প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাঅধ্যায়-২ কেন্দ্রীয় ব্যাংক প্রিয় শিক্ষাথর্ীরা, আজ ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র বিষয়ের ১ম অধ্যায়ের একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।# বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। এটি সব বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আন্তব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি ঘটায়। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের দৈনন্দিন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি আর্থিক দলিল দিনশেষে বাংলাদেশ ব্যাংকের এই অংশে এলে প্রতিষ্ঠানটি প্রতিটি ব্যাংকের আর্থিক দলিলগুলোর সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক উপায়ে লেনদেনের নিষ্পত্তি ঘটায়।প্রশ্ন: ক. বিহিত মুদ্রা কী?খ. ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কাকে। ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের কোন কাজটিকে ইঙ্গিত করা হয়েছে? বর্ণনা করো।ঘ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের উলি্লখিত কাজ দ্বারা প্রতিষ্ঠানটির ব্যাংকার ভূমিকার মূল্যায়ন করো।উত্তর: ক. বিহিত মুদ্রা: সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কতর্ৃক ইসু্যকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা বলে। উত্তর: খ. কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। জরুরি প্রয়োজনে ঋণ দেয়। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে। উত্তর: গ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের নিকাশ ঘরের ভূমিকা পালন করার কাজটিকে ইঙ্গিত করা হয়েছে। নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা, যাতে কোনো নির্দষ্টি স্থানে আনীত সব চেক ও হুন্ডির উদ্বৃত্ত পরস্পর দাবির বিপক্ষে যোগ-বিয়োগ করা হয়। এটি প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির স্থান, যা বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তত্ত্বাবধান করে। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকের আন্তব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি ঘটিয়েছে। দিনশেষে যেসব চেক, হুন্ডি, বিনিময় বিল জমা পড়েছে তা সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক উপায়ে লেনদেনের মাধ্যমে নিষ্পত্তি করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই কাজটি নিকাশ ঘরের ভূমিকাকেই ইঙ্গিত করেছে।উত্তর: ঘ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের উলি্লখিত কাজ দ্বারা প্রতিষ্ঠানটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে যে ভূমিকার কথা বলা হয়েছে তা খুবই তাৎপর্যপূর্ণ। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো চেক, হুন্ডি, বিনিময় বিল প্রভৃতি আর্থিক দলিলের লেনদেনের নিষ্পত্তি, তালিকাভুক্ত করা ঋণদান, তদারকিসহ বিভিন্ন কাজে উপদষ্টো ও প্রতিনিধি হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংকের এই ভূমিকাটিকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে বিচেনা করা যায়। ওই কর্মকাণ্ডের মাধ্যমে নিষ্পত্তি না হলে ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে যেত। উপরিউক্ত তথ্য বিশে্লষণ করে বলতে পারি, নিকাশকার্যের মাধ্যমে অন্যান্য ব্যাংকের লেনদেনে নিষ্পত্তি ঘটিয়ে বাংলাদেশ ব্যাংক যে ভূমিকা রেখেছে, তাকে ব্যাংকারের ভূমিকা বলেই মূল্যায়ন করা যায়।