এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। একটি তুলসী গাছের কাহিনী১৬. শেষ পর্যন্ত তুলসীগাছটি উপড়ে না ফেলার কারণ কী? ক. সহমর্মিতা খ. কুসংস্কার গ. ভীতি ঘ. আইন বাধা ১৭. সন্ধান পাওয়ার পর উদ্বাস্তুদের মনে আনন্দের পাশাপাশি ভয় বিরাজ করে। কারণ—। i. জনমানবহীন এ বাড়িটিকে ভুতুড়ে বলে মনে হয় ii. বাড়ির প্রকৃত মালিক এসে তাদের অপমান করতে পারে iii. অবৈধ দখলের কারণে পুলিশি ঝামেলা হতে পারে নিচের কোনটি সঠিকক ii খ. iii গ. i ও iii ঘ. ii ও iii ১৮. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের লক্ষণীয় দিক হলো—। i. সীমিত পরিসরে জীবনের গভীর তাৎপর্যের ইঙ্গিত দেওয়া ii. প্রতীকী তাৎপর্যের মাধ্যমে অস্তিত্বের সংকট তুলে ধরা iii. রাজনৈতিক সংকট তুলে ধরা নিচের কোনটি সঠিকক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii  একুশের গল্প১। ‘একুশের গল্প’-এর তপুকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল?ক. ঢাকা মেডিকেল চত্বরে খ. হলের রুমে গ. শাহবাগ মোড়ে ঘ. হাইকোর্টের মোড়ে২। জহির রায়হান কত তারিখে নিখোঁজ হন?ক. ২০ জানুয়ারি খ. ২৫ জানুয়ারি গ. ৩০ জানুয়ারি ঘ. ২১ ফেব্রুয়ারি৩। ‘একুশের গল্প’-এর কথক কে?ক. তপু খ. রাহাত গ. রেণু ঘ. লেখক৪। ‘একুশের গল্প’-এর তপুর স্ত্রী রেণু রাহাতের কাছে কোন জিনিসটি খোঁজ করেছিল?ক. তপুর লেখা ডায়েরি খ. তপুর বইখাতা গ. তপুর একটা কোট ঘ. তপুর কাপড়চোপড়৫। ‘একুশের গল্প’-এর নায়ক তপুর বাম পাটা কত ইঞ্চি ছোট ছিল?ক. দেড় ইঞ্চি খ. দুই ইঞ্চি গ. আড়াই ইঞ্চি ঘ. তিন ইঞ্চি৬। ‘বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা।’ এ কথার মাধ্যমে ‘একুশের গল্প’-এর সানুর কোন ধরনের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।ক. প্রগতিশীল খ. উদার গ. আধুনিক ঘ. মানবিক৭। ‘একুশের গল্প’-এর তপু চরিত্রটি রেণুর উপস্থিতিতে কী গুণে সমৃদ্ধ হয়ে উঠেছে?ক. প্রেমিক খ. আবেগী গ. দার্শনিক ঘ. মানবিক৮। ‘কাক-ডাকা ভোরে বিছানা ছেড়ে উঠতাম আমরা’—এখানে ‘কাক-ডাকা ভোর’ বলতে বোঝানো হয়েছে—ক. ভোরবেলা যখন কাক ডাকে খ. প্রতিদিন একটি নির্দিষ্ট সময় গ. সূর্য ওঠার পূর্বমুহূর্ত ঘ. খুব ভোর৯। ‘ছ্যাকড়া গাড়ি’ বলতে কোন ধরনের গাড়িকে বোঝানো হয়েছে?ক. নিকৃষ্ট ধরনের ঘোড়ার গাড়ি খ. চলতে চলতে থেমে যায় গ. গরুর গাড়ি ঘ. লক্কড়ঝক্কড় গাড়ি১০। ‘পলকহীন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার’—এর মাধ্যমে রেণুর যে মনোভাব প্রকাশিত হয়েছে তা হলো—ক. মনের ক্ষোভ কান্না হয়ে বের হওয়া খ. স্বামী হারানোর বেদনায় বিহ্বলতা গ. চোখের জলে প্রতিবাদ জানানো ঘ. অব্যক্ত বেদনায় সিক্ত হওয়া১১। ‘ওর শ্বাসপ্রশ্বাসের খবরও আমরা রাখতাম’—এখানে ‘শ্বাস-প্রশ্বাসের খবর’ বলতে কী বোঝানো হয়েছে?ক. গভীরতা খ. খুব ভালোভাবে চেনা গ. ঘনিষ্ঠতা ঘ. সব ধরনের খবর।বাংলা: সঠিক উত্তরএকটি তুলসী গাছের কাহিনী: ১৬. ক ১৭. গ ১৮. ক।একুশের গল্প: ১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. গ।