এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কলিমদ্দি দফাদার১২। ‘কোন্দা’ শব্দের অর্থ কী?ক. বাঁশ দিয়ে তৈরি নৌকা খ. তালগাছ দিয়ে তৈরি নৌকা গ. কলাগাছ দিয়ে তৈরি ভেলা ঘ. নারকেল গাছ দিয়ে তৈরি ডিঙি১৩। ‘কলিমদ্দি দফাদার’ গল্পে উল্লিখিত গন্ধবণিকেরা কোথায় বাস করে?ক. বড় রাস্তার ধারে খ. স্কুলঘরের পাশে গ. শীতলক্ষ্যার তীর ঘেঁষে ঘ. বাজারের পশ্চিম-দক্ষিণে১৪। কলিমদ্দি তার বাড়িতে ভেষজ উদ্ভিদ চাষ করে কেন?ক. ভালো দাম পাওয়া যায় বলে খ. পতিত জমির সদ্ব্যবহারের জন্যগ. রোগের চিকিৎসার জন্য ঘ. সহজপ্রাপ্য বলে।১৫. গ্রামের বউঝিরা নদীর ঘাটে আসার আগে কোন বিষয়ে খোঁজখবর নিয়ে নেয়? ক. খান সেনাদের গতিবিধি ও অবস্থান খ. মুক্তিযোদ্ধাদের অবস্থান গ. নদীর ঘাটের পরিবেশ ঘ. বাজারের মানুষের গতিবিধি১৬. ‘কলিমদ্দি দফাদার’ গল্পে ‘হরিমতি ও সুমতি’কে ‘অভাগা’ বলে অভিহিত করার কারণ—ক. তারা দরিদ্র ও অসহায় খ. তারা ধর্ষিতা ও লাঞ্ছিতা গ. সতর্ক থেকেও শেষ রক্ষা হয়নি ঘ. অভিভাবকহীন ১৭. ‘মাঠ পাড়ি দেওয়ার আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায়।’ এ কথাটির মধ্যে প্রচ্ছন্ন রয়েছে—।ক. হানাদারের বিরুদ্ধে ক্ষোভ খ. হত্যা ও ধ্বংসলীলার ইঙ্গিত গ. অমানবিক নির্যাতনের ভয় ঘ. অহেতুক লাঞ্ছনার শিকার হওয়া ১৮. ‘চুপ রাও সালে কাফেরকা বাচ্চা কাফের’—উদৃ্লতাংশের ভাষারীতি কোনটি? ক. হিন্দি ভাষা খ. উর্দু ভাষা গ. ফার্সি ভাষা ঘ. সাধু ভাষারীতি১৯. কলিমদ্দি দফাদারের কতজনের সংসার—।ক. চারজনের খ. পাঁচজনের গ. ছয়জনের ঘ. সাতজনের। ২০. ‘হরিমতি ও সুমতির রক্তাক্ততা’ কিসের প্রতীক হতে পারে? ক. মানবতা অবমাননার খ. যুদ্ধের ভয়াবহতা গ. পাকিস্তানি বাহিনীর বর্বরতার ঘ. নারীর অবমাননারনিচের অনুচ্ছেদটি পড়ে ২১, ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও—শত্রুবাহিনীর অস্ত্রশস্ত্র ভর্তি ট্রাকটিকে আজ ধ্বংস করতেই হবে। নিঃশব্দে হাতের দড়িটা টেনে মাটিতে পুঁতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটাল শফিক। একটার পর একটা গুলি ফুটছে, ততক্ষণে সে নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে। ২১. উদ্দীপকটিতে শফিকের যে মানসিকতা ফুটে উঠেছে তা—। i. জিঘাংসাপরায়ণতার ii. দেশ প্রেমিকতার iii. পরশ্রীকাতরতারনিচের কোনটি সঠিক ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii২২. ‘কলিমদ্দি দফাদার’ গল্পের কলিমদ্দির সঙ্গে উদ্দীপকের শফিকের কর্মের সাদৃশ্য—। ক. আত্মপ্রত্যয়ের খ. আত্মহননের গ. অপরাজেয়তার ঘ. নাশকতার একটি তুলসী গাছের কাহিনী১. ‘দেশভঙ্গের হুজুগ’—প্রকৃতপক্ষে দেশভঙ্গের কারণ—। ক. দ্বিজাতি তত্ত্ব খ. হিন্দু-মুসলিম দাঙ্গা গ. ইংরেজদের ইচ্ছা ঘ. লাহোর প্রস্তাব২. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের নামকরণটি হলো—। ক. প্রেক্ষাপট অনুগামী খ. অন্তর্নিহিত তাৎপর্য অনুগামী গ. ঘটনাস্থল অনুগামী ঘ. ধর্মীয় অনুভূতিনির্ভর ৩. ‘বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো’ ইউনুসের এ কথাটির মধ্যে কী প্রকাশ পেয়েছে? ক. এর পাতার রস উপকারী খ. তুলসী গাছটিকে রক্ষা করার প্রচেষ্টা গ. সৌন্দর্যপ্রিয়তা ঘ. আবেগপ্রবণতা বাংলা: সঠিক উত্তরকলিমদ্দি দফাদার: ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. ঘ।একটি তুলসী গাছের কাহিনী: ১. ক ২. ঘ ৩. খ।