বহুনির্বাচনী প্রশ্নোত্তর (পদ্য)প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্রের কবিতা অংশ থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো। বাংলাদেশ৪. ‘বাংলাদেশ’ কবিতায় ‘অধম রাষ্ট্র’ বলতে কবি বুঝিয়েছেন কাকে?ক. বাংলাদেশকে খ. ভারতকে গ. ভারত উপমহাদেশকে ঘ. পাকিস্তানকে৫. ‘কল্যাণীর ধারাবাহী যে—মাধুরী বাংলা ভাষায় গড়েছে...’ কী গড়েছে?ক. বহু মিশ্র প্রাণের সংসার খ. নানা জাতি-ধর্মের বসতি গ. অধম রাষ্ট্র ঘ. আত্মীয়পল্লি৬. ‘বাংলাদেশ’ কবিতার প্রেক্ষাপট কী?ক. বাংলার প্রকৃতি খ. বাংলার মানুষ গ. ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ঘ. ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ৭. ‘বাংলাদেশ’ কবিতায় ‘বহু মিশ্র প্রাণের সংসার’ বলতে কবি কী বুঝিয়েছেন?ক. বিপন্ন পরিবার খ. সাম্প্রদায়িক সম্প্রীতি গ. বাঙালির প্রাণের অস্তিত্ব ঘ. বাঙালির ধর্ম-বর্ণ৮. ‘চিরদিন বাংলাদেশ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ক. অক্ষত বাংলাদেশ খ. অখণ্ড বাংলাদেশ গ. অসাম্প্রদায়িক বাংলাদেশ ঘ. আবহমান বাংলাদেশ৯. ‘চিরদিন বাংলাদেশ’ কথার মাধ্যমে কবি তুলে ধরেছেন— ক. বাংলার বৈশিষ্ট্য খ. বাংলার সৌন্দর্য গ. বাংলার গৌরব ঘ. বাংলার ঐতিহ্য১০. ‘বাংলাদেশ’ কবিতার এক উজ্জ্বল অনির্বাণ লাইন কোনটি?ক. বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে খ. সহস্রের অবসান, হন্তারক বারুদে বন্দুকে গ. সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনি ঘ. বাংলার বাঙালি তত জানে জন্মমৃত্যুর বন্ধনে ১১. ‘সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী’—চরণটিতে কোন দিকটি প্রচ্ছন্ন আছে? ক. বাংলার রূপবৈচিত্র্য খ. বাঙালির জনবৈচিত্র্য গ. বাংলার জনসংখ্যা ঘ. বাংলার সংস্কৃতি১২. ‘কবিতায় চতুর্গুণ হিন্দু-মুসলমান’ বলতে কী বোঝানো হয়েছে?ক. বাংলাদেশে হিন্দু-মুসলমান খ. ভারতীয় হিন্দু-মুসলমান গ. সারা বাংলার হিন্দু-মুসলমান ঘ. সারা বিশ্বের বাঙালির হিন্দু-মুসলমান১৩. ‘অধম রাষ্ট্র’ বলতে ইঙ্গিত করা হয়েছে পাকিস্তানের—i. ষড়যন্ত্রমূলক ভূমিকা ii. নির্যাতনমূলক ভূমিকা iii. গণবিরোধী ভূমিকানিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৪. ‘বাংলাদেশ’ কবিতায় পাকিস্তানি সেনাদের আখ্যায়িত করা হয়েছে—i. বুনো দল বলে ii. ঘৃণ্য যমদূত সেনা বলে iii. মরু পশু বলে—নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii# উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।‘হে মোর মাতৃভাষাতোমাকে রক্ষা করতে যেয়েদিয়েছি রক্ত; দিয়েছি জীবনকরেছি বৈধব্য বরণপেয়েছি বিশ্ব ভাষায় স্বীকৃতি’১৫. ‘বাংলাদেশ’ কবিতার সঙ্গে উদ্দীপকের কোন দিকটির মিল রয়েছে?ক. সংগ্রামী চেতনার খ. অর্থনৈতিক চেতনার গ. যোগাযোগ চেতনার ঘ. ধর্মীয় চেতনার১৬. ‘বাংলাদেশ’ কবিতার মতো উদ্দীপকের ও মূল উপজীব্য বিষয় হলো—i. অধিকার আদায়ের জন্য ত্যাগ ii. পরচর্চা দূর করার জন্য সংগ্রাম iii. ঋণ আদায়ের সংগ্রাম নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও iii কবর১. ‘কবর’ কবিতার ভাবার্থ হলো, এটি—i. একটি করুণ রসাত্মক কবিতা ii. এক গ্রামীণ বৃদ্ধের জীবন আলেখ্য iii. মৃত্যুভয়ে কাতর এক বৃদ্ধের স্বগতোক্তি নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii২. ‘কবর’ কবিতায় কাকে ‘ঘুম ভোলা যাদু’ বলা হয়েছে? ক. দাদুর স্ত্রীকে খ. দাদুর পুত্রবধূকে গ. দাদুর নাতনিকে ঘ. দাদুর ৭ বছরের মেয়েকে৩. ‘কবর’ কবিতায় ফুটে উঠেছে—ক. কৃষিজীবীর জীবন খ. ব্যবসায়ীর জীবন গ. গ্রামীণ পশ্চাদপদতা ঘ. পল্লিজীবনের দীনতা৪. ‘কবর’ কবিতায় ‘রোজ কেয়ামত’ বলতে কী বোঝানো হয়েছে? ক. কেয়ামতের দিন খ. মানুষের পরবর্তী জীবন গ. দাদুর জীবনের সমাপ্তি ঘ. নাতির জীবনের সমাপ্তি ৫. ‘কবর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?ক. রাখালী খ. সোজন বাদিয়ার ঘাট গ. নকশী কাঁথার মাঠ ঘ. ধানক্ষেত ৬. ‘কবর’ কবিতায় মরণ-বিষের তাজ কে পরেছিল? ক. পুত্রবধূ খ. স্ত্রী গ. নাতনি ঘ. মেয়ে ৭. ‘কবর’ কবিতায় ‘লক্ষ্মী’ বলে সম্বোধন করা হয়েছে বৃদ্ধের—ক. নাতনিকে খ. মেয়েকে গ. স্ত্রীকে ঘ. নাতিকে ৮. ‘দেড়ী’ শব্দের অর্থ কী?ক. মুনাফা খ. দেড় গুণ গ. দেড় সের ওজন যার ঘ. বিলম্ব।বাংলা ১ম পত্র: সঠিক উত্তরবাংলাদেশ: ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. খ।কবর: ১. ক ২. ঘ ৩. ক ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল