প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-১ প্রিয় পরিক্ষার্থী, অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: জাতীয় আয় কাকে বলে?উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক পি এ স্যামুয়েলসন জাতীয় আয়কে একটি প্রবহমান ধারা হিসেবে অবহিত করেন। তাঁর মতে, ‘একটি দেশের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক সর্বমোট প্রবাহের আর্থিক পরিমাপ হলো জাতীয় আয়।’ এ সি পিগু জাতীয় আয়কে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি হিসেবে অবহিত করেছেন। অধ্যাপক হ্যানসনের ভাষায়, ‘জাতীয় আয় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সংগৃহীত সব ব্যক্তিগত আয়ের সমষ্টি।’উপরিউক্ত পর্যালোচনা থেকে বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।প্রশ্ন: জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কী কী?উত্তর: যে প্রক্রিয়ায় জাতীয় আয়ের হিসাব নিরূপণ করা হয়, তাকে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি বলা যায়। সাধারণত তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। যেমন: ১. উৎপাদন পদ্ধতি: এ পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় পরিমাপে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে ধরা হয়।২. আয় পদ্ধতি: এ পদ্ধতিতে উৎপাদন কাজে নিযুক্ত বিভিন্ন উৎপাদনের উপাদানগুলো একবছরে যে অর্থ উপার্জন করে, তার সামষ্টিক পরিমাপ থেকে জাতীয় আয় পাওয়া যায়।৩. ব্যয় পদ্ধতি: ব্যয় পদ্ধতি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ব্যয়ের যোগফল থেকে জাতীয় আয় পাওয়া যায়।প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ের খাতগুলো কী কী?উত্তর: দেশের যেসব উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ও আয় সৃষ্টি হয়, সেগুলোকে শ্রেণীবিন্যাস করে উপস্থাপন করা হলে তাকে জাতীয় আয়ের খাত বলা হয়। বাংলাদেশে পুরোনো পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপে খাত ছিল ১১টি। নতুন পদ্ধতিতে তা দাঁড়ায় ১৫টি। বাংলাদেশে জাতীয় আয়ের খাতগুলো হলো—১. কৃষি ও বনজ২. মৎস্য সম্পদ৩. খনিজ ও খনন৪. শিল্প৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ৬. নির্মাণ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য৮. হোটেল ও রেস্তোরাঁ৯. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ১০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য সেবা১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা১৩. শিক্ষা১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং১৫. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা।প্রশ্ন: মোট খাজনা কাকে বলে?উত্তর: জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বা চুক্তিবদ্ধ খাজনা বলে। মোট খাজনার মধ্যে জমির বিশুদ্ধ খাজনা ছাড়াও জমির মালিকের মূলধন নিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।অতএব, মোট খাজনা = জমির বিশুদ্ধ খাজনা + মূলধন নিয়োগ বাবদ সুদ + প্রাপ্তিযোগ্য মজুরি + মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর + ঝুঁকি গ্রহণের মুনাফা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল