এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ঢাকা সিটি কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্যহিসাববিজ্ঞান ২য় পত্র থেকে একটি প্রশ্নোত্তর আলোচনা করা হলো।প্রশ্ন: হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?উত্তর: ভাষা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। পৃথিবীতে প্রতিটি জাতির নির্দিষ্ট ভাষা আছে, যার মাধ্যমে ওই জাতি তার ভাব প্রকাশ করে। প্রত্যেক ভাষার কিছু নিজস্ব সক্রিয়তা ও রীতিনীতি রয়েছে, যার মাধ্যমে ভাষা পরিচালিত হয় ও ভাষা বুঝতে সুবিধা হয়।ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানকে মালিকানা থেকে পৃথকভাবে চিন্তা করা হয়। হিসাববিজ্ঞান প্রতিষ্ঠানের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে।প্রত্যেক ভাষার যেমন কতগুলো প্রতীক, চিহ্ন ও শব্দ থাকে, তেমনি হিসাববিজ্ঞানেরও কতগুলো প্রতীক, চিহ্ন ও শব্দ রয়েছে, যার মাধ্যমে হিসাববিজ্ঞান আর্থিক ভাব প্রকাশ করে। কোনো নির্দিষ্ট ভাষা বুঝতে হলে যেমনভাবে ওই ভাষার বর্ণমালা, সংকেত ও ব্যাকরণ বুঝতে হয়, তেমনি ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাববিজ্ঞানকে বুঝতে হলে হিসাববিজ্ঞানের বিভিন্ন পদসমষ্টি, সংকেত ও রীতিনীতি বুঝতে হবে। হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে Meigs and Meigs বলেছেন, হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা, এর মাধ্যমে ব্যবসায়ীরা লক্ষ্য স্থির করে, ফলাফল পরিমাপ ও ফলাফল মূল্যায়ন করে। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো: নিজস্ব পদসমষ্টি ও রীতিনীতি: প্রত্যেক ভাষার যেমন নিজস্ব পদসমষ্টি ও রীতিনীতি আছে তেমনি হিসাববিজ্ঞানেরও নিজস্ব পদসমষ্টি ও রীতিনীতি আছে। অধ্যবসায় ও চর্চা: কোনো ভাষা বলা ও বোঝার জন্য যেমন অধ্যবসায় ও চর্চার প্রয়োজন, তেমনি হিসাব বিজ্ঞানের ভাষা বোঝা ও আয়ত্ত করার জন্য অধ্যবসায় ও চর্চার প্রয়োজন। আর্থিক ফলাফলসংক্রান্ত ভাব প্রকাশ: হিসাববিজ্ঞান আর্থিক লেনদেনগুলো তার নির্ধারিত রীতি ও নীতি অনুযায়ী প্রক্রিয়া করার মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোকে আর্থিক ফলাফল জানাতে পারে। ফলে মালিক পক্ষ, দেনাদার, পাওনাদার, বিনিয়োগকারী ও সরকার বিভিন্ন বিষয় জানতে পারে।আর্থিক অবস্থাসংক্রান্ত ভাব প্রকাশ: প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ ও দায়গুলো দ্বারা একটি উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়। যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করে। আর্থিক অবস্থা আর্থিক বিষয সম্পর্কিত নিম্নলিখিত ভাব প্রকাশ করে: ১. প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ ও অবস্থান ২. প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ ও অবস্থান। ৩. প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের অনুপাত যা ঋণদাতাকে ঋণের নিশ্চয়তা সম্পর্কে তথ্য প্রদান করে। ৪. প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ। ৫. প্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের পরিমাণ। ৬. প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদি দায়ের পরিমাণ। ৭. প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ। ৫. নগদ তহবিলসংক্রান্ত ভাব প্রকাশ।ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তাদান: ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন তথ্যের প্রয়োজনীয়তা অনুভব করে হিসাববিজ্ঞান তার নিজস্ব ভাষার মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো প্রদান করে ব্যবস্থাপনাকে সাহায্য করতে পারে। উপরিউক্তি আলোচনা থেকে এটা যথার্থ প্রতীয়মান হয় যে হিসাববিজ্ঞান অবশ্যই ব্যবসায়ের ভাষা। ভাষার যেমন আধুনিকতা রয়েছে তদরূপ হিসাববিজ্ঞানেরও আধুনিক বিভিন্ন শাখা রয়েছে। যা ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাববিজ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে, হিসাববিজ্ঞানকে সহায়তাকারী শাখাগুলো হলো: আর্থিক হিসাববিজ্ঞান, উত্পাদন ব্যয় হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান, সামাজিক হিসাববিজ্ঞান ইত্যাদি।