এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-৯৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর (পদ্য)প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্রের কবিতা অংশ থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো। জীবন বন্দনা১৩. ‘কুলি বলে আজ ঠেলে ফেলে দিলে যারে নিচে’—এ উদ্ধৃতির সঙ্গে মিল রয়েছে—ক. জীবন-আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত-শির খ. যারা বর্বর হেথা বাঁধে ঘর অকুতোভয়ে গ. ‘কূপমণ্ডূক’ ‘অসংযমী’র আখ্যা দিয়েছে যারে ঘ. তারি তরে ভাই গান রচে যাই, বন্দনা করি তারে।১৪. ‘গাহি তাহাদের গান—ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।’উদ্ধৃত লাইনটিতে কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন—i. কৃষকদের কল্যাণ ii. কৃষকদের সার্থকতা iii. কৃষকদের বন্দনানিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii১৫. ‘ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’—‘জীবন বন্দনা’ কবিতায় কবি তাদের বন্দনা করার কারণ—i. তারা সমাজে সবচেয়ে অবহেলিত ও অবমূল্যায়িত ii. এরা মানুষের প্রধান মৌল মানবিক চাহিদার যোগদানদাতা iii. মানুষের অস্তিত্বের পক্ষে এদের ভূমিকাই মুখ্য।নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।আমাদের দেশে একদল মানুষের অন্ন উৎপাদনের নিরন্তর প্রচেষ্টায় রুক্ষ মাটিতে সোনা ফলে। আর একদল মানুষের স্বভাবগত প্রতিবাদ মুখরতায় নিশ্চিত হয় সাধারণের অধিকার। অথচ এরাই অধিকাংশ মানুষের অবহেলা পায়।১৬. উদ্দীপকের প্রথম বাক্যের ভাবের সঙ্গে ‘জীবন বন্দনা’ কবিতার নিচের কোন পঙিক্তর মিল পরিলক্ষিত হয়?ক. ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে।খ. যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা গ. জীবন-আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির ঘ. তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে১৭. উদ্দীপক এবং ‘জীবন-বন্দনা’য় প্রকাশ পেয়েছে—i. উৎপাদক শ্রেণীর কৃতিত্ব প্রদর্শন ii. ভোগবাদিতার বিরুদ্ধাচরণ iii. বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii বাংলাদেশ১. ‘পালা পার্বণে ঢাকে ঢোলে আউল-বাউল নাচে’— চরণের মধ্যে বাংলাদেশের কোন রূপ প্রতিফলিত হয়েছে?ক. অসাম্প্রদায়িক খ. সাংস্কৃতিক গ. প্রাকৃতিক ঘ. আঞ্চলিক। ২. ‘বাংলাদেশ’ কবিতার প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ হলেও এ কবিতায় মূলত ফুটে উঠেছে—ক. গ্রামবাংলার প্রকৃতি খ. বাঙালি জাতির জীবন ও জীবিকা গ. বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব ঘ. আবহমান বাংলার রূপ ও সাংস্কৃতিক ঐতিহ্য।৩. ‘বাংলাদেশ’ কবিতার কোন স্তবকে মুক্তিযুদ্ধের বর্ণনা রয়েছে?ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরজীবন বন্দনা: ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ঘ।বাংলাদেশ: ১. খ ২. ঘ ৩. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল