এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১ ও ২  প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: সামষ্টিক অর্থনীতি কাকে বলে?উত্তর: সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ Macro Economics. এই Macro শব্দের অর্থ হলো বড় বা বৃহত্ গ্রিক শব্দ Makro থেকে Makros শব্দের উত্পত্তি। যে অর্থনীতিতে কোনো দেশের সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলে। মোট উত্পাদন, জাতীয় উত্পাদন, মোট চাহিদা, মোট জোগান, মোট নিয়োগ, সুদের হার, মজুরি হার প্রভৃতি সামষ্টিক অর্থনীতিতে আলোচিত হয়। জেমস এম হেন্ডারসন ও রিচার্ড ই কোয়ান্টের ভাষায়, ‘সামষ্টিক অর্থনীতি হলো বৃহত্ সমষ্টিসমূহ, যেমন মোট নিয়োগ, জাতীয় আয় ইত্যাদির পর্যালোচনা।’প্রশ্ন: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বুঝ?উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদ ও উত্পাদনের উপাদানসমূহের ওপর সরকারি মালিকানা বজায় থাকে বা কোনো ব্যক্তিমালিকানার অস্তিত্ব থাকে না, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এ ক্ষেত্রে দেশের সম্পদ এবং উত্পাদনের উপাদানসমূহের মালিকানা সমগ্র সমাজ বা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে দেশ কলকারখানা, খনি, ক্ষেত-খামার প্রভৃতির ওপর সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। এককথায় দেশের জনগণ বা রাষ্ট্রই হলো দেশের সব সম্পদের মালিক। সমাজতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্র বা রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ সামাজকল্যাণে উত্পাদন, বণ্টন এবং ভোগ নিয়ন্ত্রিত হয়। এই অর্থব্যবস্থাকে পরিকল্পিত অর্থব্যবস্থাও বলা হয়।প্রশ্ন: ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?উত্তর: ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো Micro Economics-এর প্রতিশব্দ। Micro-এর অর্থ হলো ক্ষুদ্র। এটি গ্রিক শব্দ Mikros থেকে এসেছে। ব্যষ্টিক অর্থনীতিকে ক্ষুদ্র বা আংশিক দিক থেকে আলোচনা করা হয়। এটি অর্থনীতির অংশবিশেষ আলোচনা। ব্যষ্টিক অর্থনীতি একটি ফার্ম বা একটি ব্যবসার সম্পূর্ণ পৃথকভাবে আলোচনা করা হয়। যেমন—একটি ফার্মের উত্পাদিত দ্রব্যের পরিমাণ, মুনাফার পরিমাণ, মূলধন ব্যবহার প্রভৃতি নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে থাকে। তদ্রূপ একজন মানুষ কীভাবে বিভিন্ন দ্রব্য ক্রয়ে তার অর্থ ব্যয় করে থাকে, এ বিষয়েও ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে থাকে। জেমস এম হেন্ডারসন ও রিচার্ড ই কোয়ান্ট-এর ভাষায়, ‘ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যাবলির আলোচনা।’দ্বিতীয় অধ্যায়প্রশ্ন: উন্নত দেশ বলতে কী বোঝায়?উত্তর: যেসব দেশ আধুনিক উত্পাদন কলাকৌশল ও উন্নত জ্ঞান-বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাথাপিছু প্রকৃত আয়ের সর্বোচ্চ বৃদ্ধি ঘটিয়ে উচ্চ মানের জীবনযাত্রা জনগণের জন্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে, সেসব দেশকে বোঝায়। এসব দেশে জাতীয় আয় বেশি বলে মাথাপিছু আয়ও বেশি। আবার জাতীয় আয়ের সুষম বণ্টন হওয়ার ফলে জনগণের জীবনযাত্রার মানও উঁচু। আধুনিক ও বৈজ্ঞানিক কলাকৌশল উন্নত দেশে ব্যবহূত হয় বলে উত্পাদনের পরিমাণ খুব বেশি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়াও উন্নত দেশসমূহে জীবনের স্বাচ্ছন্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকার বিলাস দ্রব্যও উত্পাদিত হয়। এসব দেশ মূলত শিল্পপ্রধান দেশ। শিক্ষা, চিকিত্সাসহ সব ক্ষেত্রে উন্নত দেশ যথেষ্ট উন্নত। মোট কথা, উন্নত দেশের অর্থনৈতিক অবস্থা এমন যে জনগণ জীবনযাত্রার মৌলিক ও অন্য বিলাস দ্রব্যসমূহ উত্পাদনে আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার মতো সব দ্রব্য পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারে।প্রশ্ন: প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য কী?উত্তর: অর্থনৈতিক ‘প্রবৃদ্ধি’ ও ‘অর্থনৈতিক উন্নয়ন’ ধারণা দুটি প্রায় একই অর্থে ব্যবহূত হয় কিন্তু প্রকৃতপক্ষে এ ধারণা দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। কোনো কোনো অর্থনীতিবিদ ধারণা দুটি একই অর্থে ব্যবহার করলেও সুমপিটার, মিসেস উরশুলা হিক্স প্রমুখ অর্থনীতিবিদ অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তাঁদের মতে, অর্থনৈতিক উন্নয়ন অনুন্নত বা উন্নয়নশীল দেশের সমস্যা। পক্ষান্তরে প্রবৃদ্ধি উন্নত দেশের সমস্যা। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে বোঝায় আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন ছাড়াই দেশের প্রকৃত জাতীয় আয় ও মাথাপিছু আয়ের বৃদ্ধি এবং তার ফলে জনগণের জীবনযাত্রার মানের বৃদ্ধিকে। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় দেশের প্রকৃত জাতীয় আয় ও প্রকৃত মাথাপিছু আয়ের কাঠামোগত পরিবর্তনকে। এ ম্যাডিসন অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন এভাবে: ‘ধনী দেশের আয় স্তরের বৃদ্ধিকে সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয় এবং দরিদ্র দেশে এটাকে বলা হয় অর্থনৈতিক উন্নয়ন।’।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল