এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাব্যাকরণ  প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।প্রশ্ন: বাংলা ব্যাকরণ কাকে বলে? উত্তর: বাংলা ব্যাকরণ: যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সবদিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বলে।# ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায়, তার নাম বাংলা ব্যাকরণ।# ডক্টর সুকুমার সেনের মতে, যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে ও শিখতে পারা যায়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে।বৈশিষ্ট্য: ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। শব্দেটি গঠিত হয়েছে এভাবে: বি+আ+কৃ বা কর+অন অর্থাৎ বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ করা। প্রশ্ন: বাংলা ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয় সংক্ষেপে বর্ণনা করো। অথবা, ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণে কী কী বিষয় আলোচিত হয়? অথবা, ব্যাকরণের আলোচ্য বিষয় কী কী? উত্তর: ব্যাকরণ: ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যে শাস্ত্রে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, সে শাস্ত্রকে বলে সে ভাষার ব্যাকরণ। ব্যাকরণের পরিধি বা আলোচ্য বিষয়: বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকরণবিদদের মতে, ব্যাকরণের আলোচ্য বিষয় তিনটি। যেমন—১. ধ্বনিতত্ত্ব (Phonology) ২. রূপতত্ত্ব (Morphology) ও ৩. বাক্যতত্ত্ব (Syntax). ধ্বনিতত্ত্ব: ব্যাকরণের এ অংশে ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ, সন্ধি ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান প্রভৃতি ধ্বনি সম্বন্ধীয় বিষয় আলোচিত হয়। রূপতত্ত্ব: এ অংশে শব্দের প্রকার, পদের পরিচয়, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়া-প্রকরণ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, শব্দের ব্যুৎপত্তি ইত্যাদি বিষয়ের আলোচনা থাকে।বাক্যতত্ত্ব: বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্য বিশ্লেষণ, বাক্য পরিবর্তন, পদক্রম, বাগ্ধারা বা বাগিবধি বা বাক্যরীতি, বাক্য সংকোচন, বাক্য সংযোজন, বাক্য বিয়োজন, যতিচ্ছেদ বা বিরাম চিহ্ন প্রভৃতি বিষয় এ অংশে আলোচিত হয়। উপরের তিনটি বিষয় ছাড়াও ব্যাকরণের আরও দুটি আলোচ্য বিষয় রয়েছে। যেমন:ক. ছন্দ প্রকরণ: এ অংশে ছন্দের প্রকার ও নিয়মসমূহ আলোচিত হয়। খ. অলংকার প্রকরণ: অলংকারের সংজ্ঞা, প্রকার ইত্যাদি বিষয় এ অংশে আলোচিত হয়।প্রশ্ন: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ—আলোচনা করো।উত্তর: ব্যাকরণের মধ্যে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটে। ভাষার গতি-প্রকৃতি, তার স্বরূপ ধরন-ধারণ ব্যাকরণে রূপ লাভ করে। ভাষার বিভিন্ন দিক সম্পর্কে ব্যাকরণ থেকে ধারণা লাভ করা যায়। ভাষার দীর্ঘদিন ব্যবহারে যেসব রীতিনীতি প্রচলিত হয়েছে, তার বিশ্লেষণই ব্যাকরণের বিষয়বস্তু। ভাষা সৃষ্টি হয়েছে আগে। ভাষার পথ ধরে, ভাষা ব্যবহারের ফলে যখন বিশেষ কিছু নিয়ম দাঁড়িয়ে গেছে, তখন তা হয়ে উঠেছে ব্যাকরণের নিয়ম। ব্যাকরণের নিয়মকানুন ভাষাকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে। সে জন্য ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। তবে ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে কিন্তু ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না। ভাষার বিশুদ্ধতার জন্য ব্যাকরণের সহায়তা প্রয়োজন। কিন্তু ভাষা নিজের গতিতে চলে বলে কখনো কখনো ব্যাকরণের বিধি-বিধান অতিক্রম করে যায়। আর তখন সে ব্যতিক্রমকে ব্যাকরণ স্বীকার করে নেয়। ভাষায় এমন কিছু প্রয়োগ আছে, যা ব্যাকরণগত দিক থেকে ভুল। কিন্তু ভাষায় ব্যবহারে গ্রহণযোগ্যতার জন্য সে ভুলও শুদ্ধ বলে বিবেচিত হয়। মূলত ভাষার অভ্যন্তরীণ নিয়মশৃঙ্খলার আলোচনাই ব্যাকরণ। ব্যাকরণের সাহায্যে ভাষার বিশুদ্ধ রূপ বজায় রাখার চেষ্টা করা হয়। তাই বলে ব্যাকরণ ভাষাকে শাসন করে না, বরং ভাষাই ব্যাকরণকে শাসন করে।এসএসসি পরীক্ষার প্রস্তুতিগতকাল প্রকাশিত মডেল টেস্ট-১২ এর উত্তর১. ঘ ২. গ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক ৩১. খ ৩২. গ ৩৩. গ ৩৪. গ ৩৫. ক।