এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩ নির্দেশনা ও নেতৃত্বপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করব। # এ কে চৌধুরী চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহনের ব্যবসায় নিয়োজিত। ব্যবসাটি সম্প্রতি বিদেশেও সম্প্রসারিত হয়েছে। এ জন্য তিনি কখনো দেশে কখনো বিদেশে অবস্থান করেন। যখন বিদেশে থাকেন সামনাসামনি নির্দেশনা দিতে না পারলেও ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি তথ্যপ্রযুক্তির মাধ্যমে নির্দেশ দেওয়া ও তত্ত্বাবধান করেন। এ ক্ষেত্রে তার ম্যানেজার আসলাম তাকে বিশ্বস্ততা ও দক্ষতার সঙ্গে সহায়তা করত। কিন্তু দীর্ঘ ১৭ বছর পর অসুস্থতাজনিত কারণে তিনি চাকরি থেকে অব্যাহতি নেওয়ায় নেতৃত্ব দানে সমস্যা হচ্ছে।ক. তত্ত্বাবধান কী?খ. প্রশাসনের মূল উপজীব্য কী? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে এ কে চৌধুরী সাহেব কোন কৌশলে নির্দেশনা প্রদান করেছেন? বর্ণনা করো।ঘ. উদ্দীপকে এ কে চৌধুরী সাহেবের প্রতিষ্ঠানের নেতৃত্বে যে সমস্যা কী কারণে হতে পারে? তোমার মতামত বিশ্লেষণ করো।উত্তর:ক. তত্ত্বাবধাননির্দেশদানের পর অধস্তনরা কী করছে তা দেখা এবং প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শদান কার্যকে তত্ত্বাবধান বলে।উত্তর: খ. প্রশাসনের মূল উপজীব্য নির্দেশনা।অধস্তনদের আদেশ, উপদেশ ও পরামর্শ প্রদান কার্যকে নির্দেশনা বলে। ব্যবস্থাপনা কার্যের প্রাণশক্তি হলো নির্দেশনা। নির্দেশনা প্রশাসনে প্রাণসঞ্চার করে। তাই নির্দেশনাকে প্রশাসনের হূিপণ্ড বলে।উত্তর: গ. উদ্দীপকে এ কে চৌধুরী যোগাযোগের মাধ্যমে এই কৌশলে নির্দেশনা প্রদান করেছেন। বর্তমান প্রযুক্তিগত উন্নয়নের যুগে প্রতিটা কাজের পদ্ধতিগত উন্নয়ন দ্রুত গঠিত হওয়ায় আগের দিনের সামনাসামনি তত্ত্বাবধান ও নির্দেশনা দেওয়ার প্রয়োজন কমেছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে দূরে বসেই এখন কর্মীদের খোঁজখবর, নির্দেশনাদান ও তত্ত্বাবধান সম্ভব। তাই নির্দেশনাদান, তত্ত্বাবধান ও নেতৃত্বদান যোগাযোগ এখন গুরুত্বপূর্ণ একটি কৌশল হিসেবে স্বীকৃত।উদ্দীপকে এ কে চৌধুরী দেশ-বিদেশে ব্যবসা করেন। বিদেশে থাকলে সামনাসামনি নির্দেশনা প্রদানের কাজটি করতে পারেন না, তাই তথ্যপ্রযুক্তি যেমন: ইন্টারনেট, মেইল ইত্যাদির সাহায্যে বিদেশ থেকেই তিনি কর্মীদের খোঁজ নেন, নির্দেশনা প্রদান করেন এবং এভাবেই তিনি তত্ত্বাবধান ও নেতৃত্বের কাজটি সম্পন্ন করেন, নির্দেশনাদানের এই পদ্ধতিকে বা কৌশলকে বলা হয় যোগাযোগের মাধ্যমে নির্দেশনা।অর্থাত্ বলতে পারি, উদ্দীপকে এ কে চৌধুরী যোগাযোগের মাধ্যমে নির্দেশনা প্রদান করেছেন।উত্তর: ঘ. উদ্দীপকে এ কে চৌধুরী সাহেবের প্রতিষ্ঠান নেতৃত্ব-অভিজ্ঞতার অভাবেই সমস্যার সম্মুখীন হয়েছে বলে আমি মনে করি।দীর্ঘদিন কোনো কাজ বা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে উদ্দেশ্য অর্জনে দক্ষতার সঙ্গে ওই কাজ সম্পন্ন করাকে অভিজ্ঞতা বলে। দক্ষতা, বিশ্বস্ততা, দৃঢ়তা, সাফল্য ইত্যাদি অর্জনগুলো অভিজ্ঞতার সঙ্গে জড়িত। নেতৃত্ব পরামর্শ প্রভৃতি ব্যবস্থাপনা কার্যক্রম অভিজ্ঞতার আলোকেই সফল হয়।উদ্দীপকে এক কে চৌধুরী দেশ-বিদেশে ব্যস্ততার সঙ্গে ব্যবসা করতেন। তিনি দেশে না থাকলেও তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞ ম্যানেজার আসলাম তাঁকে সহায়তা করতেন। ফলে তাঁর নির্দেশনা প্রদান সফল হতো। কিন্তু দীর্ঘ ১৭ বছর পর তিনি চাকরি থেকে অব্যাহতি নিলে তাঁর স্থানে নতুন ম্যানেজার আসেন। কিন্তু অভিজ্ঞতার অভাবে এ কে চৌধুরীর নেতৃত্ব আগের মতো সফল হচ্ছে না।আসলামের অভিজ্ঞতার আলোকে এ কে চৌধুরী প্রদত্ত নির্দেশনা কার্যকর হতো। কিন্তু আসলামের অনুপস্থিতিতে চৌধুরীর নেতৃত্ব সমস্যাযুক্ত। সুতরাং বলতে পারি, অভিজ্ঞতার অভাবেই এ কে চৌধুরীর প্রতিষ্ঠান নেতৃত্ব-সমস্যার সম্মুখীন।