মডেল টেস্ট-১ পূর্ণমান-১০০১. দুটি প্রশ্নের উত্তর দাও। ১০×২=২০ক) ‘বিলাসী’ গল্প অবলম্বনে বিলাসীর চরিত্র বিশ্লেষণ করো।অথবা, খ) ‘অপরাহ্নের গল্প’ অবলম্বনে মজিদের করুণ পরিণতির কারণ বিশ্লেষণ করো। গ) দুর্নীতি কাকে বলে? দুর্নীতির কারণ ও প্রতিকারগুলো আলোচনা করো।অথবা, ঘ) ছোট গল্প কাকে বলে? ছোট গল্প হিসেবে ‘একুশের গল্পে’র সার্থকতা বিচার করো। ২. দুটি প্রশ্নের উত্তর দাও। ৫×২=১০ক) মানসিক দাসত্ব বলতে বেগম রোকেয়া কী বুঝিয়েছেন?অথবা, খ) শিক্ষার উদ্দেশ্য ও সাহিত্যের উদ্দেশ্যের মধ্যকার পার্থক্য সম্পর্কে লেখকের অভিমত কী?গ) বাড়ির বাসিন্দা পরিবর্তনের ঘটনা তুলসী গাছের জীবনে কী ধরনের প্রভাব সৃষ্টি করেছে?অথবা, ঘ) আমি আজ তাহাদের দলে, যাহারা কর্মী নন ধ্যানী। কর্মী কারা? ধ্যানীই বা কারা?৩. সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো (১টি) ৫ক) তার পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠক ঠক কাঁপে অথবা, খ) সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। ৪. একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫ ক) ‘ইত’ প্রত্যয়যোগে পাঁচটি বিশেষ্যকে বিশেষণে রূপান্তর করো এবং বাক্যে প্রয়োগ দেখাও। অথবা, খ) নিচের সমোচ্চারিত শব্দগুলোর অর্থ পার্থক্য দেখিয়ে বাক্য গঠন করো। কাঁটা-কাটা, গাঁথা-গাথা, গোঁড়া-গোড়া, দাঁড়ি-দাড়ি, রোঁদ-রোদ ৫. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১০×১=১০ক) ‘আমার পূর্ব বাংলা’ কবিতা অবলম্বনে বাংলাদেশের রূপময় চিত্র অঙ্কন করো।অথবা, খ) ‘বঙ্গভাষা’ কবিতার ভাববস্তু নিজের ভাষায় লেখো।৬. দুটি প্রশ্নের উত্তর দাও। ৫×২=১০ক) বন্দরে বসে ‘যাত্রীরা দিন গুনে’ যাত্রী কারা? কেন তারা দিন গুনছে?অথবা, খ) ‘আঠারো বছর বয়স দুঃসহ’—কেন?গ) এখন আমারে লহো করুণা করে—কে, কাকে, কেন এ কথা বলেছেন?অথবা, ঘ) ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির কার কথা মনে পড়ে? কেন?৭. সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। ৫×১=৫ক) বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে—অথবা, খ) কেউ যেন আমার শোকের নদীটিতে কত দ্রুত রুক্ষ চর করে দিল। ৮. একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫ ক) সাপেক্ষ সর্বনাম কাকে বলে? এ ধরনের সর্বনামের চারটি প্রয়োগ দেখাও।অথবা, খ) ‘পাঞ্জেরি’ কবিতায় ব্যবহূত পাঁচটি আরবি-ফারসি শব্দের অর্থ লেখো ও বাক্যে প্রয়োগ দেখাও।৯. ক) পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে জেলেদের সমাজচিত্র আলোচনা করো। অথবা, খ) হোসেন মিঞার চরিত্র বিশ্লেষণ করো। ১০. একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫ক) পদ্মা নদীর মাঝিদের মাছ ধরার দৃশ্য বর্ণনা করো। অথবা, খ) গণেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ১১. সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো (১টি) ৫×১=৫ক) অন্ধকারে যে বাস করে, মৃদু আলোতে তার চোখ হয় অন্ধ। অথবা, খ) ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্র পল্লীতে এইখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।১২. ক) সারাংশ লেখো। ১০শিল্প-সাহিত্য আর সংস্কৃতি চর্চা ছাড়া জীবন কখনো অর্থপূর্ণ হয়ে ওঠে না। কারণ, এগুলো ছাড়া জীবনের ধারণা আর উপলব্ধি থেকে যায় অসম্পূর্ণ ও অলব্ধ। জীবন যে স্রেফ জৈবিক নয়, এ বোধ একমাত্র শিল্প-সাহিত্যই সঞ্চারিত করে দেয় আমাদের মনে। কাজেই সমাজ-প্রগতি আর শিল্প-সাহিত্য ও সংস্কৃতি পরস্পরের সহযোগী ও একে অন্যের পরিপূরক। তবে এসবের যথাযথ ভূমিকা বোঝার জন্য এর প্রত্যেকটি সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তা না হলে এদের পারস্পরিক সম্বন্ধ যেমন বুঝতে পারা যাবে না, তেমনি পারা যাবে না সাহিত্যিক-শিল্পীদের যথার্থ ভূমিকা কী তা-ও।অথবা, খ) সারমর্ম লেখো।অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজযারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা—যাদের হূদয়ে কোনো প্রেম নেই—প্রীতি নেই—করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হূদয়।