এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকা ব্যবসায়ের প্রকৃতি  প্রশ্ন: অংশীদারি মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে সংরক্ষণের উদ্দেশ্য কী?অথবা, অংশীদারগণের মূলধন হিসাব ও চলতি হিসাব কেন পৃথক রাখা হয়?অথবা, অংশীদারি মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথক রাখার প্রয়োজনীয়তা কী?উত্তর: ভূমিকা: অংশীদারদের সরবরাহকৃত মূলধন লিপিবদ্ধ করার জন্য অংশীদারদের নামে যে পৃথক হিসাব সংরক্ষণ করা হয় তাই মূলধন হিসাব। পক্ষান্তরে, অংশীদারদের চলতি লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য মূলধন হিসাব ছাড়া যে হিসাব সংরক্ষণ করা হয়, তাই চলতি হিসাব। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এ দুটি হিসাবেরই গুরুত্ব সমান। আর বিশেষ কতগুলো উদ্দেশ্যে অংশীদারদের মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা হয়। মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে রাখার উদ্দেশ্যে: অংশীদারি মূলধন হিসাব ও চলতি হিসাব দুটি পৃথকভাবে রাখার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা নিচে বর্ণিত হলো:(১) প্রারম্ভিক মূলধন অপরিবর্তিত রাখার ইচ্ছা: অংশীদারেরা প্রারম্ভিক পর্যায়ে যে মূলধন বিনিয়োগ করে তা অপরিবর্তিত রাখার ইচ্ছা পোষণ করলে মূলধন হিসাব ও চলতি হিসাবকে পৃথকভাবে রাখতে হবে।(২) মূলধন হ্রাস-বৃদ্ধির কারণ জানা: মূলধন বিনিয়োগ করে অংশীদারেরা কোন কোন খাতে অর্থ উপার্জন করল, তা জানতে চায়। মূলধনের সুদ, অংশীদারদের বেতন, মুনাফার অংশ প্রভৃতি কারণে মূলধন হ্রাস পেয়ে থাকে। মূলধন হ্রাস-বৃদ্ধির এসব কারণ সুস্পষ্টভাবে জানার জন্য মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে রাখতে হয়।(৩) পাওনা ও উত্তোলনের পরিমাণ জানা: ব্যবসায় থেকে পাওনার পরিমাণ ও উত্তোলনের পরিমাণ একনজরে জানার জন্য মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে রাখতে হয়।(৪) হিসাবের স্থিতিশীল মূলধন পদ্ধতি অনুসরণ: স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতিতে মূলধন স্থির রাখার জন্য পৃথক চলতি হিসাব রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রয়োজনের তাগিদে মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে রাখা।উপসংহার: মূলত হিসাব বছরে অংশীদারদের মূলধনের পরিমাণ প্রদর্শনের জন্য মূলধন হিসাব এবং ব্যবসায়ের সঙ্গে অংশীদারদের লেনদেনের পরিমাণ পৃথকভাবে জানার তাগিদেই চলতি হিসাব রাখা হয়। অতএব দুটি পৃথক উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতেই মূলধন হিসাব ও চলতি হিসাব পৃথকভাবে রাখা প্রয়োজন।