এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক ঢাকা সিটি কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য হিসাববিজ্ঞান ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কী?উত্তর: হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হিসাব ব্যবহারকারীর সংখ্যা যত বৃদ্ধি পাবে, এর গুরুত্ব ততই বৃদ্ধি পাবে। International Accounting Standard Committee (IASC) ১৯৮৯ সালে হিসাবসংক্রান্ত বহুমুখী ব্যবহারকারীদের তালিকা প্রদান করা হয়, যার অন্তর্গত বিনিয়োগকারী, মালিকপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ঋণদাতা, সরবরাহকারী, পাওনাদার, কর্মচারী, সরকার ও জনসাধারণ। উপরিউক্ত পক্ষগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন: (ক) অভ্যন্তরীণ পক্ষ, (খ) বাহ্যিক পক্ষ(ক) অভ্যন্তরীণ পক্ষ: অভ্যন্তরীণ পক্ষ বলতে মূলত প্রতিষ্ঠানকে বোঝানো হয়। প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাবলির স্থায়ী হিসাবরক্ষণ, শ্রেণিবিন্যাসকরণ, আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নির্ণয় করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা অপরিহার্য। এসব কার্যসম্পাদনে হিসাববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। নিচে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব আলোচনা করা হলো:স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ: আধুনিক বিশ্বে ব্যবসা-বাণিজ্যের পরিধি ও পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সব লেনদেন মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়, এ অবস্থায় লেনদেনগুলো স্থায়ীভাবে সংরক্ষণের জন্য হিসাববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।আর্থিক ফলাফল নিরূপণ: যেকোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোর সামগ্রিক ফলাফল নির্ণয়ের জন্য হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে।আর্থিক অবস্থা নির্ণয়: প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়ের সঠিক আর্থিক অবস্থা, অর্থাৎ সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়ের জন্য হিসাববিজ্ঞান ব্যাপক ভূমিকা পালন করে থাকে।অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ: আধুনিক বিশ্বের ব্যবসা-প্রতিষ্ঠানের মূল নীতিই হলো অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে অধিক মুনাফা নিশ্চিত করা। এই কাজে সাফল্য আনার ক্ষেত্রে হিসাববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।আত্মসাৎ প্রতিরোধ: কোনো অসৎ কর্মকর্তা বা কর্মচারী অনৈতিকভাবে কোনো সম্পদ বা নগদ টাকা আত্মসাতের চেষ্টা করলে হিসাববিজ্ঞানের সঠিক প্রক্রিয়ার কারণে তা অনেকাংশে প্রতিরোধ করা যায়।সিদ্ধান্ত গ্রহণ: প্রতিষ্ঠানের মালিক ও নীতিনির্ধারক মহলকে হিসাববিজ্ঞান বিভিন্ন আর্থিক তথ্য সরবরাহের মাধ্যমে ভবিষ্যতে ব্যবসায়ের দিক পরিবর্তন বা নতুন ব্যবসা প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বিচার: প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের কাজে কতটুকু দক্ষ ও ন্যায়-নিষ্ঠ, তা হিসাববিজ্ঞানের বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায়, যা ভবিষ্যতে তাঁদের পদোন্নতিতে ব্যবহূত হয়।প্রামাণ্য দলিল: ভবিষ্যতে প্রতিষ্ঠানের বিপক্ষে কেউ মামলা করলে বা প্রতিষ্ঠান কারও বিপক্ষে মামলা করলে ওই মামলায় হিসাববিজ্ঞানের বিভিন্ন তথ্য প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করা যায়।ঋণ গ্রহণে সুবিধা: সঠিকভাবে হিসাব রাখলে বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণগ্রহণ সুবিধা হয়।(খ) বাহ্যিকপক্ষ: প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্নভাবে জড়িত পক্ষগুলোকে বাহ্যিক পক্ষ বলে। যেমন: সরকার, বিনিয়োগকারী, ঋণদানকারী, ভোক্তা প্রভৃতি। এই পক্ষগুলোর কাছে হিসাববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। নিচে তাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো:সরকার: সরকার হিসাব ব্যবহারকারীদের মধ্যে অন্যতম বাহ্যিক পক্ষ। সরকার হিসাব তথ্যের ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ওপর সঠিক করারোপ করতে পারে এবং দেশের অর্থনৈতিক খাতগুলোর মূল্যায়ন করতে পারে।বিনিয়োগকারী: প্রত্যেক বিনিয়োগকারী তাঁর বিনিয়োগ করা অর্থের নিরাপত্তা চান সর্বাগ্রে এবং ভবিষ্যৎ বিনিয়োগকারীরা বিনিয়োগসিদ্ধান্ত নেওয়ার আগে নির্দিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মুনাফা অর্জনক্ষমতা ইত্যাদি বিচার-বিশ্লেষণ করে থাকেন। এসব বিচার-বিশ্লেষণের জন্য হিসাববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।ঋণদাতার কাছে: ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক দিক যেমন: সম্পত্তি ও দায়ের অবস্থা, মুনাফা অর্জনক্ষমতা ও ঋণ পরিশোধক্ষমতা নিরীক্ষার জন্য হিসাববিজ্ঞানের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তাই এসব ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছে হিসাববিজ্ঞানের গুরুত অতুলনীয়।পাওনাদারদের কাছে গুরুত্ব: পাওনাদারেরা ধারে পণ্য বিক্রি করে পাওনা আদায়ের জন্য অপেক্ষা করেন। হিসাববিজ্ঞান তাঁদের পাওনা আদায়ের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে।শেয়ারমালিকদের কাছে: যৌথ মূলধনী কোম্পানির শেয়ারমালিকেরা কোম্পানির পরিচালনা থেকে সম্পূর্ণ আলাদা থাকেন। এ অবস্থায় হিসাববিজ্ঞানের প্রস্তুত করা বিভিন্ন আর্থিক প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে কোম্পানির সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন করে তাঁদের বিনিয়োগের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হন।মূল্যবোধ ও জবাবদিহি সৃষ্টিতে হিসাববিজ্ঞানের গুরুত্ব: যেকোনো বিষয়ের সঠিক ও পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকলে জবাবদিহি সৃষ্টি হয়। হিসাববিজ্ঞান এর প্রক্রিয়া ও কলাকৌশলের মাধ্যমে সব সামাজিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি করে মূল্যবোধ সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে।ওপরের আলোচনা থেকে বোঝা যায়, হিসাববিজ্ঞান এখন শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নয়, বরং নতুন নতুন শাখা-প্রশাখা বৃদ্ধির মাধ্যমে হিসাববিজ্ঞান আরও আধুনিক ও যুগোপযোগী বিষয় হিসেবে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে।গতকাল প্রকাশিত মডেল টেস্ট-৪ এর সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. ক ৩৪. গ ৩৫. ক।