সমাস: যে সমাসের সমস্ত পদে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন—দশ আনন যার=দশানন। এখানে ‘দশ’ ও ‘আনন’ এই দুই পদে সমাস হয়ে ‘দশানন’ সমস্ত পদটি হয়েছে। কিন্তু ‘দশানন’ পদটি ‘দশ’ ও ‘আনন’ সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে দশ আনন (হাত) বিশিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। প্রশ্ন: সমাস কাকে বলে? সমাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: সমাস: পরস্পর অন্বয় বিশিষ্ট দুই বা ততোধিক পদের একপদে পরিণত হওয়াকে সমাস বলে। প্রয়োজনীয়তা: সমাসের বহুবিধ প্রয়োজনীয়তা নিচে পর্যায়ক্রমে বর্ণিত হলো:ভাষা সংক্ষিপ্তকরণ: সমাস শব্দের অর্থ সংক্ষেপকরণ। অর্থাৎ সমাস বাক্যের সংক্ষেপ সাধন করে। যেমন ‘যাদের অন্ন নেই, তারাই দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়’—এ বৃহৎ বাক্যটিকে সমাস সাধিত পদ ব্যবহার করে আমরা বলতে পারি, নিরন্ন রা প্রতিদ্বারে ঘুরে বেড়ায়। অনুরূপ— ‘মাস্টার সাহেবের ঘরে আশ্রিত জমাই বাষ্প দ্বারা চালিত যানে ঢাকা গেলেন’; না বলে সংক্ষিপ্তাকারে আমরা বলতে পারি, মাস্টার সাহেবের ঘরজামাই বাষ্পযানে ঢাকা গেলেন। নতুন শব্দ গঠন: সমাস নতুন শব্দ গঠনের একটি অভিনব পদ্ধতি। যেমন—জায়া ও পতি দুটো শব্দের মিলনে সমাসসাধিত নতুন শব্দ দম্পতি।ভাষার শ্রুতিমধুরতা বৃদ্ধি: সমাস ভাষাকে শ্রুতিমধুর প্রাঞ্জল ও ছন্দোময় করে তোলে। যেমন—‘রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন’ না বলে, ‘রাজা সিংহাসনে বসে আছেন’ বললে বাক্যটি সুন্দর শোনায়। বিশেষ্য ও বিশেষণ পদ গঠন: বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদ সর্বদা বিশেষণ রূপে ব্যবহূত হয়। যেমন: ক) পীত অম্বর যাহার= পীতাম্বর (বিশেষণ)। খ) ন অতি দীর্ঘ=নাতিদীর্ঘ (বিশেষণ)। গ) হাতে পরার ঘড়ি=হাতঘড়ি (বিশেষ্য)। তুলনাকরণ: দুই পদের মধ্যে তুলনা বোঝাতেও সমাস ব্যবহূত হয়ে থাকে। যেমন: বিষাদ রূপ সিন্ধু=বিষাদসিন্ধু। প্রেম রূপ দরিয়া=প্রেমদরিয়া। সহচর শব্দ গঠন: সমাজের মাধ্যমে সহচর শব্দ গঠিত হয়। যেমন: সোনা ও রূপা=সোনারূপা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল