মডেল টেস্ট সময়- ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান- ৬০[প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।]ক-বিভাগ: গদ্য১। মোকারম সাহেব বাংলাদেশের বিচারব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কাজ করছেন। এ কাজ করতে গিয়ে তিনি লক্ষ করেছেন যে বিচারিক কার্যক্রম সম্পাদনে উকিল বা বিচারকের যে সুনিপুণ দক্ষতা থাকা প্রয়োজন, তা অনেক ক্ষেত্রেই আমাদের দেশের আদালতগুলোতে অনুপস্থিত। যেমন—উকিলবাবুরা অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক আলোচনার পরিবর্তে অপ্রাসঙ্গিক আলোচনা করে সাক্ষীকে বিব্রত করেন। হাকিমও তাতে কোনো বাধা দেন না। এ কারণে সামগ্রিক বিচারপ্রক্রিয়ায় একধরনের জটিলতা সৃষ্টি হয়। প্রশ্ন: ক. কমলাকান্ত আদালতে কিসের সাক্ষী দিতে গিয়েছিল? ১প্রশ্ন: খ. কোন পরিপ্রেক্ষিতে উকিলবাবু কমলার জবানবন্দি গ্রহণে অপারগতা প্রকাশ করেন? ২প্রশ্ন: গ. আদালতের দক্ষতা প্রশ্নে মোকারম সাহেবের অনুভূতি সাহিত্যসম্রাট তাঁর ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় কীভাবে প্রতিফলিত করেছেন, তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘উকিলবাবুরা অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক আলোচনার পরিবর্তে অপ্রাসঙ্গিক আলোচনা করে সাক্ষীকে বিব্রত করেন।’ উক্তিটি ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার আলোকে বিশ্লেষণ করো। ৪২। ঘটনা-১: রহিম ও করিম দুই বন্ধু। রহিমের সাহিত্যে অনুরাগ রয়েছে। সে বেশ কিছু বইও পড়েছে। কিন্তু করিমের মধ্যে বই পড়া কিংবা সাহিত্যচর্চার কোনো আগ্রহ নেই। ঘটনা-২: রহিম ধীরে ধীরে উপলব্ধি করে, সাহিত্যের মধ্যে একধরনের আনন্দ আছে। তাই সে আনন্দচিত্তে সাহিত্য পাঠ করে। কিন্তু করিম সাহিত্যের মধ্যে কোনো আনন্দ খুঁজে পায় না। প্রশ্ন: ক. শিক্ষা কী? ১প্রশ্ন: খ. ‘কবির সৃষ্টিও এই বিশ্বসৃষ্টির অনুরূপ’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ২ প্রশ্ন: গ. করিমের মতো ছাত্ররা সাহিত্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার বিষয়টিকে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে লেখক কীভাবে দেখেছেন, তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে’—‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের উক্তিটি উদ্দীপকের ঘটনা-২-এর আলোকে বিশ্লেষণ করো। ৪৩। ’৭১-এ লেখা এক মুক্তিযোদ্ধার চিঠি: মা, আমি এখন ঢাকার অদূরে কেরানীগঞ্জের এক বন্ধুর বাসায় আছি। এখান থেকেই যুদ্ধে চলে যাব। ওরা আমাদের বন্ধুদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আর সহ্য করা যায় না মা। এর প্রতিশোধ নিতেই হবে। বুলেটে প্রাণ দিতে হয় দেব। জানি, বাবা খুব রাগ করবেন, কিন্তু এমন সময় আমার পক্ষে ঘরে ফেরা সম্ভব নয়। জানি না, তোমার সাথে আর দেখা হবে কি না। আমি না এলেও দুঃখ কোরো না। হাজার সুমনের মা হয়ে তুমি বেঁচে থেকো স্বাধীন বাংলায়।ইতি, তোমার সুমন প্রশ্ন: ক. কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। ১প্রশ্ন: খ. লেখক কোন অর্থে নিজেকে বনের পাখির সঙ্গে তুলনা করেছেন? ২প্রশ্ন: গ. সুমনের যুদ্ধে অংশগ্রহণের বিষয়টি তারুণ্যের কোন দিকটিকে প্রতিফলিত করে, তা ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ‘আর সহ্য করা যায় না মা, এর প্রতিশোধ নিতেই হবে। বুলেটে প্রাণ দিতে হয় দেব।’ ‘যৌবনের গান’ প্রবন্ধের আলোকে সুমনের এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪খ-বিভাগ : কবিতা ৪। রহিম সাহেব বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে খুব বেশি সচেতন নন। তিনি তাঁর সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়ালেখা করান। তিনি বলেন, তাঁর ছেলে হবে ইংরেজি সাহিত্যের ‘জন মিল্টন’। তাঁর এরূপ কথার জবাবে তাঁরই শিক্ষক বন্ধু বললেন, ‘নিজের ভাষাকে উপেক্ষা করে বিদেশি সাহিত্যচর্চা ভিক্ষাবৃত্তির সমান।’ তিনি তাঁকে মনে করিয়ে দিলেন মধুসূদন দত্তের কবিতার দুটি চরণ—‘ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?’প্রশ্ন: ক. কুললক্ষ্মী কে? ১প্রশ্ন: খ. ‘মাতৃভাষা রূপ-খনি, পূর্ণ মণিজালে।’ বলতে কবি কী বুঝিয়েছেন? ২প্রশ্ন: গ. রহিম সাহেবের মতো স্বপ্নবিলাসী ব্যক্তিদের সম্পর্কে কবি মাইকেল মধুসূদন দত্ত কিরূপ মনোভাব ব্যক্ত করেছেন, ‘বঙ্গভাষা’ কবিতার আলোকে ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?’—কবি মাইকেল মধুসূদন দত্তের এই চরণদ্বয়ের প্রেক্ষাপট তুলে ধরো এবং এর তাৎপর্য বিশ্লেষণ করো। ৪৫। তামান্না ও রাজিব একটি ঐতিহাসিক সিনেমা দেখেছে। ছবির নায়ক হোসেন আলী একজন তরুণ রাজনীতিবিদ। ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করাই তাঁর রাজনীতির লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে তিনি তরুণ সমাজকে উজ্জীবিত করতে চান। কিন্তু তাঁর চারপাশের তরুণেরা হতোদ্যম—নৈতিক অবক্ষয়ের পঙ্কিল আঁধারে তাদের বাস। তীব্র কটাক্ষের মাধ্যমে তিনি তাদের ভোঁতা অনুভূতিকে জাগিয়ে তুলতে চাচ্ছেন। তাদের তিনি আলোর পথে নিয়ে আসতে বদ্ধপরিকর। প্রশ্ন: ক. কবি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখো। ১প্রশ্ন: খ. ‘পাঞ্জেরি’ কবিতায় কবি পাঞ্জেরি শব্দটি কী অর্থে ব্যবহার করেছেন? ২প্রশ্ন: গ. ছবির নায়ক হোসেন আলীর মধ্যে ‘পাঞ্জেরি’ কবিতায় বর্ণিত কবি ফররুখ আহমদের চেতনা কতটুকু প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. উদ্দীপকের আলোকে ‘পাঞ্জেরি’ কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো। ৪৬। আফসার উদ্দিন পরিবারের সবাইকে নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। তিন সন্তানকে অনেক দিন পর কাছে পেয়ে তিনি জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন করছিলেন। হঠাৎ স্মৃতির ফাঁকে উঁকি দিয়ে বেরিয়ে এল তাঁর প্রথম সন্তান। আজ থেকে ১০ বছর আগে মাত্র দেড় বছর বয়সে যে পৃথিবী থেকে চলে গেছে। আফসার উদ্দিন মনে মনে ভাবেন, তাঁর সন্তানদের হয়তো মনেই নেই তাদের সেই ভাইটির কথা। থাকবে কীভাবে, আফসার উদ্দিন নিজেও তো ভুলে গেছেন। প্রশ্ন: ক. ‘একটি ফটোগ্রাফ’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ১প্রশ্ন: খ. জিজ্ঞাসু অতিথিকে পিতা সংবাদটি জানানোর পর তাঁর কী প্রতিক্রিয়া হয়েছিল? ২প্রশ্ন: গ. উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে ‘একটি ফটোগ্রাফ’ কবিতার কোন দিকটির মিল পাওয়া যায়—ব্যাখ্যা করো। ৩ প্রশ্ন: ঘ. উদ্দীপকের আফসার উদ্দিনের অনুভূতির সঙ্গে ‘একটি ফটোগ্রাফ’ কবিতার পিতার অনুভূতির তুলনামূলক বিশ্লেষণ করো। ৪গ-বিভাগ: উপন্যাস [পদ্মানদীর মাঝি]৭। দিনমজুর হরিপদ জীবনের অনেক কিছু থেকেই বঞ্চিত। স্ত্রী অন্ধ হওয়ার কারণে সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে এসেও খাওয়াটা পায় না সময়মতো। গত কয়েক দিন হলো পাশের বাড়ির গৌরী বিধবা হয়ে বাপের বাড়ি ফিরেছে। হরির বাসাতেই সে সারা দিন পড়ে থাকে। গৌরীর কল্যাণে জীবনের অনেকগুলো না পাওয়া প্রাপ্তিতে রূপ নিয়েছে। যেমন—ভাতের সানকিটা এগিয়ে দেওয়া, জামাটা ময়লা হয়ে গেছে বলে সতর্ক করে দেওয়া ইত্যাদি। মনের অজান্তেই সে গৌরীকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখে। সর্ববঞ্চিত হরিপদের এ নিষিদ্ধ আসক্তি যৌক্তিক কিন্তু ন্যায়সংগত নয়।প্রশ্ন: ক. কপিলার স্বামীর নাম কী ছিল? ১প্রশ্ন: খ. মালাকে কুবের ডাক্তার দেখাতে নিয়ে না যাওয়ার কারণ লেখো। ২প্রশ্ন: গ. উদ্দীপকের কোন দিকগুলো ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘সর্ব বঞ্চিত হরিপদের এ নিষিদ্ধ আসক্তি যৌক্তিক কিন্তু ন্যায়সংগত নয়।’ উক্তিটি কুবেরের নিষিদ্ধ আসক্তির আলোকে বিশ্লেষণ করো। ৪৮। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস বাংলার জেলেজীবনের এক ইতিবৃত্ত। কুবের, গণেশ, ধনঞ্জয়, শেতলবাবু—এ জীবনের সংগ্রামশীল সদস্য। নিম্নবিত্ত শ্রেণীর জীবন তাদের। পদ্মা ও পদ্মার তীরবর্তী অঞ্চলই তাদের জীবিকার প্রধান উৎস। সারা রাত নদীতে জাল ফেলে ক্লান্ত দেহে তারা ঘরে ফেরে। তাতেও তাদের জীবিকা নির্বাহ হয় না। কষ্টের লাগাম টানতে না পেরে কেউ কেউ চলে যায় ময়না দ্বীপে।প্রশ্ন: ক. ‘পদ্মানদীর মাঝি’ কোন শ্রেণীর উপন্যাস? ১প্রশ্ন: খ. জেলেপাড়া খুব ঘনবসতিপূর্ণ হওয়ার নেপথ্যে কী কাজ করেছে? ২প্রশ্ন: গ. ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসে বাংলার জেলেজীবনের যে চিত্র উঠে এসেছে, তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘কষ্টের লাগাম টানতে না পেরে কেউ কেউ চলে যায় ময়না দ্বীপে’—উক্তিটি ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো। ৪৯। আক্কাস মিয়া কৃপণ স্বভাবের মানুষ হলেও তার ছেলে মন্তু বেশ উদার। মানুষের দুঃখ তাকে ব্যথিত করে। তার এ অনুভূতি দরিদ্র গ্রামবাসীর কাছে মরূদ্যানে জলাধারের মতোই আশীর্বাদ। এমন কোনো দিন পাওয়া যাবে না, যেদিন সে কারও না-কারও দুঃখ নিবারণে নিজে নিঃস্ব হয়েছে। এ নিয়ে বাপ-বেটায় ঝগড়াও কম হয় না। তার পরও ছেলের এ অভ্যাসকেই আক্কাস মিয়ার সবচেয়ে ভালো লাগে। কোনো কারণে মন্তু যদি নিঃশর্ত দানে বিরত থাকে, তাহলে তার ভালো লাগে না। মানুষের এ অদ্ভুত আচরণ দেখে তার ভৃত্য হাসু মিয়ার বিস্ময়ের সীমা থাকে না।প্রশ্ন: ক. ‘পদ্মানদীর মাঝি’ কোন শ্রেণীর উপন্যাস? ১প্রশ্ন: খ. ‘হালা ডাকাইত’—কুবেরের এ মন্তব্যের মর্মভেদ লেখো। ২প্রশ্ন: গ. মন্তু চরিত্রটি ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের কোন চরিত্রকে প্রতিভাত করেছে, তা ব্যাখ্যা করো। ৩প্রশ্ন: ঘ. ‘মানুষের এ অদ্ভুত আচরণ দেখে তার ভৃত্য হাসু মিয়ার বিস্ময়ের সীমা থাকে না।’—হাসু মিয়ার এ অনুভূতি ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো। ৪