এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-১০৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। আজ দেওয়া হলো ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনীপ্রশ্নোত্তর। অধ্যায়-৬ ১। অর্থসংস্থান ইংরেজি Finance শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? ক. Finan খ. Finance গ. Finis ঘ. Finice২। ল্যাটিন Finis শব্দের অর্থ— i. অর্থ সংগ্রহ করা ii. অর্থ জোগাড় করা iii. অর্থ সংস্থান করানিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৩। সময়ভিত্তিক অর্থসংস্থান কয় ধরনের? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ ৪। সর্বোচ্চ কত সময়ের জন্য স্বল্প মেয়াদে অর্থ সংস্থান করা হয়ে থাকে? ক. ৩ মাস খ. ৬ মাস গ. ৯ মাস ঘ. ১২ মাস ৫। ব্যবসায় অর্থসংস্থান বলতে কোনটিকে বোঝায়? ক. বিনিয়োগ ও মুনাফা অর্জন খ. অর্থের হিসাব সংরক্ষণগ. আর্থিক লেনদেন ঘ. মূলধন সংগ্রহ ও এর কাম্য ব্যবহার৬। কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদে অর্থসংস্থান করা হয়? ক. কাঁচামাল সংগ্রহ খ. জমি ক্রয় গ. ইমারত নির্মাণ ঘ. যন্ত্রপাতি সংস্থান।৭। ব্যবসায়ে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান কেন প্রয়োজন? ক. পণ্যদ্রব্য সংগ্রহে খ. চলতি ব্যয় নির্বাহেগ. স্থায়ী সম্পদ ক্রয়ে ঘ. মজুরি প্রদানে৮। কোনটি স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উত্স? ক. শিল্প ব্যাংক খ. বিমা কোম্পানি গ. বিনিয়োগ সংস্থা ঘ. বাণিজ্যিক ব্যাংক ৯। কোনটি দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের উত্স? ক. বাণিজ্যিক ব্যাংক খ. এন. জি. ও গ. গ্রামীণ ব্যাংক ঘ. সংরক্ষিত তহবিল১০। বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থাকে একত্র করে কোন ব্যাংক গঠন করা হয়? ক. বাংলাদেশ শিল্প ব্যাংক খ. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গ. বাংলাদেশ ফাইন্যান্স ব্যাংক ঘ. বাংলাদেশ ঋণ ব্যবস্থাপনা ব্যাংক১১। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ কত? ক. ৪০০ কোটি টাকা খ. ৬০০ কোটি টাকা গ. ৮০০ কোটি টাকা ঘ. ১০০০ কোটি টাকা১২। স্টক একচেঞ্জ কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ক. আর্থিক খ. সংগঠিত গ. অসংগঠিত ঘ. প্রতিযোগিতামূলক# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব কাইয়ুম যমুনা ব্যাংকের ১০০ টাকা মূল্যমানের শেয়ার ১০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২০০ টাকার ১০০টি শেয়ার ক্রয় করেন। ১৩। যমুনা ব্যাংক কোন ধরনের কোম্পানি? ক. পাবলিক খ. প্রাইভেট গ. সরকারি ঘ. হোল্ডিং১৪। জনাব কাইয়ুমের দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ? ক. ৫,০০০ খ. ১০,০০০ গ. ২০,০০০ ঘ. ২৫,০০০১৫। বাংলাদেশে কয়টি স্টক একচেঞ্জ রয়েছে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি১৬। শেয়ার বাজারে মূল্যের ওঠানামার কারণ—i. ব্যাংক হার ii. মুদ্রাস্ফিতি iii. মাত্রাতিরিক্ত মুনাফার প্রত্যাশাকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৭। SEC-এর প্রধান কাজ কী? ক. ঋণ নিয়ন্ত্রণ খ. শেয়ার বাজার নিয়ন্ত্রণ গ. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ঘ. শেয়ারসংখ্যা পরিমাপ১৮। শেয়ার বাজারে কী লেনদেন হয়? ক. শেয়ার খ. ডিবেঞ্চার গ. টাকা ঘ. শেয়ার ও ডিবেঞ্চার১৯। বাংলাদেশে প্রথম শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয় কত সালে? ক. ১৯৫০ খ. ১৯৫৪ গ. ১৯৭২ ঘ. ১৯৭৩২০। শেয়ার বাজারের বৈশিষ্ট্য হলো— i. সুসংগঠিত বাজার ii. শেয়ার বিনিময়কেন্দ্র iii. মাধ্যমিক বাজারনিচের কোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii.ব্যবসায় নীতি ও প্রয়োগ: সঠিক উত্তরঅধ্যায়-৬: ১. গ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল