প্রভাষক, শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকাঅধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ব্যবসায় নীতি ও প্রয়োগ ১ম পত্র থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।লিয়ন বিদেশ থেকে ৩০ লাখ টাকা সঞ্চয় হিসেবে নিয়ে ফিরে এসে তা ১৫ বছরের জন্য বিনিয়োগ করে লাভবান হতে চায়। এ জন্য x ব্যাংক লি. থেকে ৭০ লাখ টাকা ঋণ নিয়ে ১২ বছরের জন্য গ্রহণ করে মোট এক কোটি টাকা বিনিয়োগ করে আশুলিয়ায় একটি গার্মেন্টস কোম্পানি স্থাপন করে। এখন এটি মূলধন সংগ্রহ করে আরও সম্প্রসারণ করতে চায়। এ জন্য তারা DSE তে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে।ক. ICB কী?খ. মাত্রাতিরিক্ত সুদ অর্থসংস্থানে কী ধরনের সমস্যা তৈরি করে? ব্যাখ্যা করো।গ. লিয়ন কোন ধরনের অর্থসংস্থানের সঙ্গে জড়িত? বর্ণনা করো।ঘ. মূলধন সংগ্রহের জন্য লিয়নের গার্মেন্টস কোম্পানির DSEতে তালিকাভুক্তির কারণ কী? তোমার মতামত দাও।উত্তর: ক. ICB-এর পুরো অর্থ হলো Investment Corporation of Bangladesh. বাংলাদেশের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম হলো ICB যা পুঁজি বাজার গঠনে বিশেষ অবদান রাখে।উত্তর: খ. মাত্রাতিরিক্ত সুদ অর্থসংস্থানে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।অনেক ঝামেলার পর ঋণ পাওয়া গেলেও সুদের হার বেশি হলে তা ব্যবসায়ীদের সহায়ক না হয়ে বোঝা হয়ে দাঁড়ায়। এ জন্য তারা ঋণ নিয়ে ঝুঁকি গ্রহণের মাধ্যমে নতুন ব্যবসা গঠনে অনীহা দেখায়। ফলে শিল্পোন্নয়নে বাধাপ্রাপ্ত হয়।উত্তর: গ. লিয়ন দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের সঙ্গে জড়িত।ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিতে অর্থ বিনিয়োগের জন্য যে ঋণ বা অর্থসংস্থান করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান বলে। এটি পাঁচ বছর, ১০ বছর বা তার চেয়েও অধিক সময়ের জন্য করা হয়ে থাকে। এ ধরনের অর্থসংস্থানের মধ্যে মালিকদের মূলধন, ঋণপত্র, ব্যাংক ঋণ প্রভৃতি অন্তর্ভুক্ত।উদ্দীপকে লিয়ন একটি গার্মেন্টস কোম্পানি স্থাপন করে, যাতে সে নিজস্ব মূলধন ৩০ লাখ টাকা ১৫ বছরের অধিক সময়ের জন্য বিনিয়োগ করে। এ ছাড়া ১২ বছরের জন্য ব্যাংক ঋণ ৭০ লাখ টাকাও ব্যবসায়ে বিনিয়োগ করে। ওই দুটি অর্থসংস্থান দীর্ঘ সময়ের জন্য করা হয়েছে। অর্থাত্ ১০ বছরের অধিক সময়ের জন্য। সুতরাং লিয়ন দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের সঙ্গে জড়িত বলা যায়।উত্তর: ঘ. মূলধন সংগ্রহের জন্য লিয়নের গার্মেন্টস কোম্পানির DSEতে তালিকাভুক্তির কারণ হলো জনগণের কাছ থেকে আরও মূলধন সংগ্রহ করতে চায়।আমরা জানি DSE হলো Dhaka Stock Exchange যা তালিকাভুক্ত পাবলিক লি. কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের কাছে ক্রয়-বিক্রয় করে ওই কোম্পানিকে আর্থিক মূলধন গঠনে সহায়তা করে। জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য এটাই একমাত্র উপায় কোম্পানির জন্য। এতে কোম্পানির মালিকানা শেয়ারের মাধ্যমে বিক্রয় হয়।উদ্দীপকে লিয়ন তার গার্মেন্টস কোম্পানিকে আরও সম্প্রসারণ করতে চায়, এ জন্য তার আরও মূলধন প্রয়োজন। এই অতিরিক্ত মূলধন জনগণের শেয়ার ক্রয় করে জোগাড় করতে পারবে। তবে তা শুধু শেয়ারবাজারের মাধ্যমে। DSE ঢাকায় এসব তালিকাভুক্ত পাবলিক লি. কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করে।যেহেতু লিয়নের গার্মেন্টস কোম্পানি সম্প্রসারণের জন্য জনগণের কাছ থেকে শেয়ার বিক্রয় করে মূলধন গঠন করতে চায় তাই তার DSEতে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ সঠিক বলেই আমি মনে করি।