অধ্যায়-১প্রিয় পরিক্ষার্থী, অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: অনুপার্জিত আয় কাকে বলে?উত্তর: অর্থনৈতিক উন্নতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, লোকসংখ্যা বৃদ্ধি প্রভৃতি কারণে একটি দেশের বা একটি এলাকার জমির দাম অত্যধিক বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় করে, তাকে অনুপার্জিত আয় বলে। চ্যাপম্যানের ভাষায়, ‘সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায়, তাকে অনুপার্জিত আয় বলে।’অতএব, নিজস্ব প্রচেষ্ঠা ও বিনিয়োগ ভিন্ন অন্য কোনো কারণে জমির দাম বাড়লে মালিকের যে অতিরিক্ত আয় হয়, তাকে অনুপার্জিত আয় বলে।প্রশ্ন: মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য কী?উত্তর: মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য নিচে বর্ণনা করা হলো।১. কোনো নির্দিষ্ট জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারী তার মালিককে সর্বসাকল্যে যে পরিমাণ অর্থ প্রদান করে, তাকে মোট খাজনা বলে। অপর পক্ষে, অর্থনীতিতে কেবল স্থিতিস্থাপক উপকরণ ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ দেওয়া হয়, তাকে নিট খাজনা বলে।২. মোট খাজনায় নিট খাজনা অন্তর্ভুক্ত থাকে। পক্ষান্তরে, নিট খাজনায় কেবল জমি ব্যবহারের দামই থাকে।৩. মোট খাজনা হলো খাজনা হিসাবে প্রাপ্ত সর্বমোট অর্থ। নিট খাজনা মূলত মোট খাজনার অংশমাত্র।৪. মোট খাজনার পরিধি বিস্তৃিত। অপর পক্ষে, নিট খাজনার পরিধি ক্ষুদ্রতর।৫. মোট খাজনার হিসাব নির্ণয় অনেক সহজ। নিট খাজনার হিসাব জটিল।৬. মোট খাজনা চুক্তিভিত্তিক নির্ধারিত হয়। অর্থনীতিতে খাজনা বলতে নিট খাজনা ব্যবহূত হয়।প্রশ্ন: খাজনা ও দামের মধ্যে পার্থক্য আলোচনা করো।উত্তর: খাজনা ও দামের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো।১. কোনো উৎপাদনকে যে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো যায়, তা অপেক্ষা যে উদ্বৃত্ত পারিশ্রমিক পায়, তাকেই খাজনা বলে। অপর পক্ষে, অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলে।২. খাজনা নির্ধারিত হয় খরচের উদ্বৃত দ্বারা। একে উদ্বৃত আয়ও বলা যায়। দাম নির্ধারিত হয় দ্রব্যের চাহিদা ও জোগানের ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা।৩. মোট খাজনা ও নিট খাজনা—দুই প্রকার খাজনা রয়েছে। চাহিদা দাম ও জোগান দাম—দুই প্রকার দাম রয়েছে।৪. রিকার্ডোর মতে, খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আধুনিক অর্থনীতিবিদেরা মনে করেন, খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে।৫. খাজনা ধারণাটি দাম অপেক্ষা সংক্ষীর্ণ। অপর পক্ষে, দাম ধারণাটি খাজনা অপেক্ষা প্রসারিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল