প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যৌবনের গান২৫। অনুচ্ছেদের ফারুকের যৌবনের উর্দির নিচে কী রয়েছে?ক. মৃত্যু কঙ্কাল খ. অচল কঙ্কাল গ. বার্ধক্যের কঙ্কাল ঘ. নব কঙ্কাল।২৬। অনুচ্ছেদের ফারুকের মতো লোকেরা—i. মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে ii. অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়ে পড়ে থাকে iii. মৃত্যু মুঠিতলে রাখেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii কলিমদ্দি দফাদার১। মুক্তিযুদ্ধের ছবিকে ‘কলিমদ্দি দফাদার’ গল্পে কীভাবে উপস্থাপন করা হয়েছে?ক. পরোক্ষভাবে খ. সরাসরি গ. ইঙ্গিতময়ভাবে ঘ. গভীরভাবে২। ‘মুসলমানগুলোও ভারতীয় চর-কাফেরদের সঙ্গে এক জোট’—এ কথার মধ্য দিয়ে পাকিস্তানি সেনাদের কোন ধরনের মনোভাব প্রকাশ হয়েছে?ক. দেশপ্রেম খ. সন্দেহপ্রবণতা গ. রক্ষণশীলতা ঘ. সংকীর্ণতা ও একদেশদর্শিতা৩। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে বর্ণিত দুর্বল খুঁটির ওপর স্থাপিত কাঠের পুলে চড়ামাত্র কীসের মতো খটখট নড়ে?ক. অসুস্থ মানুষের হাত-পায়ের মতো খ. বুড়ো মানুষের দাঁতের মতো গ. বৃদ্ধের লাঠির শব্দের মতো ঘ. অশীতিপর বৃদ্ধের দেহের মতো৪। ঐতিহ্যরূপে কলিমদ্দি দফাদার বাবরি চুল রাখে, কারণ—ক. তার পূর্ব পুরুষগণ এমন চুল রাখত খ. এটা তার ফ্যাশন ছিল গ. সে একসময় লাঠি খেলত ঘ. সে একসময় মঞ্চে নাটক করত৫। ‘এভাবে কায়ক্লেশে সংসার চলে’—কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে কলিমদ্দি দফাদারের—ক. পারিবারিক অবস্থা খ. সামাজিক অবস্থা গ. আর্থিক অবস্থা ঘ. বাস্তব পরিস্থিতি৬। ‘দফাদার, চৌকিদার, আনসারেরাও কখনো কখনো মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল’— কীভাবে?ক. দখলদার বাহিনীর সামনেই খ. প্রত্যক্ষভাবে গ. পরোক্ষ কৌশলে ঘ. আড়ালে৭। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে বাঁশের সাঁকো, কাঠের পুলকে ‘পুলসেরাত’ বলা হয়েছে কেন?ক. এগুলো খুব পুরনো ও জরাজীর্ণ ছিল খ. বুড়ো মানুষের দাঁতের মতো নড়বড়ে ছিলগ. সাঁকোর নিচে গভীর জলপ্রবাহ ছিল ঘ. এগুলো খুবই বিপজ্জনক ছিল৮। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘বাড় বাড়া’ বলতে কী বোঝানো হয়েছে?ক. বাড়ন্ত খ. স্পর্ধা হওয়া গ. বেড়ে ওঠা ঘ. অন্যায় আচরণ৯। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘টুয়া’ বলতে বোঝানো হয়েছে—ক. ঘরের চালের শীর্ষকে খ. গাছের শীর্ষকে গ. বাড়ির উঠানকে ঘ. রান্নার চুলাকে১০। বয়সকালে কলিমদ্দির লাঠি খেলা থেকে প্রমাণিত হয়, সে ছিল—ক. অত্যন্ত সুঠাম দেহের অধিকারী খ. অত্যন্ত লড়াকু মনোভাবের অধিকারী গ. বিচক্ষণতার অধিকারীস ঘ. অত্যন্ত কৌশলী১১। ‘এক পা দু পা করে না এগিয়ে পারে না’—বাক্যটির অস্তিবাচক রূপ হবে—ক. এক পা দু পা করে এগিয়ে যায় খ. এক পা দু পা এগিয়ে যেতেই হয়গ. এক পা দু পা করে এগোনো যায় না ঘ. ধীরে ধীরে এগিয়ে যেতেই হয়।বাংলা: সঠিক উত্তরযৌবনের গান: ২৫. গ ২৬. ক।কলিমদ্দি দফাদার: ১. ক ২. ঘ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ।