প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-২ প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতির গ্রামীণ ও শহুরে খাতসমূহের নাম উল্লেখ করো।উত্তর: অঞ্চল ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতসমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. গ্রামীণ খাত খ. শহুরে খাত।গ্রামীণ খাত: গ্রামীণ এলাকায় অবস্থিত এবং গ্রামীণ এলাকার উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট খাতই গ্রামীণ খাত হিসেবে পরিচিত। বাংলাদেশের গ্রামীণ খাতগুলো হলো কৃষি, ক্ষুদ্র ও কুটিরশিল্প, পরিবহন ও যোগাযোগ, গ্রামীণ ব্যাংকিং, ব্যবসায় বাণিজ্য, পল্লী বিদ্যুত্ ইত্যাদি।শহুরে খাত: শহুরে খাত বলতে শহরে বা শহর অঞ্চলের আশপাশে অবস্থিত অর্থনীতির খাতসমূহকে বোঝায়। বাংলাদেশের শহুরে খাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো বৃহত্ ও মাঝারি শিল্প, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক ও বিমা, ব্যবসায় বাণিজ্য, বিদ্যুত্ ও গ্যাস, চাকরি ও বিভিন্ন পেশা ইত্যাদি।প্রশ্ন: অনুন্নত দেশ কাকে বলে?উত্তর: অনুন্নত দেশ বলতে সেসব দেশকে বোঝায়, যেসব দেশে উত্পাদন কৌশল ব্যবহারের অভাবে উত্পাদন স্বল্প এবং জনগণের মান নিম্ন। অর্থনীতিবিদেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুন্নত দেশের পরিচয় তুলে ধরেন। অধ্যাপক র্যাগনার নার্কস বলেন, ‘সেসব দেশকেই অনুন্নত দেশ বলা যায়, যেসব দেশে উন্নত দেশসমূহের তুলনায় জনসংখ্যা ও সম্পদের দিক দিয়ে মূলধনের পরিমাণ অল্প।’ পল এ স্যামুয়েলসনের মতে, ‘অনুন্নত দেশ বলতে অতিসাধারণভাবে সেসব দেশকেই বোঝায়, যেগুলোর মাথাপিছু আয় তুলনামূলকভাবে বর্তমান সময়ের কানাডা, যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং পশ্চিম ইউরোপের দেশসমূহের মাথাপিছু আয়ের চেয়ে কম।’সুতরাং বলা যায়, যেসব দেশ ব্যাপকভাবে কৃষিনির্ভর এবং এসব দেশে কারিগরি জ্ঞান ও প্রযুক্তির অভাবে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহূত না হওয়ার কারণে উত্পাদনের পরিমাণ স্বল্প। এর ফলে জনগণের জীবনযাত্রার মানও খুব নিচু।