বহুনির্বাচনী প্রশ্নোত্তর (কবিতা)প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্রের কবিতা অংশ থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো।সোনার তরী# নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘তাজমহলের পাথর দেখেছো,দেখেছো কি তার প্রাণ’অন্তরে তার মমতাজ নারী বাইরেতে শাজাহান।১৮. উদ্দীপকের শাজাহান ও মমতাজ ‘সোনার তরী’ কবিতার কোন চরিত্রটির প্রতিচ্ছবি?ক. নেতা খ. মাঝি গ. কৃষক ঘ. গায়ক।১৯. উদ্দীপকটির ভাবের অধিকতর প্রতিফলন ঘটেছে কোন চরণটিতে?ক. গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে/দেখে যেন মনে হয় চিনি উহারে খ. একখানি ছোটো খেত, আমি একেলা—/চারি দিকে বাঁকা জল করিছে খেলা গ. ঠাঁই নাই, ঠাঁই নাই—ছোট সে তরী/আমারি সোনার ধানে গিয়েছে ভরিঘ. ভরা পালে চলে যায়/কোনো দিকে নাহি চায়জীবন বন্দনা১. ‘জীবন বন্দনা’ কবিতায় কাজী নজরুল ইসলাম নিজেকে কোন ধরনের কবি বলেছেন?ক. কৃষকের কবি খ. শ্রমিকের কবি গ. সাম্যের কবি ঘ. মরুর কবি২. কবি নজরুল ইসলাম শ্রমজীবী ও তরুণদের বন্দনা করেন, কেননা তারা—ক. মহাকালের স্মরণীয় পুরুষ খ. মানবতাবাদী গ. ধরণীর বুকে শান্তি স্থাপনকারী ঘ. প্রাতঃস্মরণীয়৩. ‘কিণাঙ্ক’ শব্দের অর্থ কী?ক. তিল খ. ফোঁড়া গ. কড়া ঘ. আঁচিল৪. ‘বিবর’ শব্দটির অর্থ কী?ক. বেকুব খ. স্থান গ. গর্ত ঘ. ফাঁকা৫. ‘শ্রম কিণাঙ্ক কঠিন’ বলতে কী বোঝানো হয়েছে?ক. পরিশ্রমে ঘর্মাক্ত শরীর খ. শ্রমের বিনিময়ে অর্জিত অর্থ গ. দৃঢ় পরিশ্রমে কড়া পড়া ঘ. পরিশ্রমে কাতর৬. ‘জীবন বন্দনা’ কবিতায় কোন দুটি সৌরবস্তুর উল্লেখ আছে?ক. মঙ্গল ও চন্দ্র খ. সূর্য ও মঙ্গল গ. শুক্র ও মঙ্গল ঘ. মঙ্গল ও শনি।৭. ‘কূপমণ্ডূক’ শব্দটির বিশেষ অর্থ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?ক. যারা সৃষ্টিশীল কোনো কিছু গড়তে ব্যর্থ খ. বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই যাদের। গ. উচ্ছৃঙ্খল জীবন যাপন যাদের ঘ. যারা ঘরের কোণে আবদ্ধ থাকে।৮. অসংযমী ও কূপমণ্ডূকদের মহিমা কবির কাছে অসীম। কেননা— ক. তারাই সভ্যতার প্রকৃত নির্মাতা খ. তারা স্বল্পজ্ঞানী গ. তাদের শ্রমে মানুষের জীবনমান বৃদ্ধি পায় ঘ. তারাই অকাতরে মানবকল্যাণে আত্মাহুতি দেয়।৯. ‘উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে’—উক্তিটির মাধ্যমে কবি কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন—ক. মহাবিশ্বে পৃথিবী প্রচণ্ড বেগে ঘুরছে খ. পৃথিবীর ঘোরার গতিবেগ অত্যন্ত সংকীর্ণ গ. যারা স্থবিরতার বিরুদ্ধে তারা ঘুরছে ঘ. তরুণদের চলার গতিতেই পৃথিবী গতিশীল।১০. ‘গেল শুষিতে সিন্ধু-নীর’—কথাটি দিয়ে বোঝানো হয়েছে—ক. জঙ্গল পরিষ্কার করে আবাসন তৈরির কথা খ. সাগর ভরাট করে নগর প্রতিষ্ঠার কথা গ. নদীর স্রোতধারা পরিবর্তন করার কথা ঘ. জমিতে সেচের সুযোগ সৃষ্টি করার কথা১১. আঠারো বছর বয়সেই অহরহবিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি# উদ্দীপকটির সঙ্গে ‘জীবন বন্দনা’ কবিতার কোন চরণটির মিল রয়েছে?ক. যুগে যুগে যারা করে বিপ্লব অভিযান খ. ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান গ. বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা ঘ. খেয়াল-খুশিতে কটি অরণ্য রচিয়া অমরাবতী১২. নিচের কোন পঙিক্ততে মহাশূন্যে বিজয়ী তারুণ্য শক্তির বন্দনা করা হয়েছে?ক. পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে খ. চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে গ. বাংলাদেশের জনজীবনকে তছনছ করার ছবি ঘ. যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরসোনার তরী: ১৮. গ ১৯. গ।জীবন বন্দনা: ১. ঘ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল