এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৯২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট  সৃজনশীল অংশক-বিভাগ: (গদ্য) [প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে]১। উচ্চবিত্ত রহমান সাহেব বিদেশে চলে যাওয়ার সময় দরিদ্র আত্মীয় কাসেমকে তার বাসাটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। সে সুবাদে গত দুই বছর থেকে সুরম্য প্রাসাদটিতে কাসেম সপরিবারে বসবাস করছে। গলির ঘিঞ্জি বাড়ি ছেড়ে এ বাড়িতে এসে তাদের আনন্দের সীমা নেই। বাড়ির রক্ষণাবেক্ষণে তারা অত্যন্ত আন্তরিক। কিছুদিন আগে রহমান সাহেব বাড়িটি বিক্রি করে দিয়েছেন। বাড়িটি ছেড়ে দিতে হবে ভেবেই কাসেম ও তার পরিবারের সস্যদের মন বেদনায় ভরে গেছে। ক) কে তুলসীগাছটি উপড়ে ফেলতে মরিয়া হয়েছিল? ১খ) মতিন সাহেব ও তঁার সঙ্গীরা কোন পরিপ্রেক্ষিতে বাড়িটি দখল করেছিলেন? ২গ) নতুন আবাসে কাসেমের উপলব্ধি Èএকটি তুলসী গাছের কাহিনী' প্রবন্ধের কোন চরিত্রের উপলব্ধির সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো। ৩ ঘ) বাড়ি ছেড়ে দেওয়ার জন্য কাসেমের যে মনোবেদনা তার আলোকে Èএকটি তুলসী গাছের কাহিনী' প্রবন্ধে উদ্বাস্তুদের গৃহহীন হওয়ার বেদনার স্বরূপ তুলে ধরো। ৪ ২। বাকী সাহেব একজন সাহিত্যিক। তিনি তঁার মনের আনন্দের জন্যই সাহিত্য রচনা করে থাকেন। পাঠককুলে তঁার বই সাড়া জাগালে তিনি আনন্দিত হন সত্যি, কিন্তু এটাকেই তিনি তঁার সাহিত্যচর্চার একমাত্র উপজীব্য মনে করেন না। তঁার মতে, মানুষের মনোরঞ্জনের জন্য ফরমাশি সাহিত্য রচনা হয়তো সম্ভব, অনেক সাহিত্যিক তা করে আর্থিকভাবে লাভবানও হয়েছেন। এ ধরনের সাহিত্য সস্তা জনপ্রিয়তা পেলেও তার সাহিত্যমূল্য থাকে না। এসব ফরমাশি সাহিত্য রচনায় সাহিত্যের স্বধর্ম বিসর্জিত হয়। ক) প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি কে? ১খ) Èসাহিত্যে খেলা' প্রবন্ধে কোন প্রসঙ্গে রোদঁ্যার কথা বলা হয়েছে? ২গ) বাকী সাহেবের উপলব্ধিকে লেখক তঁার Èসাহিত্যে খেলা' প্রবন্ধে কীভাবে দেখেছেন তা ব্যাখ্যা করো। ৩ঘ) Èফরমায়েশি সাহিত্য রচনায় সাহিত্যের স্বধর্ম বিসর্জিত হয়'∏উদ্দীপকের বর্ণিত কথাটির বাস্তবতা Èসাহিত্যে খেলা' প্রবন্ধের আলোকে বিশে্লষণ করো। ৪৩। চাকরি প্রত্যাশী ভবঘুরে মধু ঢালির সঙ্গে নিয়োগকর্তার কথোপকথন ছিল নম্নিরূপ∏ নিয়োগকর্তা: নাম কী? প্রার্থী: মধু ঢালি। নিয়োগকর্তা: এটা কোনো নাম হলো? প্রার্থী: আজ্ঞে বাইরের নামফলকে দেখলাম, আপনার নাম শিশি পাতি। তা আপনি শিশি পাততে পারলে আমার মধু ঢালতে সমস্যা কোথায়? নিয়োগকর্তা: দেশ কোথায়? প্রার্থী: বাংলাদেশ। নিয়োগকর্তা: তা তো বুঝলাম, আপনার দেশ কোথায়? প্রার্থী: আপনার দেশ যেখানে। নিয়োগকর্তা: এখন কী করছেন? প্রার্থী: আপনার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি। এ পর্যায়ে বিব্রত হয়ে নিয়োগকর্তা তাকে আসতে বলেন। ক) কমলাকান্ত কে? ১খ) কোন পরিপ্রেক্ষিতে উকিলবাবু ÈTheological Lecture' কথাটি উলে্লখ করেছেন? ২গ) মধু ঢালির চরিত্রের কোন দিকটি কমলাকানে্তর মধ্যে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকের নিয়োগকর্তার যোগ্যতা তোমার পঠিত Èকমলাকানে্তর জবানবন্দি' রচনার আলোকে বিশে্লষণ করো। ৪খ-বিভাগ: (কবিতা) ৪। আসগর সাহেব একজন চিন্তাশীল ব্যক্তি। তিনি দীর্ঘ জীবন অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বেশ কিছু সাহিত্যকর্মও রচনা করেছেন। কিন্তু জীবনের শেষ সন্ধিক্ষণে এসে তঁার মনে হচ্ছে∏কী যেন নেই। এক অতৃপ্তির বেদনা নিয়ে তঁাকে আক্ষেপ করতে হচ্ছে অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার কথা। ক) Èসোনার তরী' কবিতাটি কী ধরনের কবিতা? ১খ) Èসোনার তরী' কবিতা রচনার প্রেক্ষাপট তুলে ধরো। ২গ) আসগর সাহেব কেন মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য অপেক্ষা করছেন∏Èসোনার তরী' কবিতার আলোকে এর কারণ ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে Èসোনার তরী' কবিতার বিষয়বস্তুর সাদৃশ্যগত দিকগুলো তোমার নিজের ভাষায় তুলে ধরো। ৪ ৫। ড. খন্দকার বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক সেমিনারে কবিতা সম্পর্কে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। সনেট, রূপক, শোক কবিতা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, Èকবর' কবিতাটি কবি জসীমউদ&দীনের এক কালজয়ী সৃষ্টি। এটি একটি শোক কবিতা। এ ধরনের কবিতায় নাটকীয় স্বগতোক্তি পরিলক্ষিত হয়। তিনি আরও বললেন, Èকবর' কবিতাটি নাটকীয় স্বগতোক্তির চমৎকার উদাহরণ।ক) Èকবর' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ১খ) Èতিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে।'∏কে, কাকে, কেন এ কথা বলেছিল? ২গ) Èকবর' একটি শোক কবিতা। কীভাবে তা∏Èকবর' কবিতার বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা করো। ৩ঘ) ÈÍকবর" কবিতাটি নাটকীয় স্বগতোক্তির চমৎকার উদাহরণ'∏উদ্দীপকে বর্ণিত এ উক্তির যথার্থতা বিশে্লষণ করো। ৪৬। ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর। সম্মিলিত প্রচষ্টোয় অর্জিত হয়েছে এ স্বাধীনতা। স্বাধীনতা অর্জনে তরুণসমাজের অবদানও কম নয়। রাজীব খান তেমনি এক তরুণ। যুদ্ধের সময় তার বয়স ছিল আঠারো। বাবা-মা চাননি সে যুদ্ধে যাক। কিন্তু সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্নে বিভোর রাজীব ঝঁাপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। কোন বাধাই আটকাতে পারেনি। এ গতিই যেন আঠারো বছর বয়সের গতি। ক) কারা বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে? ১ খ) Èআঠারো বছর বয়স জানে না কঁাদা।'∏কথাটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? ২গ) রাজীবের স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণ লেখক কোন দৃষ্টিতে দেখেন∏তা Èআঠারো বছর বয়স' কবিতার আলোকে ব্যাখ্যা করো। ৩ঘ) Èএ গতিই যেন Èআঠারো বছর বয়সের গতি'∏আঠারো বছরসম্পর্কিত এ উক্তির যথার্থতা আলোচ্য কবিতার আলোকে বিশে্লষণ করো। ৪গ-বিভাগ: উপন্যাস (পদ্মানদীর মাঝি) ৭। নদীর বুকে জেগে আছে দ্বীপের মতো একটি চর। এ চরে সব মিলিয়ে ত্রিশ ঘর লোকের বাস, তাদের সবাই জেলে। নদী দয়াপরবশ হলে তাদের জালে পর্যাপ্ত মাছ ওঠে। কোনোভাবে দুবেলার খাওয়া-পরা হয়। না হলে তা-ও জোটে না। বর্ষার মেৌসুমে নদীর দয়া বৃদ্ধি পায়, জেলেপাড়ায় তখন স্ফূর্তিভাব থাকে। কিন্তু বর্ষা যতই দূরে যেতে থাকে, দারিদর্্যের কশাঘাতে জীবনের রং তত বদলাতে শুরু করে। ক) কুবের কোন গ্রামে বাস করত? ১খ) অতিথিদের সঙ্গে খেতে বসে কুবেরের দুঃখ বৃদ্ধি পায় কেন তা ব্যাখ্যা করো। ২গ) অনুচ্ছেদে মানুষের জীবনে প্রকৃতির যে প্রভাব তা Èপদ্মানদীর মাঝি' উপন্যাসে কীভাবে প্রতিফলিত হয়েছে? ৩ঘ) উদ্দীপকে বাংলার জেলে জীবনের যে পরিচয় মেলে তার স্বরূপ Èপদ্মানদীর মাঝি' উপন্যাসের আলোকে বিশে্লষণ করো। ৪৮। বেশ কিছুকাল পর হাবীবকে গ্রামে ফিরতে দেখে গ্রামের মানুষেরা উৎসুক হয়ে উঠেছিল। শহরের নির্মম বাস্তবতায় স্বজন হারানো হাবীবের প্রতি তাদের সহানুভূতিও কম ছিল না। একই গল্প বারবার করতে কিংবা দুঃখের বর্ণনা দিতে সে-ও ক্লানি্ত বোধ করত না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার বলায় কোনো ক্লানি্ত না এলেও লোকের শোনায় ক্লানি্ত চলে আসে। গ্রামের লোকেরা এখন তাকে দেখলে পারতপক্ষে পালাতেই ব্যস্ত থাকে। ক) মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? ১খ) ময়নার দ্বীপে মানুষ যেতে চাইত না কেন? ২গ) অনুচ্ছেদের হাবীব চরিত্রটি Èপদ্মানদীর মাঝি' উপন্যাসের কোন চরিত্রকে প্রতিভাত করেছে তা ব্যাখ্যা করো। ৩ঘ) হাবীবের প্রতি মানুষের বিরক্তি মানবজীবনের কোন বাস্তবতাকে তুলে ধরেছে তা Èপদ্মানদীর মাঝি' উপন্যাসের আলোকে বিশে্লষণ করো। ৪৯। সুলেখা কিছু সময় ছিল বিশ্বজিতের বাসায়। সম্পর্কে সে তার জামাইবাবু। সুলেখার জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও ব্যাসনে বা প্রকাশে তার কোনো ছাপ নেই। মনের গহিনে জামাইবাবুর প্রতি তার দুর্বলতা থাকলেও কখনো তার প্রকাশ ঘটেনি। বশ্বজিতের দুর্বলতা সে অনুধাবন করে, কিন্তু সামাজিক রীতি আড়ালে লুকিয়ে কোনো দিন তার উত্তাপ নেয়নি। এরপর হঠাৎই এক ভয়ংকর ঘটনায় বিশ্বজিৎ চিরতরে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সদ্ধিান্ত নিল, সুলেখা তার এ সদ্ধিান্ত মানতে পারেনি। তার হাত ধরেই রাতের অঁাধারে সমাজ-সংসার ত্যাগ করে নতুন জীবনের পথে যাত্রা করে। ক) কুবেরের সম্বন্ধীর নাম কী? ১খ) Èযেটুকু বন্ধন ছিল তা-ও সে অধীর হইয়া চুকাইয়া ফেলিয়াছে' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ২গ) উদ্দীপকের নিষদ্ধি প্রণয় কাহিনির সঙ্গে কুবের ও কপিলার প্রেমকাহিনির মিল কোথায়? ৩ঘ) Èউদ্দীপকের সুলেখা Íপদ্মানদীর মাঝি"র কপিলারই প্রতিনিধিত্ব করছে।'∏যুক্তি সহকারে তোমার বক্তব্য তুলে ধরো। ৪