এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাঅধ্যায়-১৪ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র নিয়ে আলোচনা করব। # Zed Company Ltd.-এর কর্মীরা কাজের অনুকূল পরিবেশ পেলে সফলতার সঙ্গে কার্য সম্পাদনে সক্ষম। এসব কর্মী স্বতঃস্ফূর্তভাবে, স্বনির্দেশনা ও স্বনিয়ন্ত্রণের মাধ্যমে গত পাঁচ বছর যে কার্যক্রম পরিচালনা করেছে তা নিচের সারণিতে প্রদর্শন করা হলো:বিবরণ(লাখ একক) ২০০৮ সাল ২০০৯ সাল ২০১০ সাল ২০১১ সাল ২০১২ সালবিক্রয় ৮ ৯ ১২ ৮ ১৪মুনাফা (%) ১০ ১২ ১৫ ১০ ১৮শ্রমিকের প্রাপ্য মুনাফার অংশ - ২% ৩% - ৫%ক. মনোবল কাকে বলে?খ. প্রেষণা মানবশক্তির সর্বোত্তম ব্যবহার কীভাবে নিশ্চিত করে? ব্যাখ্যা করো।গ. Zed Company Ltd-এর কর্মীরা Mcgregor-এর প্রেরণার কোন তত্ত্বের অন্তর্গত? বর্ণনা করো।ঘ. শ্রমিকেরা মুনাফার অংশ পেলে Zed Company Ltd-এর সফলতার পরিমাণ বেড়ে যায়। উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। উত্তর: ক. মনোবল: মনোবল হলো মানুষের অভ্যন্তরীণ মানসিক অবস্থা। কর্মীরা সেখানে কাজ করে সেই কাজের মূল বিষয় বা উদ্দেশ্যের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বা সামষ্টিক অচরণগত কাঠামোই হলো মনোবল।উত্তর: খ. প্রেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, মানবশক্তির সর্বোত্তম ব্যবহার। প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি যত দক্ষ ও যোগ্যই হোক না কেন, কর্মক্ষেত্রে যদি তারা স্বেচ্ছাপ্রণোদিত না হয় তবে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত কার্যফল প্রত্যাশা করা যায় না।কার্যসম্পাদন: কর্মীর সামর্থ্য ও জ্ঞানের যথার্থ ব্যবহার প্রেষণার ওপর নির্ভরশীল।১. Zed Company Ltd Mcgregor-এর Y তত্ত্বের অন্তর্গত।এ তত্ত্বে স্বৈরতান্ত্রিক চিন্তাধারার পরিবর্তে গণতান্ত্রিক চিন্তাধারার প্রতিফলন ঘটে। এ তত্ত্বের মূল কথা হলো, কাজের অনুকূল পরিবেশ পেলে কর্মীরা সফলতার সঙ্গে কার্যসম্পাদনে সক্ষম। তারা স্বভাবগতভাবে নয়, শুধু পরিবেশের প্রতিকূলতার কারণে অনীহা প্রকাশ করতে পারে।উদ্দীপকে Zed Company Ltd-এর কর্মীরা কাজের অনুকূল পরিবেশ পেলে সফলতার সঙ্গে কার্যসম্পাদনে সক্ষম, এসব কর্মী স্বতঃস্ফূর্তভাবে স্বনির্দেশিত ও স্বনিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে আসছে। এ ধরনের কর্মীরা Y তত্ত্বের অন্তগর্ত। সুতরাং বলতে পারি, Zed Company Ltd-এর কর্মীরা Mcgregor-এর প্রেষণায় Y তত্ত্বের অন্তর্গত।উদ্দীপকে তথ্য বিশ্লেষণের আলোকে বলা যায়, শ্রমিকেরা মুনাফার অংশ পেলে Zed Company Ltd-এর সফলতার পরিমাণ বেড়ে যায়।প্রেষণা দেওয়ার একটি অন্যতম আর্থিক উপায় হলো মুনাফার অংশ। সাধারণভাবে মুনাফা মালিকের প্রাপ্য। কর্মীদের যদি মুনাফার একটি অংশ দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানকে নিজের ভাবতে যেমনি তারা উত্সাহিত হয়, তেমনি মুনাফা বৃদ্ধির জন্য তারা সচেষ্ট থাকে।উদ্দীপকে প্রদত্ত সারণি বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৮ ও ২০১১ সালে তারা কর্মীদের মুনাফার অংশ প্রদান করেনি। ওই দুই বছরই মুনাফার হার ও বিক্রয়ের পরিমাণ কম ছিল। কিন্তু ২০০৯, ২০১১ ও ২০১২ সালে মুনাফার অংশ প্রদান করায় সেগুলো বৃদ্ধি পায়।উপরিউক্ত তথ্য বিশ্লেষণ করে এ কথা নিশ্চিতভাবে বলা যায়, শ্রমিকেরা মুনাফার অংশ পেলে কোম্পানির সফলতার পরিমাণ বেড়ে যায়। যেহেতু এটি প্রেষণার একটি আর্থিক উপাদান, তাই এরূপ পরিস্থিতি ঘটাই সম্পূর্ণ যথার্থ।