বহুনির্বাচনী প্রশ্নোত্তর গদ্যপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ১ম পত্রের গদ্য অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করছি। অপরাহ্নের গল্প ৫. ‘ট্যাবু’ শব্দটির অর্থ কী?ক. অলঙ্ঘনীয় খ. অগ্রহণযোগ্য গ. অস্পৃশ্য ঘ. অবান্তর ৬. ‘অপরাহ্নের গল্পে’ সমলিঙ্গভুক্ত যৌনকর্মী বোঝাতে কোন শব্দের প্রয়োগ ঘটেছে।ক. যৌনকর্মী খ. সমকামী গ. পতিতা ঘ. হিজড়া৭. ‘ঘোড়া এখনো লাগামছাড়া হয়নি’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?ক. বাংলাদেশে এইডস রোগী কম খ. বাংলাদেশে এইডস-পরিস্থিতি যথেষ্ট ভালো গ. বাংলাদেশে এইডস-পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেঘ. বাংলাদেশে এইডস-পরিস্থিতি ভয়াবহ ৮. এইডস সর্বপ্রথম কোথায় ধরা পড়ে—ক. ইতালিতে খ. জার্মানিতে গ. আফ্রিকায় ঘ. যুক্তরাষ্ট্রে৯. আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় কত সালে বাংলাদেশের মানুষের জন্য এইডস নিয়ে ডকুমেন্টারি তৈরি করে। ক. ১৯৯৪ সালে খ. ১৯৯৭ সালে গ. ১৯৯৯ সালে ঘ. ১৯৮১ সালে ১০. পৃথিবীতে অনেক ব্যাধিকেই পাপের শাস্তি কিংবা ঈশ্বরের অভিশাপ হিসেবে দেখা হয়েছে। এর অন্যতম কারণ—i. অন্ধবিশ্বাস ii. প্রতিষেধকের অপ্রতুলতা iii. অস্বাভাবিক হারে মৃত্যু নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও iii# নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।বাদুড়ে খাওয়া রসাল আম ঝুলছে। এই ফল খেলে রোগ হয় জেনেও মৃণাল সে আম খায়। ফলে সে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। ১১. উদ্দীপকের মৃণাল চরিত্রের প্রতিনিধিত্ব করছে তোমার পঠিত নিচের কোন চরিত্রটি?ক. মতিন খ. মজিদ গ. মোদাব্বের ঘ. মফিজ ১২. কোন কারণটি উদ্দীপকের মৃণাল চরিত্র ও ‘অপরাহ্নের গল্পের’ মূল চরিত্রের জীবনের ভয়াবহ পরিণতির জন্য দায়ী—ক. লোভের আধিক্য খ. ইন্দ্রিয় চেতনা গ. খাবারের ইচ্ছা ঘ. সংযমের অভাব।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরঅপরাহ্নের গল্প: ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. ক।