এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্র থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব।প্রশ্ন: ‘উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে’—আলোচনা করো।উত্তর: উক্তিটি বিশ্লেষণ: যে সকল অব্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে তাদেরকে উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় ব্যবহূত উপসর্গগুলোর কোনো অর্থবাচকতা নেই, শুধু মূল শব্দ বা ধাতুর পূর্বে এরা ব্যবহূত হলেই এদের অর্থ দ্যোতকতা শক্তি দৃষ্ট হয়।উদাহরণস্বরূপ: ‘অনা’ একটি উপসর্গ। এর নিজের কোনো অর্থ নেই। কিন্তু ‘আবাদ’ শব্দের পূর্বে ‘অনা’ শব্দটি ব্যবহূত হয়ে ‘অনাবাদ’ অর্থাৎ ‘আবাদ নেই যার’ অর্থে ব্যবহূত হয়েছে। তেমনি এটা আচারের পূর্বে ব্যবহূত হয়ে অনাচার (আচারবহির্ভুত অর্থে) এবং সৃষ্টির পূর্বে ব্যবহূত হয়ে অনাসৃষ্টি (অদ্ভুত অর্থে) এরূপে ভিন্ন ভিন্ন অর্থ দ্যোতকতা সৃষ্টি করেছে।সুতরাং দেখা যাচ্ছে, উপসর্গসমূহের নিজস্ব কোনো বিশেষ অর্থবাচকতা নেই বটে, কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হলেই এদের অর্থদ্যোতকতা বা সংশ্লিষ্ট শব্দের নতুন অর্থ সৃজনের ক্ষমতা সৃষ্টি হয়।প্রশ্ন: অনুসর্গ কাকে বলে? বাংলা ভাষায় অনুসর্গের প্রয়োজনীয়তা আছে কি?উত্তর: অনুসর্গ: বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহূত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ বলে। যেমন—হতে, থেকে, চেয়ে, বিনা ইত্যাদি।অনুসর্গের প্রয়োজনীয়তা: বাংলা ভাষায় অনুসর্গের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ১। অনুসর্গ বিভক্তি রূপে ব্যবহূত হয়। যেমন—গাড়ি ঢাকা থেকে ছাড়ল। ২। অনুসর্গ বাক্য গঠনে সহায়তা করে। যেমন—দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে।উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলা ভাষায় অনুসর্গ একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এটা বাক্যের গঠন, বিন্যাস ও সুস্পষ্ট মধুরতায় সহায়তা করে।শব্দ গঠনপ্রশ্ন: শব্দ কাকে বলে? উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসম্ভারকে কয় ভাগ করা যায়? উদাহরণসহ প্রতিটি আলোচনা করো।অথবা, উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ কয় প্রকার ও কী কী উদাহরণসহ লেখো।উত্তর: শব্দ: অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমষ্টির নাম শব্দ। মনে রাখতে হবে ধ্বনির সমষ্টি হলেই তা শব্দ হবে না, তাকে একটি অর্থ প্রকাশ করতে হবে। যেমন: কলম, টেবিল, হাত।উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ: উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসম্ভারকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা:১। তৎসম শব্দ, ২। অর্ধতৎসম শব্দ, ৩। তদ্ভব শব্দ, ৪। দেশি শব্দ ও ৫। বিদেশি শব্দ। তৎসম শব্দ: তৎসম অর্থ হচ্ছে ‘তার সমান’ অর্থাৎ সংস্কৃতের মতো। সুতরাং যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে হুবহু বাংলা ভাষায় গৃহীত হয়েছে, তাদের তৎসম শব্দ বলে। যেমন: চন্দ্র, সূর্য, জল, পৃথিবী, নিমন্ত্রণ ইত্যাদি।অর্ধতৎসম শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, তাদের অর্ধতৎসম শব্দ বলে। যেমন: নিমন্ত্রণ>নেমন্তন্ন, গাত্র>গতর, জ্যোৎস্না>জোছনা ইত্যাদি।তদ্ভব শব্দ: তদ্ভব অর্থ তা (সংস্কৃত) থেকে উৎপন্ন, সুতরাং যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, তাদের তদ্ভব শব্দ বলে। যেমন: হস্ত>হত্থ>হাত, চন্দ্র>চন্দ>চাঁদ, সর্প>সম্প>সাপ ইত্যাদি।দেশি শব্দ: যেসব শব্দ আর্য ও অনার্য জাতির ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, তাদের দেশি শব্দ বলে। যেমন: ঢেঁকি, কুলা, টোপর, চোঙা ইত্যাদি।বিদেশি শব্দ: রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও বাণিজ্যিক কারণে পৃথিবীর বিভিন্ন জাতি বাংলাদেশে এসে বসবাস করার ফলে বহু বিদেশি শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে। এসব শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন: আল্লাহ, চেয়ার, কাগজ, দারোগা ইত্যাদি।প্রশ্ন: ‘নতুন নতুন শব্দ ভাষার শ্রীবৃদ্ধি করে’—আলোচনা করো।উত্তর: ভাষাকে তুলনা করা প্রবহমান নদীর মতো। কারণ, একটি ভাষা কালের বিবর্তনে কিছু না কিছু পরিবর্তিত হয়। এই পরিবর্তন ভাষার প্রায় সব উপাদানের ক্ষেত্রেই ঘটে। নতুন শব্দ তৈরির ভাষা এই পরিবর্তনের ধারাবাহিকতা মাত্র। পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও প্রচুর নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। এই নবসৃষ্ট শব্দ বাংলা ভাষাকে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছে। যেমন: ১। নতুন নতুন শব্দ ভাষার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে।২। ভাষার ব্যবহারিক সম্ভাবনা বাড়ায়।৩। একই শব্দের পুনর্ব্যবহারজনিত ত্রুটি থেকে রক্ষা করে।৪। ভাষাকে সৃজনশীল করে।৫। নতুন নতুন শব্দ বিচিত্রধর্মী বক্তব্য প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল