বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।কমলাকান্তের জবানবন্দি২০. ‘ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে।’—এ ধারণার কারণ কী?ক. ব্রাহ্মণ অন্য কিছু চুরি করতে পারেনি খ. ব্রাহ্মণের অন্য কিছু করার অভ্যাস নেই গ. ব্রাহ্মণের প্রতি আত্মবিশ্বাস ঘ. আগে ব্রাহ্মণ তা-ই করত২১. ‘সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি’—এ কথার প্রতীকী বক্তব্যটি কী?ক. অজ্ঞাত বিষয়ে সমর্থন খ. সামাজিক ত্রুটির প্রতি অঙ্গুলি নির্দেশ গ. বেআইনি কাজ ঘ. ধোঁকা দেওয়া২২. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় উকিল সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অস্বীকৃতি জানায় কেন?ক. রেগে যাওয়ায় ক. অপমানিত হওয়ায় গ. সময় নষ্টের অজুহাতে ঘ. বিব্রত হওয়ায়২৩. ‘কোনো কথা গোপন করিব না’—এ প্রতিজ্ঞা কমলাকান্তের ক্ষেত্রে কতটা সার্থক হয়েছে?ক. আংশিক খ. ৫০ ভাগ গ. সম্পূর্ণ ঘ. কিছুটা২৪. কমলাকান্তের জবানবন্দিতে হাকিম, উকিল ও কমলাকান্তের সংলাপে-প্রতি সংলাপে কোন বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে?ক. সাক্ষী কর্তৃক আদালত অবমাননা খ. বিচারব্যবস্থার অসংগতি গ. উকিলের অযৌক্তিক জেরা ঘ. আদালত ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ২৫. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় লেখকের মন্তব্য ‘দুই একটি কথা শুনিয়া, ব্যাপারখানা বুঝিতে পারিলাম।’ যা বোঝা গেল তা কী?ক. মোকদ্দমা গরু চুরির খ. ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী গ. সাক্ষী কমলাকান্ত কোনটি সঠিক ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii# উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।সত্যি স্যার কুকুরের ছানা তার জন্মদিনে এত খরচের হাতদু হাজার? তা হবে না?ও ব্যাটার বাদশাহী বরাত।২৬. উদ্দীপকে কমলাকান্তের জবানবন্দি রচনার কোন ভাবটি প্রতিফলিত হয়েছে?ক. যৌতুক খ. শ্লেষ গ. প্রশংসা ঘ. নিন্দা২৭. উদ্দীপকে কমলাকান্তের জবানবন্দি রচনার কোন দিকটি ফুটে উঠেছে?i. আদালতের আনুষ্ঠানিকতা ii. সমাজের অসংগতি iii. হাস্য পরিহাসকোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii# উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।চট্টগ্রাম যাওয়ার জন্য রহিম ঢাকা স্টেশনে আসে সাড়ে ১০টায়। রাত ১১টার ট্রেন ছাড়ে রাত ১২টায়। প্রথম শ্রেণীর কামরাতে ভিক্ষুকেরা গান গেয়ে ভিক্ষা করে।২৮. উদ্দীপকের পরিস্থিতির সঙ্গে কমলাকান্তের জবাবনবন্দির মিল কোন বিষয়ে?ক. আদালতের আড়ম্বরতায় খ. হাকিমের দায়িত্বহীনতায় গ. উকিলের অর্থলোভে ঘ. আদালতের অসংগতিতে ২৯. কমলাকান্তের জবানবন্দির মূল বক্তব্য উদ্দীপকের কোন ঘটনায় ধরা পড়ে?i. নির্দিষ্ট সময়ের পরে ট্রেন যাত্রা ii. প্রথম শ্রেণীতে ভিক্ষুকের গান গাওয়া iii. প্রথম শ্রেণীতে ভিক্ষুকের ভিক্ষা করানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# উদ্দীপকটি লক্ষ করো ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ/যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কী দোষ৩০. উদ্দীপকের চরণ দুটির সঙ্গে ‘কমলাকান্তের জবানবন্দি নকশার কোন সংলাপটি সংগতিপূর্ণ?ক. ‘বল, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া,’ খ. ‘যা বলাইবেন, কেবল তাই বলিব,’ গ. এখানে আইনের মতো চলিতে মনস্থির করো। ঘ. সাদা কাগজে কে তোমার বন্দনা লিখিতেছে। ৩১. সংগতিপূর্ণ সংলাপ এবং চরণ দুটিতে ‘কমলাকান্তের জবাবনবন্দি’ নকশার কোন দিকটি প্রতিষ্ঠিত হয়েছে?ক. প্রচলিত সমাজব্যবস্থা খ. বাদী-বিবাদীর সম্পর্ক গ. বিচারব্যবস্থার কৃত্রিমতা ঘ. ধর্ম-অধর্মের পার্থক্য। হৈমন্তী১. ‘হৈমন্তী’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?ক. ১৯১৩ সালে খ. ১৯১৪ সালে গ. ১৯১৯ সালে ঘ. ১৯১১ সালে। ২. ‘হৈমন্তী’ গল্পের সমাপ্তি ঘটেছে কিসের মাধ্যমে?ক. হৈমন্তীর কান্নার মধ্য দিয়ে খ. হৈমন্তীর পিতার রাগ প্রকাশের মধ্য দিয়ে গ. হৈমন্তীর শ্বশুরের কটূক্তির মধ্য দিয়ে। ঘ. হৈমন্তীর স্বামীর গ্লানিবোধ প্রকাশের মধ্য দিয়ে।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরকমলাকান্তের জবানবন্দি: ২০. গ ২১. খ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. খ।হৈমন্তী: ১. খ ২. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল