এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-১০৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্টসময়: ৩ ঘণ্টা, পূর্ণমান: ১০০[ডানপার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়]১। ক) ট্র্যাজেডি হিসেবে রক্তাক্ত প্রান্তর নাটকের সার্থকতা প্রতিপন্ন করো। ১০×১=১০অথবা, খ) রক্তাক্ত প্রান্তর নাটকে নায়ক নয় নায়িকাই প্রধান—উক্তিটির আলোকে জোহরা বেগমের চরিত্র বিশ্লেষণ করো।২। সংক্ষিপ্ত উত্তর দাও: ৫×১=৫ক) ‘বোন বলে ডেকেছ তাই কিছু বঝি, বাকিটুকুও বুঝতে পারি, কারণ আমি মেয়ে’—উক্তিটি কে, কাকে, কেন বলেছে?অথবা, খ) ‘আমি আর একজনের জন্য অপেক্ষা করব’—কে কার জন্য কেন অপেক্ষা করবে?৩। সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো: ৫×১=৫ক) ছোট মুক্তিটাকে অবহেলা করে বড় মুক্তিটাকে আলিঙ্গন করেছে।অথবা, খ) নিজের নিয়তিকে আমি হাতে গড়ে নেওয়ার পক্ষপাতী।৪। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ২০×১=২০ক) পরিবেশ দূষণ ও তার প্রতিকারখ) একটি বর্ষণমুখর সন্ধ্যাগ) ডিজিটাল বাংলাদেশ ঘ) বাংলাদেশের পর্যটনশিল্পঙ) অপসংস্কৃতি ও আমাদের যুবসমাজ৫। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৫×৬=৩০ক) ‘ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নাম ব্যাকরণ’—ব্যাখ্যা করো।খ) উৎপত্তির বিচারে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আলোচনা করো।গ) বাংলা একাডেমী প্রবর্তিত অ-তৎসম ও তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তিনটি করে বানান নিয়ম লেখো।ঘ) সমাস নির্ণয় করো: (ছয়টি)হরতাল, জ্যোৎস্নারাত, একাদশ, স্বাক্ষর, শ্রমকিনাঙ্ককঠিন, ভূলোক, খাঁচাছাড়াঙ) বিপরীত শব্দ লেখো: (ছয়টি)নৈঋত, সৌম্য, ব্যষ্টি, শুক্ল, প্রাচীন, প্রত্যয়, অলীক, মুগ্ধ।চ) নিম্নোক্ত শব্দগুলোর ভাবানুবাদমূলক বাংলা প্রতিশব্দ লেখো। (ছয়টি)protocol, Immigrant, Lien, Routine, Index, Memorandum, Volunteer, Manuscriptছ) প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (ছয়টি)তেজি, ভাস্কর, আত্মঘাতী, যোদ্ধা, লাজুক, দাঙ্গাবাজ, তারুণ্য, মাথাল।৬। ভাবসম্প্রসারণ করো: ১০ক) পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুপাশে আছে মোর দেবালয়।অথবা, খ) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।৭। কোনো শিল্পপ্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক পদের জন্য নিজ যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র লেখো। ১০অথবা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা করো।৮। তোমার কলেজে উদ্যাপিত ‘বিজয় দিবস’ অনুষ্ঠানের একটি প্রতিবেদন রচনা করো। ১০অথবা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার’ শীর্ষক আলোচনাচক্রের প্রধান আলোচকের ভাষণ তৈরি করো।