প্রভাষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজঅধ্যায়-১ প্রশ্ন: কম্পিউটাররের প্রজন্ম বলতে কী বোঝো? বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য ও উদাহরণ উল্লেখ করো।উত্তর: কম্পিউটার প্রজন্ম: কম্পিউটার জেনারেশন বা প্রজন্ম বলতে এর প্রযুক্তিগত বিবর্তনকেই বোঝায়। কম্পিউটার বিভিন্ন পর্যায় অতিক্রম করে বর্তমান অবস্থায় এসেছে। পরিবর্তন বা বিকাশের একেকটি পর্যায় বা ধাপকে একেকটি প্রজন্ম (Generation) বলা হয়। কম্পিউটারের প্রজন্ম ভাগ করা হয়েছে এর যান্ত্রিক পরিবর্তন ও উন্নয়নের ভিত্তিতে।কম্পিউটার প্রজন্মকে ৫ ভাগে ভাগ করা হয়। যথা:ক. প্রথম প্রজন্ম: ১৯৫১-১৯৫৯ খ. দ্বিতীয় প্রজন্ম: ১৯৫৯-১৯৬৫ গ. তৃতীয় প্রজন্ম: ১৯৬৫-১৯৭১ ঘ. চতুর্থ প্রজন্ম: ১৯৭১- বর্তমান ঙ. পঞ্চম প্রজন্ম: ভবিষ্যৎ প্রজন্ম ক) প্রথম প্রজন্মের কম্পিউটার: ১৯৫১ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে অনুমান করা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোয় ভ্যাক্যুয়াম টিউব ব্যবহার করা হতো। অসংখ্য ডায়োড, ট্রায়োড ভালব, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় ও স্বল্প গতিসম্পন্ন। এ প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচ বেশি হতো এবং প্রচুর তাপ উৎপন্ন হতো।বৈশিষ্ট্য: ১। ভ্যাক্যুয়াম টিউববিশিষ্ট ইলেকট্রনিক বর্তনীর ব্যবহার। ২। চুম্বকীয় ড্রাম মেমরি। ৩। সীমিত ডেটা ধারণক্ষমতা। ৪। বিশাল আকৃতির । ৫। পাঞ্চকার্ডের উপযোগী ইনপুট/ আউটপুট সরঞ্জাম। ৬। রক্ষণাবেক্ষণ ও উত্তাপসমস্যা এই প্রজন্মের বড় অসুবিধা। উদাহরণ: IBM 704, IBM 709খ) দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার: ১৯৫৯ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে অনুমান করা হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভালবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়।বৈশিষ্ট্য: ১। ট্রানজিস্টরের ব্যবহার। ২। চুম্বকীয় কোর মেমরি। ৩। উচ্চ গতিবিশিষ্ট ইনপুট/ আউটপুট সরঞ্জাম। ৪। ফরট্রান ও কোবলসহ উচ্চতর ভাষার উদ্ভব। ৫। আকৃতির সংকোচন। ৬। তাপ সমস্যার অবসান। ৭। গতি ও নির্ভর যোগ্যতার উন্নতি। উদাহরণ: IBM 1400, IBM 1620গ) তৃতীয় প্রজন্মের কম্পিউটার: ১৯৬৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের তৃতীয় প্রজন্ম বলে মনে করা হয়। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইনটিগ্রেটেড সার্কিট (IC) বা সমন্বিত চিপ থাকে, যাতে অনেক অর্ধপরিবাহী ডায়োড, ট্রানজিস্টর এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচ কমে যায়, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণ বেড়ে যায়।বৈশিষ্ট্য: ১। ইনটিগ্রেটেড সার্কিটের ব্যবহার। ২। সেমিকন্ডাক্টরের ব্যবহার। ৩। আকৃতির সংকোচন ও অধিক নির্ভরশীলতা। ৪। একই সময়ে একাধিক ব্যবহারকারীর ব্যবহারের সুবিধা। ৫। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যাপক প্রচলন। ৬। মনিটরের প্রচলন। ৭। মিনি কম্পিউটারের প্রচলন। ৮। আউটপুট হিসেবে VDU (Video Display Unit) ও উচ্চগতির লাইন প্রিন্টারের প্রচলন শুরু হয়। উদাহরণ: IBM 360, IBM 370ঘ) চতুর্থ প্রজন্মের কম্পিউটার: ১৯৭১ সাল থেকে বর্তমান সময়কালকে কম্পিউটারের চতুর্থ প্রজন্ম বলে ধরা হয়। এই প্রজন্মের কম্পিউটারে LSI (Large Scale Integration) ও VLSI (Very Large Scale Integration) প্রযুক্তির মাধ্যমে তৈরি মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।বৈশিষ্ট্য: ১। মাইক্রোপ্রসেসরের উদ্ভব। ২। দামে কম কিন্তু ক্ষমতা বেশি। ৩। টেবিলের ওপর রেখে কাজ করার সুবিধা। ৪। সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ। উদাহরণ: IBM 3033, IBM PCঙ) পঞ্চম প্রজন্মের কম্পিউটার: ব্যবহারের ক্ষেত্রে এখনো চতুর্থ প্রজন্মের কম্পিউটার প্রচলিত আছে। আমেরিকা ও জাপানে পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালুর অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রয়োগ করা হচ্ছে।বৈশিষ্ট্য: ১। কৃত্রিম বুদ্ধিমত্তা। ২। সমৃদ্ধশালী মাইক্রোপ্রসের। ৩। বর্তনীতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার। ৪। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন। ৫। সুপার কম্পিউটারের উন্নয়ন। ৬। Super VLSI (Very Large Scale Integration) চিপ অবতারণা করা হয়েছে। ৭। KIPS (Knowledge Information Processing System) ব্যবহার করা হচ্ছে।