এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-১  প্রিয় পরিক্ষার্থী, অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: মজুরি কী?উত্তর: মজুরি হলো শ্রমের দাম। কোনো শ্রমিক তাঁর শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদনকাজে সহায়তা করার জন্য কোনো নির্দিষ্ট সময়ে যে পারিশ্রমিক পান, তাই মজুরি। অর্থনীতিবিদ কে কে ডুয়েট এ বিষয়ে বলেন, ‘শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয়, তাকেই মজুরি বলা হয়।’ অর্থনীতিবিদ ওরলের মতে, ‘দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকের অবদানের প্রেক্ষিতে যে পারিতোষিক দেওয়া হয়, তা-ই মজুরি।’সুতরাং বলা যায়, উৎপাদনকাজে নিযুক্ত শ্রমিক তাঁর দৈহিক ও মানসিক শ্রমের বিনিময়ে বিনিয়োগকারীর নিকট থেকে যে পারিশ্রমিক পান, তাকেই মজুরি বলে।প্রশ্ন: প্রকৃত মজুরি কাকে বলে?উত্তর: একজন শ্রমিক তাঁর শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে মজুরি হিসেবে যে পরিমাণ অর্থ লাভ করেন, তার দ্বারা যে পরিমাণ পণ্যসামগ্রী ও সেবা ক্রয় করতে পারেন, তাদের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে।অর্থাৎ, প্রকৃত মজুরি = আর্থিক মজুরি + অন্যান্য সুযোগ সুবিধা। সংক্ষেপে আর্থিক মজুরির ক্রয়ক্ষমতাকে প্রকৃত মজুরি বলা যায়। প্রকৃত মজুরিকে w/p প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে w = আর্থিক মজুরি, p = দামস্তর।প্রশ্ন: নিম খাজনা কাকে বলে?উত্তর: মানুষের তৈরি উপকরণগুলো উদ্বৃত্ত আয় সৃষ্টি করতে পারে। সুতরাং, খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং যেকোনো উপাদানের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব থাকে। এ ধারণা থেকেই নিম খাজনা আলোচিত হয়। অধ্যাপক পি এ স্যামুয়েলসনের মতে, ‘যেকোনো উপকরণের দাম যদি সাময়িকভাবে স্থির থাকে, তাহলে তার আয়কে নিম খাজনা বলা চলে।’অধ্যাপক ডি স্যালভেটর মনে করেন, ‘নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল।’অতএব, মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায়, তাকে অর্থনীতিতে নিম খাজনা বলা হয়।