বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।সাহিত্যে খেলা# উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।আর্টফিল্ম তৈরি করলে নির্মাতাকে লোকসান গুণতে হয়। তাই বিশেষ শ্রেণীর দর্শকের মনোরঞ্জনের জন্য ছবি বানানোই বেশি লাভজনক। ২৩. লাভজনক ছবি নির্মাতার সঙ্গে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের কোন ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়?ক. রোঁদ্যা খ. বাল্মীকি গ. মহৎ শিল্পী ঘ. ইতর শিল্পী।২৪. ‘নির্মাতাকে লোকসান গুণতে হয়’—উদ্দীপকের এ বাক্যাংশের ভাবনা নিচের কোন বাক্যের প্রতিনিধিত্ব করে?ক. ‘এ আনন্দে সকলেরই অধিকার সমান।’ খ. ‘এ কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।’ গ. ‘সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়।’ ঘ. ‘মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়।’# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।বরফ কেটে ভাস্কর্য নির্মাণ এক দুরূহতম শিল্প হলেও শিল্পী তাঁর মনোজাগতিক আনন্দবোধ থেকেই তা গড়েন। এসব ভাস্কর্যের অবস্থান স্বল্পকালীন হলেও এ জাতীয় শিল্প প্রদর্শনী দর্শকদের মনে যে আনন্দের সঞ্চার করে তা চিরকালীন। ২৫. উদ্দীপকের ভাস্কর্য নির্মাণের উদ্দেশ্যের সঙ্গে ‘সাহিত্যে খেলা’র কোন বাক্যের মিল আছে। ক. যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে পারেন, বাদড়ও গড়তে পারেন। খ. কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা। গ. সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। ঘ. এ পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই। ২৬. উদ্দীপক ও ‘সাহিত্য খেলা’ প্রবন্ধের মধ্যে সাদৃশ্য আছে নিচের কোনটিতে?ক. বিষয়গত খ. উদ্দেশ্যগত গ. শিল্পীসত্তা ঘ. উপাদান। বিলাসী১. ‘বিলাসী’ গল্পটি ভারতী পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়? ক. বৈশাখ সংখ্যায় খ. ফাল্গুন সংখ্যায় গ. আষাঢ় সংখ্যায় ঘ. পৌষ সংখ্যায়২. ‘বিলাসী’ গল্পে কোন সময়ের সমাজব্যবস্থা চিত্রিত হয়েছে?ক. মোগল আমলের খ. আঠারো শতকের গ. উনিশ শতকের ঘ. বিশ শতকের ৩. ‘বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইলো’—তাদের মনোভাব কেমন?ক. সংকীর্ণমনা খ. স্বার্থপরতা গ. রক্ষণশীল ঘ. অমানবিক ৪. মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ত্যাগ স্বীকার সমাজের দৃষ্টিতে কীভাবে মূল্যায়িত হয়েছে?ক. সমাজ তাকে গ্রামছাড়া করেছে। খ. সমাজ তার বিয়ে মেনে নিয়েছে গ. সমাজে সে প্রশংসিত হয়েছে ঘ. সমাজ তাকে ঘৃণার চোখে দেখেছে ৫. ‘পঞ্চমুখ’ অর্থ কী?ক. নিন্দামুখর হওয়া খ. প্রশংসামুখর হওয়া গ. আলোচনা করা ঘ. সমালোচনা করা৬. ‘ওরে বাপরে। আমি একলা থাকতে পারব না।’ এ উক্তিটির প্রেক্ষপট কী প্রমাণ দেয়?ক. আত্মপ্রেম খ. মানবপ্রেম গ. পতিভক্তি ঘ. জাত্যভিমান৭. ‘বিলাসী’ গল্পে অন্নপাপের জন্য কাকে দায়ী করা হয়েছে?ক. ন্যাড়াকে, খ. মৃত্যুঞ্জয়কে গ. বিলাসীকে ঘ. খুড়াকে৮. তৎকালীন সময়ে ‘থার্ড ক্লাস’ বলতে কী বোঝানো হয়েছে?ক. তৃতীয় শ্রেণী খ. ষষ্ঠ শ্রেণী গ. সপ্তম শ্রেণী ঘ. অষ্টম শ্রেণী ৯. ‘কিন্তু তাহার হূদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদ ও অকিঞ্চিৎকর নহে।’—এখানে কার হূদয় জয় করার কথা বলা হয়েছে? ক. হৈমন্তীর খ. মৃত্যুঞ্জয়ের গ. বিলাসীর ঘ. অপুর১০. ‘সরস্বতী’ খুশি হইয়া বর দিবেন কি’—ছাত্রদের কী দেখে ‘বিলাসী’ গল্পে এ কথার অবতারণা? ক. কষ্ট খ. আগ্রহ গ. খুশি ঘ. শহরমুখিতা ১১. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা ছিল কোনটি?ক. সাপ ধরা খ. সাপে কাটা রোগীর চিকিৎসা করা গ. সাপ খেলা দেখানো ঘ. শিকড় বিক্রি করা১২. কামাখ্যা কী? ক. মন্ত্রসিদ্ধ জায়গা খ. নির্জন পর্বত গ. স্নানাগার ঘ. তীর্থস্থান১৩. ‘কামাখ্যা’ কোথায়? ক. আসামে খ. ত্রিপুরায় গ. মিজরামে ঘ. আন্দামানে। বাংলা: সঠিক উত্তরসাহিত্যে খেলা: ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক ২৬. খ।বিলাসী: ১. ক ২. গ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল