এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।১। সমাজে শ্রেণি বৈষম্য দেখা দেয় কোন যুগে এসে?ক. উচ্চ প্রাচীন প্রস্তর যুগে খ. নব্য প্রস্তর যুগে গ. লৌহ যুগে ঘ. ব্রোঞ্জ যুগেসঠিক উত্তর: খ. নব্য প্রস্তর যুগে ২। সভ্যতার ক্ষেত্রে কিসের অবদান বেশি? ক. তামা খ. ব্রোঞ্জ গ. লোহা ঘ. হাতিয়ারসঠিক উত্তর: গ. লোহা ৩। কোটিলামুড়া কোথায় অবস্থিত?ক. ময়নামতি খ. পাহাড়পুর গ. মহাস্থানগড় ঘ. আনন্দ বিহারেসঠিক উত্তর: ক. ময়নামতি ৪। কোন সমাজে জ্ঞাতি সমপর্কের গুরুত্ব বেশি?ক. শিল্প সমাজে খ. প্রথাগত সমাজে গ. শহুরে সমাজে ঘ. আধুনিক সমাজে সঠিক উত্তর: খ. প্রথাগত সমাজে ৫। মৌজা প্রধানকে কী বলা হয়?ক. কারবারি খ. রাজা গ. মাতবর ঘ. হেডম্যানসঠিক উত্তর: ঘ. হেডম্যান৬। চাটচী কয় ধরনের? ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত সঠিক উত্তর: খ. পাঁচ৭। লৌহ যুগের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য— ১. ব্যক্তিগত সমপত্তির সূচনা ২. বাস্তববাদী চিন্তা-চেতনা ৩. শ্রেণিভিত্তিক সমাজ নিচের কোনটি সঠিক?ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩সঠিক উত্তর: খ. ২ ও ৩৮। নিচের কোনটি সামাজিক ইতিহাসের উপাদান?ক. বিদেশি পর্যটকদের বর্ণনা খ. দালানকোঠা গ. সংবাদপত্র ঘ. জনপ্রিয় গ্রন্থসঠিক উত্তর: ক. বিদেশি পর্যটকদের বর্ণনা ৯। নিচের কোনটি নগরায়ণের নেতিবাচক প্রভাব?১. স্থানান্তর গমন ২. মাদকাসক্তি ৩. সাংস্কৃতিক সংঘাত কোনটি সঠিক? ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩সঠিক উত্তর: খ. ২ ও ৩ ১০। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় থাকে—১. সম্পদ অর্জনে ব্যক্তির অবাধ স্বাধীনতা ২. বিনিয়োগের ক্ষেত্রে সীমিত পরিমাণে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ৩. শ্রেণি শোষণ ও শ্রেণি বৈষম্য কোনটি সঠিক? ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩সঠিক উত্তর: গ. ১ ও ৩ # নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ নং প্রশ্নের উত্তর দাও।মনি তার মা-বাবাসহ তার দাদার সঙ্গে থাকে। দাদা তাকে খুব আদর করে এবং স্কুলে নিয়ে যায়। দাদিও তাকে পড়াশোনার কাজে সহায়তা করে। ১১। মনিদের পরিবারকে কোন ধরনের পরিবার বলা যায়?ক. মাতৃসূত্রীয় পরিবার খ. যৌথ পরিবার গ. অণু পরিবার ঘ. বর্ধিত পরিবারসঠিক উত্তর: ঘ. বর্ধিত পরিবার# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।প্রত্নতাত্ত্বিক যুগগুলোর মধ্যে এমন একটি যুগ রয়েছে যার শেষ পর্যায়ে লিখার আবিষ্কার হয়।১২। উদ্দীপকে কোন যুগ সমপর্কে বলা হয়েছে? ক. লৌহ খ. তাম্র গ. ব্রোঞ্জ ঘ. নব্যপ্রস্তর যুগসঠিক উত্তর: গ. ব্রোঞ্জ ১৩। উক্ত যুগের ক্ষেত্রে কোনটি সত্য? ১. চাকার আবিষ্কার ২. কৃষি অর্থনীতির প্রবর্তন ৩. বড় বড় স্থায়ী মানব সমাজের উদ্ভবকোনটি সঠিক? ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩সঠিক উত্তর: খ. ২ ও ৩# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও। মাহমুদ সাহেব ছোটবেলা থেকে তার বড় বোন আয়েশাকে খুব ভালোবাসতেন। তাই বোনের ছেলের কাছে তার আদরের মেয়ে সুজাতকে বিয়ে দিলেন।১৪। সমাজবিজ্ঞানে এ ধরনের বিবাহকে কী বলা হয়?ক. ক্রস কাজিন বিবাহ খ. প্যারারাল কাজিন বিবাহ গ. সরোরেট বিবাহ ঘ. জ্ঞাতি বিবাহসঠিক উত্তর: ক. ক্রস কাজিন বিবাহ ১৫। সমাজে এ ধরনের বিবাহের ক্ষেত্রে যুক্তি কী? ১. আত্মীয়তার সম্পর্ক জোরদার করা ২. সন্তানদের নিজেদের মধ্যে রাখা ৩. সম্পত্তি নিজেদের মধ্যে রাখা।কোনটি সঠিক? ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩সঠিক উত্তর: ঘ. ১, ২ ও ৩।