এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীঅধ্যায়-৭, ৮  প্রিয় পরিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্নপ্রশ্ন: মুদ্রাস্ফীতির কারণগুলো কী কী?উত্তর: মুদ্রাস্ফীতি বিভিন্ন কারণে ঘটতে পারে। যেমন—অর্থের জোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, ব্যাংক ঋণের প্রসার, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, উৎপাদন হ্রাস, মজুরি ও বেতন বৃদ্ধি, যুদ্ধব্যয় নির্বাহ, অর্থের প্রচলন গতির বৃদ্ধি, মূল্যবান পদার্থের জোগান বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত, প্রাকৃতিক দুর্যোগ, মজুত ও চোরাচালান, পরোক্ষ কর, জনসংখ্যা বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কারণে মুদ্রাস্ফীতি ঘটে থাকে।প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব কী?উত্তর: স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হার ক্রমাগত বেড়েছে। প্রতি বছর মুদ্রাস্ফীতি তথা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রোধের জন্য সরকার নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। তা সত্ত্বেও দেশে মুদ্রাস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। এর ফলে ভূমিহীন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষিত বেকার, গরিব জনসাধারণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত চাকরিজীবী ও সীমিত আয়ের লোকদের পক্ষে জীবনযাত্রা নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়েছে। নিচে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করা হলো:ক. উৎপাদন ওপর প্রভাব: সাধারণত মৃদু মুদ্রাস্ফীতি উৎপাদনের ওপর অনুকূল প্রভাব বিস্তার করে। কেননা এর ফলে মুনাফা বৃদ্ধি পায় এবং উদ্যোক্তারা অধিক মুনাফার আশায় উৎপাদন বৃদ্ধি করে। কিন্তু বাংলাদেশে মুদ্রাস্ফীতির উচ্চ হার বিরাজ করায় জনগণের ক্রয়ক্ষমতা ও চাহিদা হ্রাস পাচ্ছে। ফলে উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়ছে।খ. কর্মসংস্থানের ওপর প্রভাব: সাধারণত মুদ্রাস্ফীতি দেশের কর্মসংস্থানের ওপর অনুকূল প্রভাব ফেলে। কিন্তু বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার তীব্র হওয়ায় শিল্প কারখানা স্থাপনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ছে এবং বেকারত্ব বাড়ছে।গ. আয় ও সম্পদের বণ্টনের ওপর প্রভাব: মুদ্রাস্ফীতির ফলে আয় ও সম্পদ বণ্টনের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে সীমিত আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উচ্চবিত্তরা আরও ধনী হচ্ছে। বৈষম্য বাড়ছে, ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ছে এবং সমাজে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।প্রশ্ন: ব্যাংক কাকে বলে?উত্তর: ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা মানুষের অব্যবহূত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ঋণ হিসেবে প্রদান করে থাকে। এ ক্ষেত্রে আমানতের বিপরীতে প্রদত্ত সুদ অপেক্ষাকৃত কম হয় এবং ঋণ প্রদানের বিপরীতে প্রাপ্ত সুদ বেশি হয়ে থাকে। দুই সুদের ব্যবধানই ব্যাংকের লাভ। অর্থনীতিবিদ সেয়ার্সের মতে, ‘ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান, যার ঋণ অন্যান্য লোকের ঋণ পরিশোধের জন্য গৃহীত হয়। অধ্যাপক কেয়ার্নক্সসের মতে, ‘ব্যাংক হলো আর্থিক মধ্যস্থতাকারী ধার ও ঋণের কারবারি।’সুতরাং বলতে পারি, ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তুলনামূলক কম হারে সুদ প্রদান করে অর্থ জমা রাখে এবং উচ্চ সুদে ঋণ প্রদান করে মুনাফা লাভ করে। পাশাপাশি মুনাফা লাভের নিমিত্তে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থ স্থানান্তর, আর্থিক লেনদেনসহ বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।প্রশ্ন: বাংলাদেশ শিল্প ব্যাংক কাকে বলে?উত্তর: স্বাধীনতা-উত্তরকালে দেশে শিল্পকারখানা স্থাপন, দ্রুত শিল্পায়ন, শিল্প কাঠামো মজবুতকরণের লক্ষ্যে ১৯৭২ সালে রাষ্ট্রপতির এক আদেশ বলে স্থাপিত প্রতিষ্ঠানকে শিল্প ব্যাংক বলে। এটা পাকিস্তান আমলের শিল্প উন্নয়ন ব্যাংক এবং ‘ইক্যুইটি পার্টিসিপেশন ফান্ড’ নিয়ে গঠিত হয়। বাংলাদেশ শিল্প ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। এ মূলধনের ৫১ শতাংশ সরকার কর্তৃক পরিশোধিত এবং বাকি ৪৯ শতাংশ বাংলাদেশি নাগরিক অথবা দেশি বা বিদেশি আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধযোগ্য।বাংলাদেশ শিল্প ব্যাংকের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটি পরিচালনা পর্ষদ রয়েছে। একজন চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালকসহ মোট নয়জন পরিচালকের সমন্বয়ে এ পরিচালনা পর্ষদ গঠিত। বাংলাদেশ শিল্প ব্যাংকে প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এ ছাড়া তিনটি আঞ্চলিক কার্যালয় এবং ১৫টি শাখা কার্যালয় রয়েছে।