ব্যবসায়ের প্রকৃতিপ্রশ্ন: বাণিজ্যের আওতা বা পরিধি ব্যাখ্যা করো।উত্তর: বাণিজ্যের মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। তা ছাড়া কাঁচামাল সময়মতো সরবরাহ দিয়ে উৎপাদন গতিশীল রাখা হয়। এসব দায়িত্ব পালনের সঙ্গে বাণিজ্য বিস্তৃত পরিমণ্ডলে কার্যক্রম পরিচালনা করে থাকে। নিচে বাণিজ্যের আওতা দেখানো হলো:ক) বিনিময়: অর্থ উপার্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করাকে বিনিময় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয়। বিনিময় দুই প্রকার। যথা—১. অভ্যন্তরীণ বাণিজ্য: একই দেশে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। যথা—i) পাইকারি ব্যবসায়: উৎপাদকের কাছ থেকে অধিক পরিমাণে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর কাছে কম পরিমাণে বিক্রি করাকে পাইকারি ব্যবসায় বলে। বণ্টন প্রণালিতে উৎপাদক ও খুচরা ব্যবসায়ের মাঝখানে এর অবস্থান।ii) খুচরা ব্যবসায়: চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রির কার্যকে খুচরা ব্যবসায় বলে। এটি পাইকার এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে।২. বৈদেশিক বাণিজ্য: পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় যখন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়, তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এটি তিন প্রকার। যথা—i. আমদানি: ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য দেশ থেকে পণ্য ক্রয় করা হলে তাকে আমদানি বলে।ii. রপ্তানি: মুনাফার উদ্দেশ্যে অন্য দেশে পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে।iii. পুনঃরপ্তানি: এক দেশ থেকে পণ্য ক্রয় করে পুনরায় অন্য দেশে বিক্রি করাকে পুনঃরপ্তানি বলে।খ) সহায়ক কার্যাবলি: যেসব কার্যক্রম পণ্য বণ্টনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা বা বাধা দূরীভূত করে, সেগুলোকে সহায়ক কার্যাবলি হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন— i. পরিবহন: পরিবহন বাণিজ্যের স্থানগত বা দূরত্বগত বাধা দূর করে। অর্থাৎ এর মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তর করা হয়।ii. বিমা: ব্যবসায় ঝুঁকি বিদ্যমান। বিমা ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে।iii. ব্যাংকিং: বাণিজ্যিক কোনো কার্যক্রমে অর্থের প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণ নিয়ে তার সমাধান করে থাকে।iv. গুদামজাতকরণ: নির্দিষ্ট পদ্ধতিতে পণ্য সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে উৎপাদনের পর থেকে ভোগের আগ পর্যন্ত পণ্য সঠিক মানে ধরে রেখে সময়গত সমস্যা দূর করা যায়।v. প্রচার: পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা ও ভোক্তার দৃষ্টি আকর্ষণ এবং ক্রয়ে উদ্বুদ্ধ করাই এর কাজ।vi. যোগাযোগ: পণ্য উৎপাদন, ক্রয়-বিক্রয় তথা বাণিজ্যিক কার্যক্রমে যোগাযোগ একটি প্রধান হাতিয়ার। যেমন—টেলিভিশন, ইন্টারনেট, কুরিয়ার সার্ভিস ইত্যাদি ব্যতীত বাণিজ্য অচল।অর্থাৎ পণ্য নিজের জন্য উৎপাদিত হয় না, বরং বিক্রির মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অপরের জন্য উৎপাদিত হয়। এ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উল্লিখিত বাণিজ্যিক কর্মকাণ্ড সদা নিয়োজিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল