এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতিসূত্রপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিসূত্র অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা (বা বলতে কী বুঝ) নিয়ে আলোচনা করা হলো। তোমরা ভালোভাবে অনুশীলন করবে। মৌলিক বল কী: প্রকৃতিতে চার ধরনের বল আছে, যা অন্য কোন বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এসব বলের বিভিন্ন রূপ, তাকে মৌলিক বল বলে। মৌলিক বলগুলো হলো: ১. মহাকর্ষ বল ২. তড়িৎ-চৌম্বক বল ৩. সবল নিউক্লীয় বল ৪. দুর্বল নিউক্লীয় বল মহাকর্ষ বল: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল রয়েছে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। প্রথম দিকে নিউটন এবং পরে আইনস্টাইন আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের ভিত্তিতে মহাকর্ষ বলের সার্বিক তত্ত্ব প্রদান করেন। মহাকর্ষ বল সর্বদা আকর্ষণধর্মী। উল্লেখ্য, দুটি বস্তুর মধ্যে গ্রাভিটন নামের এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এ বলের উৎপত্তি ঘটে। তড়িৎ-চৌম্বক বল: তড়িৎ বল ও চৌম্বক বলকে একত্রে তড়িৎ-চৌম্বক বল বলে। গতিশীল চার্জিত কণা এবং চুম্বকের মধ্যে এ ধরনের বল বিদ্যমান। উল্লেখ্য, দুটি বস্তুর মধ্যে ফোটন নামের এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এ বলের উৎপত্তি ঘটে।সবল নিউক্লীয় বল: যে বলের প্রভাবে পরমাণুর নিউক্লিয়াসে চার্জ-নিরপেক্ষ নিউট্রনসহ ধনাত্মক চার্জযুক্ত প্রোটনগুলো কুলম্ব-বিকর্ষী বলকে উপেক্ষা করে বলিষ্ঠভাবে সংঘবদ্ধ হয়ে থাকে, তাকে সবল নিউক্লীয় বল বলে। উল্লেখ্য, দুটি বস্তুর মধ্যে মেসন নামের এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এ বলের উৎপত্তি ঘটে। দুর্বল নিউক্লীয় বল: দুর্বল নিউক্লীয় বলের প্রভাবে পরমাণুর নিউক্লিয়াসের ভাঙন-প্রক্রিয়া সংঘটিত হয়। যেমন ভাঙন-প্রক্রিয়ায়  কণা হিসেবে পজিট্রন কিংবা ইকেট্রনের সঙ্গে যথাক্রমে নিউট্রিনো কিংবা এন্টি-নিউট্রিনো নামের এক ধরনের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা নিঃসৃত হয়, যার কারণে  কণা দ্বারা বাহিত শক্তির চেয়ে অধিক শক্তি এ ঘটনায় নির্গত হয়। এ ধরনের ঘটনার জন্য দায়ী নতুন আরেক প্রকার বলই হলো দুর্বল নিউক্লীয় বল। উল্লেখ্য, দুটি বস্তুর মধ্যে Intermediate vector bosons নামের এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের ফলে এ বলের উৎপত্তি ঘটে।বলের একীভূতকরণ ক্ষেত্রতত্ত্ব: প্রকৃতির চার ধরনের মৌলিক বলকে একই তত্ত্বের মাধ্যমে প্রকাশ করাকে বলের একীভূতকরণ ক্ষেত্রতত্ত্ব বলা হয়। বিজ্ঞানীরা বহু বছর ধরে বলের একীভূতকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে তাঁরা কিছুটা সফলকাম হয়েছেন। প্রফেসর আবদুস সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ ও গ্লাশো তিনজন বিজ্ঞানী দেখান যে নিউক্লীয় দুর্বল বল ও তড়িৎ-চৌম্বক বল একই বলের দুটি ভিন্ন রূপ।ঘাতবল: যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল খুবই কম, তাকে ঘাত বল বলে।ঘাত বলে উদাহরণ: ক্রিকেট বলের উপর ব্যাট কর্তৃক প্রযুক্ত বল, ট্রেনে ট্রেনে সংঘর্ষের সময় প্রযুক্ত বল, বিস্ফোরণের সময় উদ্ভূত বল; ইত্যাদি ঘাত বলের দৃষ্টান্ত।বলের ঘাত: প্রযুক্ত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।একক: Kgms-1 or N s মাত্রা: [J] = [ MLT-1 ]নিউটন কী: যে বল 1kg ভরবিশিষ্ট কোনো একটি বস্তুতে প্রযুক্ত হয়ে 1ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। বলের ভারসাম্য: কোন বিন্দু বা বস্তুতে দুই বা ততোধিক বল ক্রিয়া করায় যদি ওই বিন্দু বা বস্তুতে বলের লব্ধি শূন্য হয়, তবে তাকে বলের ভারসাম্য বলে।ঘর্ষণ বল: যখন একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একটির ওপর দিয়ে অন্যটি চলে কিংবা চলতে চেষ্টা করে, তখন তাদের স্পর্শতলে গতিরোধমূলক একটি বল উৎপন্ন হয়, এই বলকে ঘর্ষণ বল বলা হয়।স্থিতি ঘর্ষণ বল: পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকা অবস্থায় তাদের মিলন তলে যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে স্থিতি ঘর্ষণ বলা হয়।সীমান্তিক বা সীমাস্থ ঘর্ষণ বল: পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে সর্বোচ্চ যে স্থিতি ঘর্ষণ বল ত্রিয়া করে, তাকে সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলা হয়।স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক: পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর সীমান্ত ঘর্ষণ বলের মান ও অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ সহগ বলা হয়। পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর ক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণ বলের মান Fs এবং অভিলম্ব প্রতিক্রিয়া R হলে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, s = গতীয় ঘর্ষণ: পরস্পর সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে যখন আপেক্ষিক গতি থাকা অবস্থায় তাদের মিলন তলে যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে গতীয় ঘর্ষণ বলা হয়।গতীয় ঘর্ষণ গুণাঙ্ক: গতীয় ঘর্ষণ বলের মান ও অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা গতীয় ঘর্ষণ সহগ বলা হয়।গতীয় ঘর্ষণ বলের মান Fk এবং অভিলম্ব প্রতিক্রিয়া R হলে, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, k = ঘর্ষণ কোণ: সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং সীমাস্থ স্থিতি ঘর্ষণ বলকে সংযোজন করে যে লব্ধ প্রতিক্রিয়া পাওয়া যায়, সেটি অভিলম্ভিক প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাকে ঘর্ষণ কোণ বলে।স্থিতি বা নিশ্চল কোণ: অনুভূমিকের সঙ্গে কোনো তল যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপরস্থ কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, সেই কোণকে ওই তলে বস্তুটির স্থিতি বা নিশ্চল কোণ বলে।