এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অর্ধাঙ্গী১১. বেগম রোকেয়া ‘মানসিক দাসত্ব’ বলতে কী বুঝিয়েছেন?ক. নারীর পশ্চাৎপদতাকে খ. নারীর অসহায়ত্বকে গ. নারীর ব্যক্তিত্বহীনতাকে ঘ. নারীর অসচেতনতাকে১২. বেগম রোকেয়া পার্সি মহিলাদের মানসিক দাসত্ব থেকে মুক্ত না হতে পারার কারণ হিসেবে কী উল্লেখ করেছেন?ক. তাদের বিলাসপ্রিয়তা খ. তাদের অসচেতনতা গ. তাদের দুর্বলতা ঘ. তাদের পরনির্ভরশীলতা১৩. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের প্রেক্ষাপটে ও বর্তমান প্রেক্ষাপটের আলোকে নারীদের ক্ষেত্রে কোন মন্তব্যটি তুমি সমর্থন করো?ক. নারী অনেক ক্ষমতা প্রাপ্ত হয়েছে খ. নারীর অবনতি হয়েছেগ. নারীর শিক্ষা-দীক্ষায় অগ্রগতি হয়েছে ঘ. নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে১৪. ‘অধিকার ও মালিকানা’ অর্থে কোন বানানটি শুদ্ধ? ক. সত্ত্ন-স্বামিত্ব খ. স্বত্ব-সামিত্ব গ. স্বত্ব-স্বামীত্ব ঘ. স্বত্ব-সামিত্ব ১৫. ‘যা আমাদের মানসিক দাসত্ব তা মোচন হয় নাই।’ বাক্যটি—ক. জটিল খ. সরল গ. যৌগিক ঘ. অস্তিবাচক ১৬. সমাজের বিধিব্যবস্থা আমাদিগকে তাঁহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়েছে, বক্তব্যটিতে কী প্রকাশ পেয়েছে?i. সমাজের বিধিব্যবস্থা ভারসাম্যপূর্ণ নয় ii. নারী-পুরুষের মধ্যে অধিকারগত পার্থক্য সমুন্নত রাখা হয়েছে। iii. দৈহিক ও মানসিক বিকাশে নারী-পুরুষের পার্থক্য রয়েছেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৭. নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থার জন্য লেখিকা পুরুষ সমাজকে দায়ী করেছেন—পুরুষ সমাজের যে দিকটা এ জন্য দায়ী তা হলো—i. পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ii. পুরুষদের স্বার্থচিন্তায় প্রাধান্য iii. নারী সমাজের প্রতি অবজ্ঞা কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii যৌবনের গান১। ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি তারুণ্য দেখেছেন কাদের মাঝে?ক. আরবদের মাঝে খ. বেদুইনদের মাঝে গ. আরব বেদুইনদের মাঝে ঘ. কালাপাহাড়ের মাঝে২। ‘যৌবনের গান’ প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কোনটি?ক. যৌবনের রূপ বিশ্লেষণ খ. যৌবনের স্বরূপ বর্ণনা গ. যৌবনশক্তির জয়গান ঘ. নবীনদের ভূমিকা বর্ণনা৩। ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেয়েছেন?ক. দুর্গম খ. সেবকের সেবার গ. মানবতার ঘ. দুর্বার যৌবনের।বাংলা: সঠিক উত্তরঅর্ধাঙ্গী: ১১. গ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ক।যৌবনের গান: ১. গ ২. গ ৩. ঘ।