এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্যহিসাববিজ্ঞান ২য় পত্র থেকে একটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো।প্রশ্ন: বিনিময় বিলের সংজ্ঞা কী? বিনিময় বিলের বিভিন্ন পক্ষগুলোর বর্ণনা দাও।উত্তর: আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসা-বাণিজ্যের প্রচার ও প্রসার অতীতের তুলনায় অনেক গুণ বেশি বৃদ্ধি পাওয়ায় ধারে সম্পাদিত লেনদেনের পরিমাণ অধিক বৃদ্ধি পেয়েছে। ধারে সম্পাদিত লেনদেনের আর্থিক নিষ্পত্তির জন্য যেসব হস্তান্তরযোগ্য ঋণ দলিল ব্যবহূত হয় বিনিময় বিল তাদের মধ্যে অন্যতম।উত্পত্তিগত অর্থে পণ্যসামগ্রীর বিনিময়জনিত আর্থিক লেনদেন নিষ্পত্তির জন্য যে ঋণ দলিল ব্যবহূত হয় তাকে বিনিময় বিল বলে। বিশেষভাবে বলা যায় যে ধারে পণ্য ক্রয়-বিক্রয় বা আমদানি-রপ্তানি থেকে সৃষ্ট পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তির জন্য পণ্যের বিক্রেতা কর্তৃক প্রস্তুতকৃত ও স্বাক্ষরিত যে লিখিত দলিলে পণ্যের ক্রেতার স্বীকৃতিসহ স্বাক্ষরিত ঋণ দলিল ব্যবহার করা হয় তাকে বিনিময় বিল বলে।নিচে বিনিময় বিলের কতিপয় দুটি সংজ্ঞা দেওয়া হলো:# ১৮৮২ সালের ইংল্যান্ডীয় বিনিময় বিল আইনের ৩(১) ধারামতে, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার আদেশানুসারে অন্য কোনো ব্যক্তিকে অথবা বাহককে চাহিবামাত্র অথবা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট বা নির্ধারণযোগ্য তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোনো ব্যক্তির নিকট প্রেরিত এবং প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত শর্তহীন একটি লিখিত আদেশনামাকে বিনিময় বিল বলে।’# Prof. Varshney-এর মতে, ‘বিনিময় বিল হলো অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ব্যবসায় দেনা-পাওনা নিষ্পত্তিতে ব্যবহূত একটি গুরুত্বপূর্ণ দলিল।’উপরের আলোচনা ও সংজ্ঞা বিশ্লেষণে বলা যায় যে, বিনিময় বিল হলো এমন একটি হস্তান্তারযোগ্য ঋণ দলিল যার মাধ্যমে বিলের বাহককে বা অন্য কোনো ব্যক্তিকে চাহিবামাত্র বা ভবিষ্যতে নির্দিষ্ট কোনো তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের একটি লিখিত, শর্তহীন, প্রস্তুতকারক ও অনির্দিষ্ট কর্তৃক স্বাক্ষরিত উপযুক্ত স্ট্যাম্পসংবলিত একটি আদেশনামা বিশেষ।বিনিময় বিলের পক্ষসমূহ নিচে বর্ণনা করা হলো:আদেষ্টা (Drawer): যে ব্যক্তি প্রস্তুত করেন তাকে আদেষ্টা বলা হয়। অন্যভাবে বলা যায় যিনি বিল প্রস্তুত ও স্বাক্ষরদানের মাধ্যমে পণ্যের ক্রেতা বা দেনাদারকে টাকা প্রদানের লিখিত নির্দেশ প্রদান করেন তাকে আদেষ্টা বলে।আদিষ্ট (Drawee): যে ব্যক্তির ওপর টাকা প্রদানের লিখিত নির্দেশ বা আদেশ দেওয়া হয় তাকে আদিষ্ট বলে। অন্যভাবে বলা যায়, আদেষ্টা যার বরাবর বিল প্রস্তুত করে স্বীকৃতির জন্য উপস্থাপন করে তাকে আদিষ্ট বলে। আদিষ্ট বিলের দ্বিতীয় পক্ষ।স্বীকৃতিকারী (Acceport): যে ব্যক্তি বিলে স্বাক্ষর প্রদান করার মাধ্যমে সম্মতি জ্ঞাপন করে তাকে স্বীকৃতিকারী বলে। অন্যভাবে বলা যায়, যে ব্যক্তি বিলে স্বীকৃতি প্রদান করে ও পরে উক্ত স্বীকৃতির টাকা পরিশোধ করে তাকে স্বীকৃতিকারী বলে।প্রাপক (Payee): সাধারণত মেয়াদ পূর্তির দিবসে যার হাতে বিল থাকে এবং যিনি বিলের অর্থ আদায় করে তাকে প্রাপক বলে। বিলের আদেষ্টা যাকে টাকা প্রদানের জন্য আদিষ্টাকে নির্দেশ দিয়ে থাকে তাকে প্রাপক বলে।অনুমোদনকারী (Endorser): যে ব্যক্তি বিলের পেছনে ওপরে বা নিচে বা সংযুক্ত কোনো আলাদা কাগজে স্বাক্ষর প্রদান করে মেয়াদ পূর্তির আগে বিলের অধিকার অন্যের কাছে হস্তান্তর করে তাকে অনুমোদনকারী বলে। সাধারণত আদেষ্টা নিজেই অনুমোদনকারী হয়ে থাকে।অনুমোদন বলে প্রাপক (Endorsee): বিলে স্বাক্ষর বা পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে অনুমোদনকারী যার কাছে বিলটি হস্তান্তর করে তাকে অনুমোদন বলে প্রাপক বলে।ধারক (Holder): বিলের ধারক বলতে বিলের প্রাপক বা অনুমোদিত প্রাপককে বোঝায় যার দখলে বিল থাকে। বিনিময় বিলের প্রথম ধারক আদেষ্টা হয়ে থাকে। পরবর্তীকালে অনুমোদিত প্রাপক বা অন্য কেউ ধারক হতে পারে।সম্মানার্থে স্বীকৃতিকারী (Acceptor for honour): কোনো বিনিময় বিলে আদিষ্ট বা তার প্রতিনিধি স্বীকৃতি প্রদানে অস্বীকার করলে যে ব্যক্তি আদেষ্টার সম্মানার্থে বিলে স্বীকৃতি প্রদান করে তাকে সম্মানার্থে স্বীকৃতিকারী বলে।নোটারি পাবলিক (Notary Public): যদি বিল চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয় এবং রেফারি বিবাদ মীমাংসা করতে ব্যর্থ হয়, তখন বিবাদ মীমাংসার জন্য সরকার কর্তৃক নিয়োজিত যে ব্যক্তির নিকট আবেদন করা হয় তাকে নোটালি পাবলিক বলে।ব্যাংক (Bank): ব্যাংক বিলের কোনো পক্ষ নয়, তবে আদেষ্টা বা অনুমোদিত প্রাপক যদি বিল ব্যাংকে বাট্টাকরণ করে তখন ব্যাংকও বিলের একটি কার্যকরী পক্ষ হিসাবে সৃষ্টি হয়।উপরের আলোচনা হতে দেখা যায়, যদিও বিল আদেষ্টা এবং আদিষ্টের স্বীকৃতির মাধ্যমে সৃষ্টি হয় তথাপি বিলের হস্তান্তর ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিল বিভিন্ন পক্ষকে জড়িত করে।