প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। একটি তুলসী গাছের কাহিনী৪. এখানে-সেখানে ছিটিয়ে থাকে খবর কাগজের ছেঁড়া পাতা, কাপড় ঝোলানোর একটা পুরোনো দড়ি, বিড়ি-সিগারেটের টুকরো, একটা ছেঁড়া জুতার গোড়ালি। এগুলো—। ক. অনিশ্চয়তার চিহ্ন খ. বিশৃঙ্খলার চিহ্ন গ. সাময়িক বসবাসের চিহ্ন ঘ. আকস্মিক উচ্ছেদের চিহ্ন ৫. ‘আমরা যখন এ বাড়িতে এসে উঠেছি তখন এখানে কোনো হিন্দুয়ানির চিহ্ন আর সহ্য করা হবে না।’—এ কথার মাধ্যমে মোদাব্বেরের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? ক. প্রতিশোধপরায়ণ খ. সাম্প্রদায়িক গ. ঈর্ষাপরায়ণ ঘ. সংকীর্ণ ৬. ‘একটি তুলসী গাছের কাহিনী’তে বর্ণিত হিন্দু বাড়িতে তুলসীগাছ লাগানো এবং সন্ধ্যায় বাতি জ্বালানো হলো—। ক. নিরীহ ও সাধারণ মানুষ খ. ধর্মীয় প্রতিনিধিরা গ. হিন্দু সম্প্রদায় ঘ. মুসলমান সম্প্রদায় ৭. নামকরণের দিক বিবেচনা করে ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটিকে বলা যায়— ক. বস্তুনিষ্ঠ খ. গবেষণাধর্মী গ. প্রতীকী ঘ. পর্যবেক্ষণমূলক ৮. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের কোন চরিত্রের সঙ্গে পাঠকের প্রথম পরিচয় ঘটে? ক. মোদাব্বের খ. ইউনুস ঘ. কাদের ঘ. মতিন ৯. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে ‘ন্যায্য অধিকারস্বত্ব’ বলতে কী বোঝানো হয়েছে? ক. জনগণের প্রকৃত অধিকার খ. সম্পত্তির প্রকৃত মালিকানা গ. জবরদস্তিমূলকভাবে দখল না করা ঘ. অবৈধ দখলদারিত্ব থেকে দূরে থাকা ১০. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে ‘অবক্তব্য সংগীতসমস্যা’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ক. বেসুরো সংগীতের যন্ত্রণা খ. সংগীতের মর্মার্থ বোঝার অক্ষমতা গ. সংগীতবিষয়ক সমস্যা ঘ. সংগীত থেকে সৃষ্ট সমস্যা ১১. ‘সাব-ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার এক রকম আত্মীয়া, বলো না কাউকে কিন্তু।’ কাদেরের এ উক্তিটির উদ্দেশ্য কী ছিল? ক. সবাইকে হাসানো খ. নিজের কৃতিত্ব জাহির করা গ. সবার সাহস জোগানো ঘ. অন্যকে হেয় প্রতিপন্ন করা ১২. ‘তার পাতায় খয়েরি রং।’ তুলসীগাছের পাতার খয়েরি রং কিসের প্রতীক? ক. মৃত্যুর খ. শুকিয়ে যাওয়ার গ. রোগগ্রস্ত হওয়ার ঘ. হারিয়ে যাওয়ার ১৩. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে মৌলভী ধরনের মানুষ—। ক. ইউনুস খ. মোদাব্বের গ. এনায়েত ঘ. মতিন১৪. তুলসীগাছটি কে উপড়ে ফেলতে চেয়েছিল? ক. মোদাব্বের খ. মতিন গ. ইউনুস ঘ. এনায়েত ১৫. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে গৃহকর্ত্রীর কী রঙের শাড়ি রোদে শুকাতে দেখা যায়? ক. লালপাড়ের কালো শাড়ি খ. কালোপাড়ের লাল শাড়ি গ. হলুদপাড়ের কালো শাড়ি ঘ. কালোপাড়ের হলুদ শাড়ি। বাংলা: সঠিক উত্তরএকটি তুলসী গাছের কাহিনী: ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক।