অধ্যায়-১প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: সুযোগ ব্যয় কাকে বলে?উত্তর: চাহিদার তুলনায় উৎপাদনের উপাদানের জোগান সীমাবদ্ধ বলে উৎপাদনের কোনো একটি ক্ষেত্রে কিছু উপাদান ব্যবহার করা হলে উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে ওই উপাদান ব্যবহার করার সুযোগ থাকে না। উপাদান বিকল্প কাজে ব্যবহারযোগ্য। একটি বিশেষ ক্ষেত্রে উৎপাদনের উপাদান ব্যবহারের অর্থই হলো অন্যান্য বিকল্প ক্ষেত্রকে উপাদানসমূহের ব্যবহার থেকে বিরত রাখা। এটাই সুযোগ ব্যয়। উৎপাদনের উপাদানসমূহ অন্যান্য বিকল্প ক্ষেত্রে নিয়োজিত হয়ে যে অর্থমূল্য লাভ করতে পারে, কোনো একটি বিশেষ ক্ষেত্রে নিয়োগ করেও উপাদানগুলোকে সেই পরিমাণ মূল্যই দিতে হয়। উপাদানসমূহের বিকল্প ব্যবহারের জন্য যে মূল্য দিতে হতে পারে, তাকেই সুযোগ ব্যয় বলা হয়। অর্থাৎ উপাদানগুলোকে কোনো বিশেষ ক্ষেত্রে নিয়োজিত রাখার দামই হচ্ছে সুযোগ ব্যয়। যেমন—ধরা যাক, একটি জমিতে ২০ কুইন্টাল আলু এবং ৫০ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। এখন এই জমিতে আলু উৎপাদন করা হলে ২০ কুইন্টাল আলুই পাওয়া যাবে কিন্তু ৫০ কুইন্টাল ধান পাওয়া যাবে না। অর্থাৎ ৫০ কুইন্টাল ধান উৎপাদন থেকে বঞ্চিত হবে। এ ক্ষেত্রে ২০ কুইন্টাল আলুর সুযোগ ব্যয় হলো ৫০ কুইন্টাল ধানে।প্রশ্ন: মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?উত্তর: যে অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগ ও সরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। মিশ্র অর্থনীতি মূলত ধনতান্ত্রিক অর্থনীতি ও সমাজতান্ত্রিক অর্থনীতির সংমিশ্রণ। এ অর্থনীতিতে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। ধনতান্ত্রিক অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি যে অর্থনীতির কথাই বলি না কেন, কোনো অর্থনীতিই ত্রুটিমুক্ত নয়। তাই অনেক দেশই অর্থনৈতিক সমস্যা সমাধানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতের ওপর কতগুলো কাজ ছেড়ে দেওয়া হয়। আবার অনেক খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। বাংলাদেশে মিশ্র অর্থনীতি বিরাজমান।প্রশ্ন: সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ও কী কী?উত্তর: অধ্যাপক পল এ স্যামুয়েলসনের মতে, সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি। যেমন— কী উৎপাদন করা হবে?কীভাবে উৎপাদন করা হবে?কার জন্য উৎপাদন করা হবে?# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল