বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিলাসী১৪. ‘বিলাসী’ গল্পে ‘গ্রামটা এবার রসাতলে গেল’— কেন? ক. মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করেছে বলে খ. ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছে বলে গ. বিলাসী ও মৃত্যুঞ্জয়কে গ্রামছাড়া করা হচ্ছে না বলে ঘ. মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়েছে বলে ১৫. ‘কবে সে যে থার্ড ক্লাসে উঠিয়াছিল’—কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? ক. খুড়া খ. ন্যাড়া গ. প্রেমনাথ ঘ. মৃত্যুঞ্জয় ১৬. ‘নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেঁট করে গেল।’ খুড়ার এ উক্তির মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে? ক. নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা খ. মৃত্যুঞ্জয়ের প্রতি ঘৃণা গ. সমাজে নিজের মর্যাদা বৃদ্ধির চেষ্টা ঘ. গ্রামবাসীর সমর্থন আদায়ের চেষ্টা ১৭. ‘সরস্বতী’ কিসের দেবী? ক. ধনের খ. বিদ্যার গ. সাপের ঘ. অন্নের১৮. ‘বিষহরির দোহাই বুঝি বা আর খাটে না।’ বিলাসী গল্পে এটি বোঝা গেল কখন? ক. মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দিল খ. যখন মৃত্যুঞ্জয়কে শিকড়-বাকড় খাওয়ানো হলো গ. যখন মৃত্যুঞ্জয়ের হাতে মাদুলি বেঁধে দেওয়া হলো ঘ. মৃত্যুঞ্জয় যখন বমি করল১৯. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কয় দিন বেঁচে ছিল? ক. ৭ দিন খ. ৮ দিন গ. ৯ দিন ঘ. ১০ দিন ২০. ‘তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? বিলাসী গল্পে এ কথা কে বলেছে? ক. বিলাসী খ. জ্ঞাতিখুড়া গ. লেখক ঘ. ন্যাড়ার জনৈক আত্মীয়া২১. ‘সবাই করে, এতে দোষ কী?’ বিলাসী গল্পে এখানে কোন দোষের কথা বলা হয়েছে? ক. অসম বর্ণের বৈবাহিক সম্পর্ক খ. অন্নপাপ গ. সাপ ধরা ও খেলা দেখানো ঘ. শিকড় বিক্রির ব্যবসা ২২. ‘বিলাসী’ গল্পে যেসব সাপের নাম উল্লেখ আছে তা কী?ক. কেউটে, ঢোঁড়া, দুধরাজ, মণিরাজ, খরিশ গোখরো খ. খরিশ গোখরো, কালনাগিনী, ঢোঁড়া গ. কেউটে, দুধরাজ, মণিরাজ, খরিশ গোখরো, পদ্ম গোখরো ঘ. কেউটে, ঢোঁড়া, মণিরাজ, পদ্ম গোখরো, খরিশ গোখরো২৩. বিলাসীর অপঘাত মৃত্যুর সঙ্গে ‘কবর’ কবিতায় বৃদ্ধের কোন আত্মীয়ের মৃত্যুর মিল রয়েছে? ক. স্ত্রী খ. পুত্রবধূর গ. নাতনির ঘ. কন্যার ২৪. নালতের মিত্তির বলে খুড়ার সমাজে মুখ বের করার জো রইল না কেন? ক. মৃত্যুঞ্জয় সাপুড়ে হয়েছে বলে খ. মৃত্যুঞ্জয় বিলাসীকে নিকা করেছে বলে গ. মৃত্যুঞ্জয় পরীক্ষায় ফেল করত বলে ঘ. মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছে বলে ২৫. ‘সাপের বিষ যে বাঙালির বিষ’—এখানে ‘বাঙালির বিষ’ বলতে কী বোঝানো হয়েছে?ক. অকার্যকর ক্ষমতা খ. অবশ্য পালনীয় নয় গ. নিতান্ত প্রভাবহীন ঘ. ফকফিকার ২৬. বিলাসী গল্পে তৎকালীন শিক্ষাব্যবস্থার যে দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে তার মূল কারণ কী?ক. শিক্ষায় অনাগ্রহ খ. যাতায়াতের সমস্যা গ. সামাজিক বিধি নিষেধ ঘ. অর্থনৈতিক দুরবস্থা ২৭. রাতের আঁধারে বনের পথে ন্যাড়াকে এগিয়ে দেওয়ার পেছনে বিলাসীর কোন বোধটি কাজ করেছে?i. কর্তব্যজ্ঞান ii. উদ্বেগ iii. দায়িত্বশীলতাকোনটি সঠিক ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii২৮. মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ভালোবাসার বড় প্রমাণ কোনটি?i. সাপ ধরার বায়না ফিরিয়ে দেওয়া ii. মৃত্যুঞ্জয়ের শোকে আত্মহত্যা করা iii. মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে রক্ষা করাকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii # উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।খান সাহেবের ছেলের আকিকা অনুষ্ঠানে দাওয়াতে এসেছেন চৌধুরী সাহেব। এলাকার পরিচ্ছন্নকর্মী রহিমাকে মসলা বাটতে দেখে শারীরিক অসুস্থতার অজুহাতে তাৎক্ষণিক অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন চৌধুরী। ২৯. উদ্দীপকের ‘চৌধুরী সাহেব’ এর সঙ্গে ‘বিলাসী’র কোন চরিত্রের মিল রয়েছে? ক. ন্যাড়া খ. খুড়া গ. মৃত্যুঞ্জয় ঘ. ছোট বাবু ৩০. উদ্দীপকের কোন দিকটি ‘বিলাসী’ গল্পে পাওয়া যায়? ক. অনুদারতা খ. অশুচিতা গ. অহংবোধ ঘ. অস্পৃশ্যতা। বাংলা: সঠিক উত্তরবিলাসী: ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল