এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-১১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় নীতি ও প্রয়োগ— ২য় পত্র সৃজনশীল প্রশ্ন, বিষয় কোড: ২৩০সময়: ২ ঘণ্টা ১০ মি. পূর্ণমান: ৬০[ক বিভাগ থেকে ৩টি ও খ বিভাগ থেকে ২টিসহ যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও]# গতকালের পর বাকি অংশখ বিভাগ—বিমা৬। মি. জুবায়ের তিন তলার ভিত্তির ওপর পাঁচতলা বাড়ি নির্মাণ করেন, যা ভূমিকম্পের জন্য ঝুঁকিবহুল। সেফটি জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে জুবায়ের বাড়ির জন্য বিমাচুক্তি করার সময় তিনতলা ভিত্তি গোপন করে পাঁচতলা ভিত্তির কথা চুক্তিপত্রে উল্লেখ করেন এবং ঝুঁকির প্রত্যক্ষ কারণ হিসেবে ভূমিধসের কথা উল্লেখ করেন। বাড়িটির ভিত্তি দুর্বল হওয়ায় গত ভূমিকম্পের এটি হেলে পড়লে তারা ক্ষতিপূরণ দাবি করেন। ক. বিমা কী? ১খ. বিমা চুক্তি সম্পাদনে যোগ্যতা উল্লেখ করো। ২গ. মি. জুবায়েরের সম্পাদিত চুক্তিতে বিমার কোন নীতির লঙ্ঘন হয়েছে? বর্ণনা করো। ৩ঘ. উদ্দীপকে যে চুক্তি সম্পাদিত হয়েছে, তার বিপরীতে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নিরূপণ করো। ৪০৭। মি. শওকত নিজের জীবনের ওপর ১২ বছরের জন্য একটি বিমাপত্র সংগ্রহ করেছেন। জাহাজের ক্যাপ্টেন হওয়ায় তাঁকে দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হয়। এ জন্য বিমাটির মনোনয়ন তিনি স্ত্রী মিসেস জাহানারাকে প্রদান করেন। বিমা চুক্তির দুই বছর পর ২০০৮ সালের ডিসেম্বরে তাঁর জাহাজটি সোমালিয়ায় জলদস্যুরা কিডন্যাপ করে নিয়ে যায়। ওই জাহাজের অন্যদের সঙ্গে তাঁকে পাওয়া যায়নি, এমনকি লাশও মেলেনি। ২০১৩ সালের ডিসেম্বরে মিসেস জাহানারা বিমার দাবি পেশ করলে বিমাকারী তাঁকে ২০১৫ সালের ডিসেম্বরের পরে দাবি আদায়ের ব্যবস্থা নিতে বললেন।ক. প্রিমিয়াম কী? ১খ. সমর্পণ মূল্য বলতে কী বোঝায়? ২গ. উদ্দীপকে কোন ধরনের বিমার কথা বলা হয়েছে? বর্ণনা করো। ৩ঘ. উদ্ভূত পরিস্থিতিতে বিমা দাবি আদায়ের মিসেস জাহানারাকে বিমাকারীর দেওয়া পরামর্শের যথার্থতা নিরূপণ করো। ৪৮। মিয়ামি শিপিং লাইন্সের পণ্য পরিবহনের জন্য চারটি জাহাজ আছে, যেগুলো বিভিন্ন বৈদেশিক ও অভ্যন্তরীণ রুটে যাওয়া-আসা করে। আলাদা আলাদা নৌবিমাপত্র সংগ্রহ করা ঝামেলাপূর্ণ বলে তারা জাহাজগুলোর জন্য একসঙ্গে বড় অঙ্কের এক বছরের জন্য একটি নৌবিমাপত্র সংগ্রহ করে। জাহাজগুলোর ঝুঁকির ধরনের ওপর বিমা করা টাকার পরিমাণ তারা বিমাকারীকে জানিয়ে দেয়। এই চারটি জাহাজের মধ্যে তৃতীয় জাহাজটি জাপানে সুনামির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী ওই জাহাজের জন্য নির্ধারিত বিমার দাবি পেশ করে। পরবর্তী সময়ে জাহাজটি জাপান উপকূল থেকে উদ্ধার করা হলে বিমাকারী এটির মালিকানা দাবি করে। ক. নৌবিপদ কী? ১খ. রপ্তানি ক্রেডিট গ্যারান্টি স্কিম বলতে কী বোঝায়? ২গ. মিয়ামি শিপিং লাইনস কোন ধরনের নৌবিমাপত্র সংগ্রহ করেছে? বর্ণনা করো। ৩ঘ. উদ্ধারকৃত তৃতীয় জাহাজটির মালিকানা বিমাকারীর দাবি করার যৌক্তিকতা বিমানীতির আলোকে খণ্ডন করো। ৪৯। মি. এজাজ জনতা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক। তিনি তাঁর প্রতিষ্ঠানের ওষুধসামগ্রী স্টোর রুমে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করেন। ওষুধের বিক্রিয়ার কারণে অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা বাড়ায় তার ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে একটি বিমা করেন। বিমা কোম্পানি পলিসি অনুযায়ী তার ওষুধসামগ্রীর ক্ষতি হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে। ক. শস্যবিমা কী? ১খ. অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? ২গ. জনতা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অগ্নিজনিত ঝুঁকিটি কোন ধরনের? বর্ণনা করো। ৩উদ্দীপকে উল্লিখিত বিমাকে শিল্প বিনিয়োগকে উৎসাহিত করবে বলে কি তুমি মনে করো? মতামত দাও।