এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৪৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজঅধ্যায়-১২  # Bd Young ইউরোপের বিভিন্ন দেশে RMG পণ্য রপ্তানি করে। প্রায় তিন হাজার সেলাইকর্মী কর্মরত। প্রতিষ্ঠানের আয়তন বাড়ায় তাদের আরও ২০০ জন সেলাইকর্মী প্রয়োজন হয়। এই অবস্থায় কর্মরত সেলাইকর্মী মিস আলেয়ার ছোট বোন মিস মঞ্জু অদক্ষ কর্মী হিসেবে চাকরিতে যোগদান করে। প্রথমে সেলাই মেশিনে বসে কাজ করার সময় অত্যাধুনিক মেশিনটি চালাতে না পারায় তাকে ১৫ দিন পর বোতাম লাগানোর সেকশনে বদল করা হয়। সেখানেও সন্তোষজনকভাবে কাজ করতে না পারায় তাকে মোড়কীকরণ সেকশনে নিয়ে আসা হয়। মিস মঞ্জু কাজ না পারায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং প্রতিষ্ঠানও মিস মঞ্জুকে শুধু দক্ষকর্মী হিসেবেই চাকরিতে বহাল রাখতে চায়। ক. কর্মী সংস্থান কাকে বলে?খ. পদোন্নতি বলতে কী বুঝ?গ. মিস. মঞ্জুকে অভ্যন্তরীণ কোন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে? বর্ণনা করো।ঘ. উদ্দীপকে সৃষ্ট পরিস্থিতিতে মিস মঞ্জুকে চাকরিতে বহাল রাখতে Bd Young কী পদক্ষেপ নিতে পারে? তোমার মতামত দাও। উত্তর: ক. কর্মী সংস্থান:কর্মী সংস্থান হলো কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের উন্নত করার একটি প্রক্রিয়া।উত্তর: খ. পদোন্নতি:বর্তমান পদ থেকে উন্নততর পদে কর্মীকে আসীন করাকে পদোন্নতি বলা হয়। পদোন্নতির মাধ্যমে কর্মীর আর্থিক ও অনার্থিক উন্নয়ন হয়। তিনটি ভিত্তিতে পদোন্নতি দেখা হয়। যথা: ১। জ্যেষ্ঠত্বের ভিত্তিতে ২। যোগ্যতার ভিত্তিতে ৩। জ্যেষ্ঠত্ব ও যোগ্যতার ভিত্তিতেউত্তর: গ. মিস মঞ্জুকে অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের অন্যতম উৎস নিয়োজিত কর্মীদের সুপারিশ এই পদ্ধতিতে সংগ্রহ করা হয়েছে। কর্মী সংগ্রহ হলো এমন একটি প্রক্রিয়া, সেখানে সম্ভাবনাময় কর্মীদের খুঁজে বের করে তাদেরকে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে অনুপ্রাণিত করা হয়। কর্মী সংগ্রহের দুটি উৎসের মধ্যে একটি হলো অভ্যন্তরীণ উৎস। নিয়োজিত কর্মীদের সুপারিশের মাধ্যমে কর্মী সংগ্রহ অভ্যন্তরীণ উৎস। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে কর্মরত ব্যক্তিদের আত্মীয়স্বজন বা সুপারিশকৃত ব্যক্তিদের নিয়োগ করা। এই পদ্ধতিতে সাধারণত অদক্ষ বা আধাদক্ষ কর্মী সংগ্রহ করা হয়ে থাকে।উদ্দীপকে নতুন অদক্ষ কর্মী মিস মঞ্জু তার বড় বোন মিস আলেয়ার সুপারিশে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে। এই পদ্ধতির সঙ্গে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কর্মরতদের আত্মীয়স্বজন বা সুপারিশকৃত ব্যক্তিদের নিয়োগপদ্ধতির সঙ্গে মিল আছে। সুতরাং মিস মঞ্জুকে নিয়োজিত কর্মীদের সুপারিশে নিয়োগ দেওয়া হয়েছে। উত্তর: ঘ. উদ্দীপকে সৃষ্ট পরিস্থিতিতে মিস মঞ্জুকে চাকরিতে বহাল রাখতে Bd Young প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ নিতে পারে বলে আমি মনে করি।কর্মী সংস্থানের অন্যতম অংশ হলো প্রশিক্ষণ। কার্যক্ষেত্রে অধিক দক্ষতা বা ফলপ্রদতা অর্জনের নিমিত্তে নতুন নিয়োগকৃত বা কর্মরত কর্মীর কর্মসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে শিক্ষা প্রদানের যে প্রচেষ্টা বা প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাকে প্রশিক্ষণ বলে।উদ্দীপকে দেখা যায়, মিস মঞ্জু বোনের সুপারিশে অদক্ষ কর্মী হিসেবে চাকরি পায়। কিন্তু কাজ সম্পর্কে কিছু না জানিয়ে ও না শিখিয়ে তাকে আধুনিক মেশিনে কাজ করার জন্য বলা হয়, যা অসম্ভব। ফলে কাজ না পারায় সে শ্রম ঘূর্ণায়মানতার সম্মুখীন হয়। এতে সবার সঙ্গে সেও নিজের ওপর অসন্তুষ্ট হয়। ফলে বিভিন্ন বিভাগে পরিবর্তনের জন্য তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য Bd Young মিস মঞ্জুকে প্রশিক্ষণ দিতে পারে। এতে কাজ করতে পেরে মিস মঞ্জু আত্মবিশ্বাস ফিরে পাবে ও Bd Young একজন দক্ষ কর্মী পাবে, এতে তাদের কর্মকাণ্ড আরও প্রসারিত হবে।অদক্ষ কর্মীকে বহাল রেখে প্রতিষ্ঠানের কাজে আনতে হলে তাকে প্রশিক্ষণই দিতে হবে। এটাই আমার মতামত।