এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের বেশ কয়েকটি পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। তবে পরবর্তী সবগুলো পরীক্ষাই আগের পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ। সামান্যতম অবহেলা না করে খুঁটিনাটি সব ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। পরীক্ষা হলে করণীয়:খাতা পাওয়ার পর প্রবেশপত্র দেখে সাবধানে বৃত্ত ভরাট করবে।পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেলে ভালোভাবে মন দিয়ে পড়তে হবে।সবচেয়ে ভালো জানা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে হবে; এটা ভালো নম্বর অর্জনে সহায়ক হবে।সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। পুরো সময়কে আগে থেকে ভাগ করে নিলে ভালো হয়। প্রতিটি প্রশ্নেরই গুরুত্ব সমান। তাই একটিকে বড় করতে গিয়ে অন্যটি যেন বাদ না পড়ে।অনেকে প্রশ্নের নম্বর অথবা (ক) বা (খ) উল্লেখ না করেই উত্তর লেখা শুরু করে দেয়। এতে নম্বর কম আসে। এমনকি পরীক্ষকেরা নম্বর না-ও দিতে পারেন। তাই এ বিষয়ে মনোযোগী হতে হবে।পরীক্ষা শেষে করণীয়:পরীক্ষার হল থেকে বের হয়ে বন্ধুদের কথায় মন খারাপ করবে না। তোমার মনে করতে হবে, তুমি যা লিখেছ, সবই ঠিক আছে।পরীক্ষা শেষে বাসায় গিয়ে কিছু সময় ঘুমাবে।পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাঁদের নির্দেশই মেনে চলবে।আগের কোনো পরীক্ষা সামান্য খারাপ হলে হা-হুতাশ না করে পরবর্তী পরীক্ষা ভালো করার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ, একটি পরীক্ষা পুরো ফলাফলের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না।