এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, উত্তরা টাউন বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকাপ্রতিবেদন  প্রিয় শিক্ষার্থীরা, উচ্চমাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অংশ ভাষণ ও প্রতিবেদন। ভাষণ ও প্রতিবেদন দুটির মধ্যে একটির উত্তর লিখতে হয়। এইচএসসি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ আলোচনা করা হলো একটি নমুনা প্রতিবেদন।‘পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ’-এ বিষয়ে জনসচেতনতার জন্য একটি প্রতিবেদন রচনা করো।উত্তর: বিষয়: পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ।তারিখ: ২০ মার্চ, ২০১২নিজস্ব প্রতিবেদক, ঢাকাদিন দিন বদলে যাচ্ছে পরিবেশ। পরিবেশ বদলে যাচ্ছে শহুরেজীবনের নানা জটিলতায়। বাড়ছে কলকারখানা, যানবাহন আর বনভূমি কেটে সাফ করা হচ্ছে। বাড়ছে মানুষের আবাসভূমি। সবুজের সমারোহ ধ্বংস করে সেখানে গড়ে উঠছে কংক্রিটের দেয়াল। ইটের ভাটা, যানবাহন, কলকারখানার কালো ধোঁয়া বাতাসে বাড়ছে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব।বিপন্ন এ পরিবেশে বাড়ছে রোগ। বিভিন্ন ধরনের জটিল রোগ ব্রঙ্কাইটিস ও ক্যানসার রোগের প্রাদুর্ভাব বাড়ছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, একটি দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সেখানে আমাদের দেশে বনভূমির পরিমাণ ১৫ শতাংশেরও কম। কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব বাড়তে থাকায় পরিবর্তিত হচ্ছে পৃথিবীর জলবায়ু। আর জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সবচেয়ে বড় শিকার হচ্ছে বাংলাদেশ। জানা যায়, বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকলে দেশের একটি অংশ সমুদ্রের গর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।বিপন্ন পরিবেশে ভারসাম্য আনতে বিকল্প নেই বনভূমি বাড়ানোর। বৃক্ষ বাড়লে বাড়বে অক্সিজেন। কমবে কার্বন ডাই-অক্সাইড। বদলে যাবে আমাদের পরিবেশ। বসবাসযোগ্য হবে আমাদের পরিবেশ। বাড়বে মানুষের আয়ুষ্কাল।এভাবে অনুশীলন করবে...(ক) তোমার কলেজে উদ্যাপিত স্বাধীনতা দিবস উদ্যাপনের বিবরণ দিয়ে কলেজ অধ্যক্ষের কাছে একটি প্রতিবেদন রচনা পেশ করো।(খ) তোমার কলেজে বাংলা নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানের একটি প্রতিবেদন রচনা করো।(গ) তোমার কলেজের গ্রন্থাগার সমস্যার একটি প্রতিবেদন প্রস্তুত করো।(ঘ) একটি ব্যস্ততম সড়কের যানজট সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো।