এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৯৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্টসময়: ৩ ঘণ্টা, পূর্ণমান: ১০০[বি.দ্র. দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়]১। ক) ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের যুদ্ধবিরোধী চেতনা আলোচনা করো। ১০অথবা, খ) ‘রক্তাক্ত প্রান্তর’ দ্বন্দ্বমুখর নাটক—এই দ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ করো। ২। সংক্ষেপে উত্তর দাও। ৫ক) তুমি পশু, সে দেবতা—কে কাকে কোন প্রসঙ্গে এ উক্তি করেছিল?অথবা, খ) আমি উষ্ণ, আমি জীবন্ত, কেন আমাকে ত্যাগ করবেন? কে কাকে এ উক্তি করেছিল?৩। সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। ৫ক) যত বড় ক্ষতি তত বড় লাভ এ তো জাতের নিয়ম।অথবা, খ) তুমি আমার শক্তি, আমার গর্ব, আমার রাণী।৪। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখো। ২০ক) কম্পিউটার ও আধুনিক সভ্যতা।খ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।গ) বই পড়ার আনন্দ।ঘ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার।ঙ) মাদকাসক্তি ও তার প্রতিকার।৫। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৬৫ = ৩০ক) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ—আলোচনা করো।খ) বাংলা একাডেমী প্রণীত বাংলা বানানের ছয়টি নিয়ম লেখো।গ) ষত্ব বিধানের পাঁচটি নিয়ম আলোচনা করো।ঘ) পারিভাষিক শব্দ লেখো (৬টি)।Adaptation, Bankrupt, Capitalist, Ceiling, Death penalty, Flatrate, Obligatory, Query, Settlement.ঙ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো: (ছয়টি)কোলাকুলি, মুখচন্দ্র, জ্ঞানশূন্য, আলুনি, কমবখ্ত, প্রবচন, জাদুকর, মমতারস, সলিলসমাধি।চ) নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো: (ছয়টি)চেনা, বিদিত, ডিঙা, বোদ্ধা, পানসে, পূজারি, নীলিমা, পার্থিব, মাধুর্য।ছ) বিপরীত শব্দ লেখো: (ছয়টি)অক্ষম, প্রসারণ, চালু, তত্ত্ব, প্রমাণিত, প্রতীচী, ভূত, সত্বর, আশীর্বাদজ) ‘উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে’—আলোচনা করো।৬। ক) সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে একটি আমন্ত্রণ পত্র লেখো। ১০অথবা, খ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো।৭। ক) নারী নির্যাতন ও যৌতুক প্রথার অপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি ভাষণ তৈরি করো। ১০অথবা, খ) খাদ্যে ভেজাল সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।৮। ভাবসম্প্রসারণ করো। ১০ক) প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না।অথবা, খ) দণ্ডিতের সঙ্গে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার।