ভাষাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্র ব্যাকরণ অংশের ‘ভাষা’ নিয়ে আলোচনা করব।‘কথ্য’ শব্দটি প্রচলিত হয়েছে ‘কথা’ থেকে, অর্থাৎ যে ভাষায় আমরা সব সময় কথাবার্তা বলি, তা-ই হলো কথ্য ভাষা। অঞ্চলভেদে এই কথ্য ভাষার রূপ ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। কথ্য ভাষার এই আলাদা আঞ্চলিক রূপই হলো আঞ্চালক বা উপভাষা।‘লেখ্য’ শব্দটি এসেছে ‘লেখা’ থেকে। অর্থাৎ যে ভাষায় আমরা বক্তব্য বিষয় লিখে প্রকাশ করি, তা-ই হলো লেখ্য ভাষা। এই লেখ্য ভাষারও দুটি রূপ বা রীতি আছে। যেমন: ক. সাধু রীতি খ. চলিত রীতি। বাংলা ভাষা লৈখিক মৌখিক সাধু চলিত আঞ্চলিক (সর্বজনস্বীকৃত লেখ্য রূপ) (সর্বজনস্বীকৃত আদর্শ চলিত রূপ) (উপভাষা) [ছক: বাংলা ভাষার রীতিভেদ]সংজ্ঞাসহ সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য :সাধু ভাষার সংজ্ঞা: যে ভাষার রীতিতে সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা লিখিত ভাষা, তাকে সাধু ভাষা বলে। অন্যভাবে বলা যায়, যে ভাষার ক্রিয়াপদ ও সর্বনাম পদ বিলম্বিত, তৎসম শব্দবহুল, অধিক ব্যাকরণ অনুসারী ও মার্জিত, তাকে সাধু ভাষা বলে। যেমন: তাঁহারা বৃক্ষ রোপণ করিতেছেন। সাধু ভাষার বৈশিষ্ট্য: সাধু ভাষার বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। ১. সাধু রীতিতে ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহূত হয়। ২. সাধু ভাষায় সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহূত হয়। ৩. সাধু ভাষায় অনুসর্গ পূর্ণরূপে ব্যবহূত হয়। ৪. সাধু ভাষায় তৎসম অব্যয় পদ ব্যবহূত হয়। ৫. সাধু ভাষায় তৎসম শব্দ বেশি ব্যবহূত হয় বলে তা গুরুগম্ভীর।৬. সাধু ভাষা কৃত্রিম এবং তা প্রাচীন বৈশিষ্ট্যের অনুসারী। ৭. সাধু ভাষায় সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার বেশি। ৮. সাধু ভাষার নিজস্ব ভঙ্গি ও ছন্দ আছে। ৯. সাধু ভাষা আভিজাত্য ও গাম্ভীর্যের অধিকারী। ১০. সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। ১১. সাধু ভাষা গম্ভীর ও মন্থর। ১২. সাধু ভাষায় ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে বসে। ১৩. সাধু ভাষায় প্রবাদ-প্রবচনের ব্যবহার কম। ১৪. সাধু ভাষায় ধনাত্মক শব্দের প্রাধান্য নেই বললেই চলে।১৫. সাধু ভাষা গতিতে ধীর। চলিত ভাষার সংজ্ঞা: যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়, তাকে চলিত ভাষা বলে। অন্যভাবে বলা যায়, দক্ষিণ-পশ্চিম বাংলা তথা ভাগীরথী নদীর তীরবর্তী স্থানে ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহূত মৌখিক ভাষাকে চলিত ভাষা বলে। চলিত ভাষার বৈশিষ্ট্য: চলিত ভাষার বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। ১. চলিত ভাষায় ক্রিয়াপদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়। ২. চলিত ভাষায় সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়। ৩. চলিত ভাষায় অনুসর্গ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয়। ৪. চলিত ভাষায় তদ্ভব অব্যয় পদ ব্যবহূত হয়। ৫. চলিত ভাষায় তদ্ভব দেশি ও বিদেশি শব্দ বেশি ব্যবহূত হয় বলে তা হালকা ও গতিশীল। ৬. চলিত ভাষা প্রাঞ্জল, প্রাণবন্ত ও আধুনিক বৈশিষ্ট্যর অধিকারী। ৭. চলিত ভাষা হালকা করার জন্য সন্ধি ও সমাসবদ্ধ পদ ভেঙে ব্যবহার করা হয়। ৮. চলিত ভাষার নিজস্ব ভঙ্গি ও ছন্দ আছে। ৯. চলিত ভাষা মুখের ভাষা বলে বাস্তবের অনুসারী ও আঞ্চলিক উচ্চারণের সঙ্গে সংগতিপূর্ণ। ১০. চলিত ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী। ১১. চলিত ভাষা সহজ, সরল, সাবলীল ও গতিশীল। ১২. চলিত ভাষায় ক্রিয়াপদ ব্যবহারে অনেক স্বাধীনতা আছে। ১৩. চলিত ভাষায় প্রবাদ-প্রবচনের যথার্থ ব্যবহার সম্ভব। ১৪. চলিত ভাষায় ধ্বনাত্মক শব্দের ব্যবহার বেশি। ১৫. চলিত ভাষা গতিতে সাবলীল। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল