ভাষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্র ব্যাকরণ অংশের ‘ভাষা’ নিয়ে আলোচনা করব।৫. ভাষা বহুজনবোধ্য। অর্থদ্যোতকতা না থাকলে কোনো ধ্বনিই ভাষা হিসেবে সামাজিক স্বীকৃতি পায় না।৬. ভাষা একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ও ব্যবহূত।৭. ধ্বনি বা শব্দবিন্যাসে বিধিবদ্ধ ভাষার অন্যতম বৈশিষ্ট্য।৮. ভাষা মনের ভাব প্রকাশক, অর্থাৎ পরস্পর ভাববিনিময়ের মাধ্যম।৯. যদিও ভাষা ব্যক্তি-মানুষের বাগ্যন্ত্র থেকে উচ্চারিত হয়, তবু সামাজিক উপযোগিতাই ভাষার পরোক্ষ স্রষ্টা। এ জন্য সাধারণত একেকটি জাতির বা জনগোষ্ঠীর পৃথক পৃথক ভাষা থাকে।১০. ভাষা তার নিজস্ব ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম। তাই এটি একটি মৌলিক শক্তি। ভাষা তার পরিবর্তনের বা বিবর্তনের জন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির মুখাপেক্ষী নয়।বাংলা ভাষা: মানবজাতি মনের ভাব প্রকাশ করার জন্য বাগ্যন্ত্রের সাহায্যে অন্যের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনিসমূহ উচ্চারণ করে থাকে, তাকে ভাষা বলে। সাধারণত কোনো বিশেষ দেশ বা দেশবাসী বা জাতির নাম অনুসারে বিশেষ ভাষার নামকরণ হয়ে থাকে। সে ক্ষেত্রে বাঙালি জাতি যে ভাষার সাহায্যে নিজেদের মনের ভাব আদান-প্রদান করে, তার নাম বাংলা ভাষা। আমাদের মুখের ভাষা বাংলা। বাংলা আমাদের মাতৃভাষা।ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ‘বাঙালি যে ভাষা ব্যবহার করে, তাহার নাম বাঙ্গালা ভাষা।’ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, ‘বিশেষ কোনো মানস-সমাজে ব্যবহূত এইরূপ শব্দের বা পদের সমষ্টি লইয়া সেই সমাজের মধ্যে প্রচলিত ভাষা গঠিত হইয়া থাকে। বাঙ্গালাদেশে জাতি এবং ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহূত শব্দ লইয়া বঙ্গভাষা বা বাঙ্গালা ভাষা গঠিত হয়।’বাংলাদেশের বিভিন্ন জেলার বাংলায় বিভিন্ন আঞ্চলিক ভাষা প্রচলিত থাকলেও তা মূলত বাংলা ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলা কেবল বাংলাদেশের ভাষা নয়। বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ভাষাও বাংলা। বর্তমানে পৃথিবীতে পঁচিশ কোটির অধিক লোকের মুখের ভাষা বাংলা।বাংলা ভাষারীতি : অধিকাংশ ক্ষেত্রে সাহিত্যের ভাষা মুখের ভাষা থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। যে সাহিত্যের ভাষা উন্নতচিন্তা কল্পনা ও অনুভূতিকে প্রকাশ করে, তা অপেক্ষাকৃত মার্জিত, পরিকল্পিত ও সুবিন্যস্ত। অন্যদিকে যে মুখের ভাষা আমরা দৈনন্দিন জীবনে পথে-ঘাটে-হাটে-বাজারে সাংসারিক কর্মক্ষেত্রে ব্যবহার করি, তা অপেক্ষাকৃত অপরিকল্পিত, অবিন্যস্ত ও এলোমেলো।পৃথিবীর বহু উন্নত ভাষার মতো বাংলা ভাষায়ও দুই ধরনের ভাষারীতি বিদ্যমান। এই দুটি রীতিই মানুষের ভাব প্রকাশের বাহন। এই রীতি বিভিন্ন রূপ ও প্রকাশভঙ্গির মধ্য দিয়ে ফুটে ওঠে। রীতি দুটি হলো:ক. মৌখিক বা কথ্যরীতি খ. লৈখিক বা লেখ্যরীতি# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল