প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-২ প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ১ম পত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: বাংলাদেশে স্বল্প মাথাপিছু আয়ের কারণসমূহ কী কী?উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আয়তনে একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের অন্যতম জনবহুল দেশ। বাংলাদেশে জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম। বাংলাদেশে জনগণের স্বল্প মাথাপিছু আয়ের কারণসমূহ হলো: অনুন্নত কৃষিব্যবস্থা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের অভাব, বেকার সমস্যা, মূলধনের অভাব, কারিগরি জ্ঞানের অভাব, প্রাকৃতিক বিপর্যয়, অনুন্নত অবকাঠামো, উদ্যোক্তার অভাব, সুষ্ঠু ও বাস্তবভিত্তিক পরিকল্পনার অভাব, সম্পদের অসম বণ্টন, শিক্ষার অভাব, ঔপনিবেশিক শাসন ও শোষণ, শিল্পে অনগ্রসরতা প্রভৃতি।প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো কী?উত্তর: আয়তনে একটি ছোট দেশ হলেও এটি বিশ্বের অন্যতম জনবহুল দেশ। বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর অন্যতম। এখানে বিপুল পরিমাণ জনগোষ্ঠী দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। মাথাপিছু আয় কম বলে ব্যাপক গণদারিদ্র্য বিরাজ করছে। বাংলাদেশের অর্থনীতিতে যেসব বৈশিষ্ট্য লক্ষ করা যায়, তা হলো কৃষির ওপর নির্ভরশীলতা, কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতা, স্বল্প মাথাপিছু আয়, নিম্ন জীবনযাত্রার মান, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শিল্পে অনগ্রসরতা, ক্রমবর্ধমান বেকারত্ব, ব্যাপক নিরক্ষরতা, অনুন্নত যোগাযোগ ও পরিবহনব্যবস্থা, খাদ্য ঘাটতি, প্রতিকূল সামাজিক ও ধর্মীয় পরিবেশ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভৃতি।