অধ্যায়-৮প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?উত্তর: কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা মুদ্রাবাজারে শীর্ষে অবস্থান করে দেশের ব্যাংকব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান, যা দেশে নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। ডি.কক (De.Kock)-এর মতে, ‘কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হলো জনস্বার্থে কাজ করে দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন নয়।’ অধ্যাপক আর পি কেন্ট বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক হলো সার্বিক জনকল্যাণ সাধনের উদ্দেশ্য দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান।’ সুতরাং যে আর্থিক প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং পিরামিডের শীর্ষে অবস্থান করে অন্য সব ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে এবং দেশের কল্যাণে মুদ্রার প্রচলন, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়।প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি কী কী?উত্তর: কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থ বাজারে প্রধান ও সর্বময় ক্ষমতার অধিকারী প্রতিষ্ঠান। ব্যাংকিং সাম্রাজ্যের নেতা ও মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বহুবিদ কার্যাবলি সম্পাদন করে থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মুদ্রা ও নোট প্রচলন, মুদ্রার মান সংরক্ষণ, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ, নিকাশঘর হিসেবে কাজ, ঋণ আদায়ে সহযোগিতা, নিরীক্ষণ উপদেষ্টা হিসেবে কাজ, প্রতিনিধিত্ব ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন খাতের উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য, আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন, জনশক্তির মান উন্নয়ন, তথ্য সংগ্রহ ও গবেষণা রিপোর্ট তৈরি ও প্রকাশনা ইত্যাদি।প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? উত্তর: বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে ও অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসেবে প্রদান করে থাকে। এ ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে জমা করা অর্থের জন্য কম হারে সঞ্চয়ী সুদ প্রদান করে এবং অধিকতর হারে বিনিয়োগের সুদ ধার্য করে উদ্বৃত্ত মুনাফা হিসেবে লাভ করে। মি. রজার (Mr. Roger)-এর মতে, ‘যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থের মূল্য নিরূপণযোগ্য পণ্য ও দ্রব্যের লেনদেন করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।’অধ্যাপক গিলবার্টের মতে, ‘বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি। মধ্যস্থ কারবারি হিসেবে ব্যাংক শর্তসাপেক্ষে একপক্ষ থেকে অর্থ ধার করে অন্য পক্ষকে সে অর্থ ঋণ দেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল